advertisement

আইপিএল নিলামে থাকছেন না মোস্তাফিজ

আইপিএল নিলামে থাকছেন না মোস্তাফিজ
নিলামের প্রাথমিক তালিকায় নেই মোস্তাফিজ
ফটো কার্ড প্রিন্ট

গুঞ্জন সত্যি হলো না। আগামী আইপিএল নিলামে মোস্তাফিজুর রহমানের নাম থাকছে—কয়েক দিন ধরে এমন আলোচনা চললেও শেষ পর্যন্ত নিলামের প্রাথমিক তালিকায় নেই বাংলাদেশের এই বাঁহাতি পেসার। ১৬ ডিসেম্বর অনুষ্ঠেয় নিলামের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠানো তালিকায় মোস্তাফিজের নাম নেই। ক্রিকেট পোর্টাল ক্রিকইনফো ও ক্রিকবাজ এই খবর জানিয়েছে।সাকিব আল হাসানও নেই এই তালিকায়। তবে নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের ১২ ক্রিকেটার।

তাঁরা হলেন হাসান মাহমুদ, পারভেজ হোসেন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, মেহেদী হাসান, শামীম হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান, তাওহিদ হৃদয়, মো. রুবেল ও তাসকিন আহমেদ।বছরের শুরুতে মোস্তাফিজকে ঘিরে আইপিএলে বড় ধরনের আলোচনা তৈরি হয়েছিল। নিলাম থেকে তাঁকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। রিশাদ হোসেন প্রাথমিক তালিকায় আছেনতবে বিসিসিআইয়ের নির্দেশে শেষ পর্যন্ত বাংলাদেশি পেসারকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি।

সেই ঘটনার রেশ গড়ায় আরও দূর।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

৫০ বিশ্ববিদ্যালয়ের দল নিয়ে শুরু হচ্ছে ইস্পাহানি-প্রথম আলো ফুটবল ৫০ বিশ্ববিদ্যালয়ের দল নিয়ে শুরু হচ্ছে ইস্পাহানি-প্রথম আলো ফুটবল মরক্কো নয়, আফকন শিরোপা পেল সেনেগাল মরক্কো নয়, আফকন শিরোপা পেল সেনেগাল হতাশার এক দিন বাংলাদেশের প্রাপ্তি ৬ উইকেট হতাশার এক দিন বাংলাদেশের প্রাপ্তি ৬ উইকেট বিশ্ব রেকর্ড গড়া সূর্যবংশী যা করেছেন, এর আগে তা কেউ করেননি বিশ্ব রেকর্ড গড়া সূর্যবংশী যা করেছেন, এর আগে তা কেউ করেননি সব রেকর্ড উল্টে দিলেন সূর্যবংশী, ৫২ বলে ডাবল সেঞ্চুরি সব রেকর্ড উল্টে দিলেন সূর্যবংশী, ৫২ বলে ডাবল সেঞ্চুরি
advertisement

মডেল সিয়ামের মৃত্যু, ৩ সহকর্মীর তিনদিনের রিমান্ড

রাজধানীর উত্তরায় হোটেলের ভবন থেকে পড়ে কিশোর মডেল মাহমুদুল হাসান সিয়ামের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় তার তিন সহকর্মীকে জিজ্ঞাসাবাদের...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ছয়জনকে গুলি করে ফেসবুকে রায়হানের পোস্ট, ধরতে পুলিশের মাইকিং

ছয়জনকে গুলি করে ফেসবুকে রায়হানের পোস্ট, ধরতে পুলিশের মাইকিং

চট্টগ্রামের ফটিকছড়িতে ছয়জনকে গুলি করে পালানোর পরদিন নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়েছেন সন্ত্রাসী রায়হান। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে—

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মোটরসাইকেলে করে এসে মাথা লক্ষ করে গুলি, যুবক নিহত

মোটরসাইকেলে করে এসে মাথা লক্ষ করে গুলি, যুবক নিহত
হত্যা

নরসিংদী শিবপুর উপজেলায় এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার বাঘাব ইউনিয়নে বংপুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি। নিহত যুবকের নাম মো. আলম মিয়া (৩৫)। তিনি শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের বংপুর এলাকার মৃত আফসার আলীর ছেলে। তাঁর দুটি শিশু সন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে একাধিক মোটরসাইকেলে চেপে বংপুর গ্রামে আসে কয়েকজন দুর্বৃত্ত্ব। গ্রামের সড়কে হাঁটছিলেন আলম মিয়া। এ সময় আলম মিয়াকে পেছন থেকে মাথা লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় তারা। তাঁর ঘাড়ের দিকে গুলিটি লাগে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।ঘটনার সময় আশেপাশের লোকজনের উপস্থিতি থাকলেও ভয়-আতঙ্কে কেউ মুখ খুলছেন না।

খবর পেয়ে শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনুর মিয়াসহ একাধিক উপপরিদর্শক ঘটনাস্থলে গিয়ে আলম মিয়ার লাশ উদ্ধার করেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন