advertisement

গ্র্যান্ড ফিনালের আগে সুখবর, দর্শক ভোটে শীর্ষে মাহি

গ্র্যান্ড ফিনালের আগে সুখবর, দর্শক ভোটে শীর্ষে মাহি
মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬ সামিরা খান মাহি
ফটো কার্ড প্রিন্ট

বাংলাদেশ সময় আজ ২৫ নভেম্বর সকাল ৬টায় পুয়ের্তো রিকোয় শুরু হয়েছে মিস ইউনিভার্স ২০২৬ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। চূড়ান্ত পর্বে মঞ্চে ওঠার অপেক্ষায় প্রতিযোগীরা। এর প্রায় এক ঘণ্টা আগেই এল বাংলাদেশের জন্য সুখবর। দর্শক ভোটে সবাইকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহিভোট গ্রহণ শেষ হওয়ার প্রায় এক ঘণ্টা আগে এল এই সুখবর। হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাহি উঠে এলেন এক নম্বরে।

এর আগে কখনো দ্বিতীয়, কখনো তৃতীয় অবস্থানে ছিলেন তিনি। গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত কম্বোডিয়ার প্রতিযোগীর চেয়ে ৩৪ কোটি পয়েন্টে পিছিয়ে ছিলেন মাহি। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট দিয়ে দর্শককে আরও বেশি ভোট দেওয়ার অনুরোধ জানান তিনি। আজ ভোর পাঁচটা বাজার কিছু আগেই সেই বিশাল ব্যবধান ঘুচিয়ে শীর্ষে উঠে আসেন মাহিতবে ভোট গ্রহণের শেষ এক ঘণ্টায় কী ঘটেছে, তা জানা যাবে চূড়ান্ত ফলাফল ঘোষণার পর।

দর্শক ভোটে শীর্ষে থাকা প্রতিযোগী ১১৬ জনের মধ্য থেকে সরাসরি জায়গা করে নেবেন সেরা ৩০-এ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বাদ পড়েছেন মাহি, সেরা ৩০-এ জায়গা পেলেন যাঁরা বাদ পড়েছেন মাহি, সেরা ৩০-এ জায়গা পেলেন যাঁরা আর আর প্রতিযোগীদের পোশাক খুলে পরীক্ষা! মিস ইউনিভার্সের যে বিতর্ক ঝড় তুলেছিল প্রতিযোগীদের পোশাক খুলে পরীক্ষা! মিস ইউনিভার্সের যে বিতর্ক ঝড় তুলেছিল ৩ হাজার ১৫০ হীরার মুকুট ছাড়াও কী কী পাবেন মিস ইউনিভার্স ২০২৬ ৩ হাজার ১৫০ হীরার মুকুট ছাড়াও কী কী পাবেন মিস ইউনিভার্স ২০২৬ রামায়ণ ছবির বিরুদ্ধে পুলিশে অভিযোগ হিন্দু জনজাগৃতি সমিতির রামায়ণ ছবির বিরুদ্ধে পুলিশে অভিযোগ হিন্দু জনজাগৃতি সমিতির
advertisement

ভার্চুয়াল শুনানিতে অংশ নিতে চান মোজাম্মেল বাবু ও শাহরিয়ার কবির

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সশরীরে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

টিভিতে দেখুন আজকের খেলা, ২৫ নভেম্বর, ২০২৬

আজ ২৫ নভেম্বর, ২০২৬- বিশ্বব্যাপি অনেকগুলো খেলা। সেঞ্চুরিয়নে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হবে দুপুর ২টায়। রয়েছে আইএল টি-টোয়েন্টির খেলা। এছাড়া ইউরোপে রয়েছে জমজমাট চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ...।

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নিলামে উঠছে জিলি কুপারের প্রিয় টাইপরাইটার: দাম উঠতে পারে ১৩ লাখ টাকা

নিলামে উঠছে জিলি কুপারের প্রিয় টাইপরাইটার: দাম উঠতে পারে ১৩ লাখ টাকা
জিলি কুপারের (২১ ফেব্রুয়ারি ১৯৩৭ – ৫ অক্টোবর ২০২৫) অবলম্বনে

বেস্টসেলার লেখক জিলি কুপারের হাতে লেখা নয়, টাইপ করা পাণ্ডুলিপির পেছনে ছিল তাঁর বহুদিনের বিশ্বস্ত এক সঙ্গী। নাম ‘মনিকা ২’। এই টাইপরাইটারেই লেখা হয়েছিল তাঁর জনপ্রিয় ও বিতর্কে ভরা রাটশায়ার সিরিজের উপন্যাসগুলো। এবার সেই প্রিয় টাইপরাইটার উঠতে যাচ্ছে নিলামে। এর দাম উঠতে পারে ৫ হাজার থেকে ৮ হাজার পাউন্ড পর্যন্ত, যা বাংলাদেশের টাকায় প্রায় ৮–১৩ লাখ টাকা।১৯৬৪ সালের দিকে তৈরি টাইপরাইটারটির নাম দিয়েছিলেন প্রয়াত লেখক নিজেই।

আগামী ৯ ডিসেম্বরের নিলামের জন্য এটি অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টিজ। একই সময়ে ডিজনি প্লাসে ফিরছে কুপারের সবচেয়ে বিখ্যাত সাহিত্যকর্ম অবলম্বনে নির্মিত টেলিভিশন সিরিজ রাইভালস-এর দ্বিতীয় মৌসুম। ১৯৬৪ সালের দিকে তৈরি টাইপরাইটারটির নাম দিয়েছিলেন প্রয়াত লেখক নিজেই। আগামী ৯ ডিসেম্বরের নিলামের জন্য এটি অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টিজ।

একই সময়ে ডিজনি প্লাসে ফিরছে কুপারের সবচেয়ে বিখ্যাত সাহিত্যকর্ম অবলম্বনে নির্মিত টেলিভিশন সিরিজ রাইভালস-এর দ্বিতীয় মৌসুম।পুরো আয়োজনটির নাম দেওয়া হয়েছে ‘লাভ অ্যান্ড লাস্ট: আ লিটারারি গাইড’।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন