advertisement

আর

আর
ফটো কার্ড প্রিন্ট

স্বামী: শুনছ, কিছু লাইগব নাকি?স্ত্রী: পাগল নাকি! মাসের শেষ…। তবে এক কেজি আলু আইনো।স্বামী: আর?স্ত্রী: না না, আর কিছু না।স্বামী: টমেটো?স্ত্রী: হ্যাঁ হ্যাঁ, আইনো।স্বামী: আর?স্ত্রী: ও, আধা কেজি শিম আইনো।স্বামী: আর?স্ত্রী: না না, আর কিছু না। তবে পারলে আধা কেজি গুঁড়া মাছ আইনো।স্বামী: আর?স্ত্রী: আর সব তো আছেই।স্বামী: আর?স্ত্রী: আচ্ছা, এক কেজি মাংস আইনো। অনেক দিন খাওয়া হয় না।স্বামী: আর?স্ত্রী: ১০০ গ্রাম গরমমসলা আইনো।

মাংস রান্না করব যখন, মসলা না হলে চলে?স্বামী: আর?স্ত্রী: ও হ্যাঁ, পেঁয়াজ, রসুন, আদা একটু আইনো। বাসায় প্রায় শেষ।স্বামী: আর?স্ত্রী: কাঁচামরিচ, ধনেপাতা আর লেবু আইনো।স্বামী: আর?স্ত্রী: পাঁচ কেজি চাল আইনো। ডালও একটু আইনো।স্বামী: আর?স্ত্রী: আরে বাবা, আর কী! এক লিটার তেল, এক কেজি চিনি, আধা কেজি লবণ আইনো।স্বামী: আর?স্ত্রী: চা-পাতা, দুধ, বিস্কুটও আইনো।

সকালে নাশতায় লাগবে।স্বামী: আর?স্ত্রী: ও হ্যাঁ, সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, ডিটারজেন্টও শেষ।স্বামী: আর?স্ত্রী: বাচ্চার জন্য দুই প্যাকেট চিপস আর চকলেট আইনো।স্বামী: আর?স্ত্রী: আর কিছু না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বাদ পড়েছেন মাহি, সেরা ৩০-এ জায়গা পেলেন যাঁরা বাদ পড়েছেন মাহি, সেরা ৩০-এ জায়গা পেলেন যাঁরা গ্র্যান্ড ফিনালের আগে সুখবর, দর্শক ভোটে শীর্ষে মাহি গ্র্যান্ড ফিনালের আগে সুখবর, দর্শক ভোটে শীর্ষে মাহি প্রতিযোগীদের পোশাক খুলে পরীক্ষা! মিস ইউনিভার্সের যে বিতর্ক ঝড় তুলেছিল প্রতিযোগীদের পোশাক খুলে পরীক্ষা! মিস ইউনিভার্সের যে বিতর্ক ঝড় তুলেছিল ৩ হাজার ১৫০ হীরার মুকুট ছাড়াও কী কী পাবেন মিস ইউনিভার্স ২০২৬ ৩ হাজার ১৫০ হীরার মুকুট ছাড়াও কী কী পাবেন মিস ইউনিভার্স ২০২৬ রামায়ণ ছবির বিরুদ্ধে পুলিশে অভিযোগ হিন্দু জনজাগৃতি সমিতির রামায়ণ ছবির বিরুদ্ধে পুলিশে অভিযোগ হিন্দু জনজাগৃতি সমিতির
advertisement

নিলামে উঠছে জিলি কুপারের প্রিয় টাইপরাইটার: দাম উঠতে পারে ১৩ লাখ টাকা

নিলামে উঠছে জিলি কুপারের প্রিয় টাইপরাইটার: দাম উঠতে পারে ১৩ লাখ টাকা
জিলি কুপারের (২১ ফেব্রুয়ারি ১৯৩৭ – ৫ অক্টোবর ২০২৫) অবলম্বনে

বেস্টসেলার লেখক জিলি কুপারের হাতে লেখা নয়, টাইপ করা পাণ্ডুলিপির পেছনে ছিল তাঁর বহুদিনের বিশ্বস্ত এক সঙ্গী। নাম ‘মনিকা ২’। এই টাইপরাইটারেই লেখা হয়েছিল তাঁর জনপ্রিয় ও বিতর্কে ভরা রাটশায়ার সিরিজের উপন্যাসগুলো। এবার সেই প্রিয় টাইপরাইটার উঠতে যাচ্ছে নিলামে। এর দাম উঠতে পারে ৫ হাজার থেকে ৮ হাজার পাউন্ড পর্যন্ত, যা বাংলাদেশের টাকায় প্রায় ৮–১৩ লাখ টাকা।১৯৬৪ সালের দিকে তৈরি টাইপরাইটারটির নাম দিয়েছিলেন প্রয়াত লেখক নিজেই।

আগামী ৯ ডিসেম্বরের নিলামের জন্য এটি অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টিজ। একই সময়ে ডিজনি প্লাসে ফিরছে কুপারের সবচেয়ে বিখ্যাত সাহিত্যকর্ম অবলম্বনে নির্মিত টেলিভিশন সিরিজ রাইভালস-এর দ্বিতীয় মৌসুম। ১৯৬৪ সালের দিকে তৈরি টাইপরাইটারটির নাম দিয়েছিলেন প্রয়াত লেখক নিজেই। আগামী ৯ ডিসেম্বরের নিলামের জন্য এটি অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টিজ।

একই সময়ে ডিজনি প্লাসে ফিরছে কুপারের সবচেয়ে বিখ্যাত সাহিত্যকর্ম অবলম্বনে নির্মিত টেলিভিশন সিরিজ রাইভালস-এর দ্বিতীয় মৌসুম।পুরো আয়োজনটির নাম দেওয়া হয়েছে ‘লাভ অ্যান্ড লাস্ট: আ লিটারারি গাইড’।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শিক্ষক নিয়োগে পরীক্ষা ৪০০ নম্বরে নেওয়ার প্রস্তাব

শিক্ষক নিয়োগে পরীক্ষা ৪০০ নম্বরে নেওয়ার প্রস্তাব
শিক্ষকতা

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ পরীক্ষার নম্বরবণ্টন পরিবর্তনের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। বর্তমানে ২৩০ নম্বরের পরীক্ষার পরিবর্তে মোট ৪০০ নম্বরে পরীক্ষা নেওয়ার প্রস্তাব এসেছে। আজ মঙ্গলবার এনটিআরসিএর বিধিমালা ও পরিপত্র সংশোধন নিয়ে আয়োজিত সভায় এ আলোচনা হয়। সভায় প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বরবণ্টন নিয়ে আলোচনা করা হয়।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রিলিমিনারি পরীক্ষায় ১০০, লিখিত পরীক্ষায় ২০০ ও মৌখিক পরীক্ষায় ১০০ নম্বর রাখার প্রস্তাব নিয়ে আলোচনা হয়।সরকারিভাবে ব্রুনেইয়ে কাজের সুযোগ পাবেন ৩৭০ জনবর্তমানে প্রারম্ভিক পর্যায়ে শিক্ষক নিয়োগের জন্য প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক—এই তিন ধাপে মোট ২৩০ নম্বরের পরীক্ষা নেওয়ার একটি খসড়া পরিপত্র তৈরি করেছে এনটিআরসিএ।সভায় উপস্থিত মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

তবে এটি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে, কোনো সিদ্ধান্ত হয়নি।এ ছাড়া সভায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদের সংখ্যা ও শিক্ষক নিয়োগ বিধিমালা নিয়ে আলোচনা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিশ্ববিদ্যালয়ে বিষয় নির্বাচনে আগে যে ৬টি প্রশ্নের উত্তর জানা প্রয়োজন

বিশ্ববিদ্যালয়ে বিষয় নির্বাচনে আগে যে ৬টি প্রশ্নের উত্তর জানা প্রয়োজন
ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছেন বহু শিক্ষার্থী

‘ইশ্‌ আমি যদি এ বিষয়ে ভর্তি না হয়ে ওই বিষয়ে ভর্তি হতাম!’ এমন চিন্তা পীড়া দেয় এমন শিক্ষার্থী প্রতিটি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ব্যাচে পাওয়া যাবে।কেউ হয়তো পরিবারের চাপে এমন একটা বিষয় নিয়েছে, যেটা সে পছন্দ করে না। কিংবা মানুষের কথায় প্রভাবিত হয়ে এমন বিষয়ে স্নাতক করছে, যেটা তার নিজের ক্যারিয়ারের সঙ্গে যায় না। অথবা কোনো একটা ডিসিপ্লিনে পড়াশোনা করছে ঠিকই, কিন্তু যা ভেবেছিল, এসে দেখে সাবজেক্টটা মোটেও তেমন নয়।

এমন পরিস্থিতি হামেশাই হয় এবং এ জন্যই দরকার খুবই সাবধানে নিজের জন্য বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট নির্বাচন করা। ভবিষ্যৎ কেউ জানে না। তাই আজকের যে সাবজেক্ট খুবই ডিমান্ডিং, কালকে সেটা নাই হয়ে যেতে পারে। ম্যাপ কালকে বদলে যেতে পারে, কিন্তু হাতে কম্পাস আর মাথায় গন্তব্য থাকলে তুমি নিজেই সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। এই ক্যারিয়ারের কম্পাসটাই হচ্ছে প্রশ্ন।

এমন প্রশ্ন যেগুলোর উত্তর বের করতে থাকলে তুমি নিজের চলার পথ খুঁজে নিতে পারবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন