advertisement

৫১তম বিসিএস: পরীক্ষার হলে প্রবেশসহ পরীক্ষার্থীদের প্রতি পিএসসির যে যে নির্দেশনা

৫১তম বিসিএস: পরীক্ষার হলে প্রবেশসহ পরীক্ষার্থীদের প্রতি পিএসসির যে যে নির্দেশনা
ফটো কার্ড প্রিন্ট

৫১তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। সকাল সাড়ে ৯টার পর কোনো পরীক্ষার্থীকে আর পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

গতকাল সোমবার (২৩ নভেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষার হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়িয়ে চলার লক্ষ্যে হাজিরা তালিকায় পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বর জোড় ও বিজোড়ে বিন্যস্ত করা হবে।

এ ছাড়া প্রতিটি রেজিস্ট্রেশন নম্বর কক্ষভিত্তিক দৈবচয়ন প্রক্রিয়ায় সাজিয়ে হাজিরা তালিকা প্রস্তুত করা হবে।সরকারিভাবে ব্রুনেইয়ে কাজের সুযোগ পাবেন ৩৭০ জন৫১তম বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ) পরীক্ষা ১১ ডিসেম্বর ঢাকা কেন্দ্রে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।পিএসসি জানিয়েছে, দৈবচয়ন প্রক্রিয়ায় পরীক্ষার্থীদের নিজ আসন ও কক্ষ চিহ্নিত করা কিছুটা সময়সাপেক্ষ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

রবীন্দ্রনাথের ইরাক রবীন্দ্রনাথের ইরাক নেত্রকোনায় ইউএনওর কক্ষে আগুন লেগে সবকিছু পুড়ে গেছে নেত্রকোনায় ইউএনওর কক্ষে আগুন লেগে সবকিছু পুড়ে গেছে আলোচিত সাবেক এমপি বদির ছেলে-ভাইসহ চারজন সিলেটে গ্রেপ্তার আলোচিত সাবেক এমপি বদির ছেলে-ভাইসহ চারজন সিলেটে গ্রেপ্তার ভোরে উড়ে গিয়ে কয়েক ঘণ্টা পর ‘ফিরল’ আকাশযান, কিন্তু দুই চালক উধাও ভোরে উড়ে গিয়ে কয়েক ঘণ্টা পর ‘ফিরল’ আকাশযান, কিন্তু দুই চালক উধাও সমুদ্রের সবচেয়ে দীর্ঘজীবী প্রাণী কোনটি সমুদ্রের সবচেয়ে দীর্ঘজীবী প্রাণী কোনটি
advertisement

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটকের জেরে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ

রাজশাহীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে পুলিশের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে।...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রবীন্দ্রনাথের ইরাক

রবীন্দ্রনাথের ইরাক
ইরাকের প্রাচীণ স্থাপত্য ও রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি অবলম্বনে

২০০৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো ইরাকে হামলা চালায়, সেই পেক্ষাপটে এ লেখাটি প্রকাশিত হয় প্রথম আলোর সাহিত্য সাময়িকীতে। ২০০৩ সালের ৯ মে প্রকাশিত এ লেখাটি এত দিন শুধু ছাপা কাগজের পাতাজুড়েই ছিল।

আজ অনলাইন পাঠকের জন্য তুলে ধরা হলো।আমাদের মধ্যে যাঁরা প্রায়ই বলেন, এই বাংলায় বসে সেই মরুদেশ আর খেজুরবীথির স্বপ্ন দেখা কত না শিকড়হীন মানুষের কারবার, তাঁরা একদিন রীতিমতো থ মেরে যাই রবীন্দ্রনাথ একসময় আরব বেদুইন হতে চেয়েছিলেন জানতে পেরে। নদীমাতৃক দেশের অধিবাসী হয়ে মরুভূমিপ্রীতির রাজনৈতিক সংস্কৃতি নিয়ে এত সব সমালোচনার সঙ্গে সংস্কৃতি আর নন্দনতত্ত্বের কতটুকু যোগ আছে সে প্রশ্নের নিষ্পত্তির জন্য নিঃসন্দেহে এ তথ্য যথেষ্ট নয়।

তবে তা যে প্রশ্ন জাগায়, উত্সুক করে তোলে ভিন্নতর কোনো অনুসন্ধানের দিকে, তাকে কি কম বলা যায়?

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নেত্রকোনায় ইউএনওর কক্ষে আগুন লেগে সবকিছু পুড়ে গেছে

নেত্রকোনায় ইউএনওর কক্ষে আগুন লেগে সবকিছু পুড়ে গেছে
নেত্রকোনার খালিয়াজুরিতে আজ বুধবার ভোরে ইউএনওর কক্ষে আগুন লেগে সবকিছু পুড়ে গেছে

নেত্রকোনার খালিয়াজুরি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউএনওর কক্ষের টেলিভিশন, নথিপত্র, আসবাব ও বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে গেছে। আজ বুধবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

কার্যালয় বন্ধ থাকায় এ ঘটনায় কেউ হতাহত হননি।প্রত্যক্ষদর্শী ও ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, ভোরে কার্যালয়ের পাহারাদার অলি মিয়া দ্বিতীয় তলার বারান্দায় বসে পাহারা দিচ্ছিলেন। নিচে দুজন গ্রাম পুলিশ দায়িত্বে ছিলেন। এ সময় অলি মিয়া পোড়া গন্ধ পেয়ে গ্রাম পুলিশদের ডাকেন। পরে তাঁরা খোঁজাখুঁজি করে ইউএনওর কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখেন।

কক্ষের তালা খুলে ভেতরে গিয়ে টেলিভিশনের সুইচ বোর্ডে আগুন জ্বলতে দেখেন তাঁরা।কার্যালয়ে থাকা দুটি অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন