advertisement

ভোরে উড়ে গিয়ে কয়েক ঘণ্টা পর ‘ফিরল’ আকাশযান, কিন্তু দুই চালক উধাও

ভোরে উড়ে গিয়ে কয়েক ঘণ্টা পর ‘ফিরল’ আকাশযান, কিন্তু দুই চালক উধাও
মার্কিন নৌবাহিনীর ছোট আকাশযান এল-৮
ফটো কার্ড প্রিন্ট

দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন পুরোদমে চলছে। তারিখ ১৯৪২ সালের ১৬ আগস্ট। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলে সকালটা ছিল মেঘলা। তবে আবহাওয়া খারাপ ছিল না। সান ফ্রান্সিসকো উপসাগরের ট্রেজার আইল্যান্ড থেকে সকাল ছয়টার দিকে আকাশে উড়ল মার্কিন নৌবাহিনীর একটি ছোট আকাশযান। নাম এল-৮। এতে ছিলেন দুই নৌ কর্মকর্তা—লেফটেন্যান্ট আর্নেস্ট ডিউইট কোডি ও এনসাইন চার্লস এলিস অ্যাডামস। এটি সাধারণ কোনো বিমান ছিল না।

হিলিয়াম গ্যাসে ভরা বেলুনসদৃশ আকাশযান, যাকে বলা হয় ব্লিম্প। নিচে ঝুলন্ত একটি কক্ষে বসে চালকেরা এটি পরিচালনা করতেন। ওই কক্ষের নাম গন্ডোলা বা কন্ট্রোল কার। তাঁদের দায়িত্ব ছিল সমুদ্রের ওপর টহল দেওয়া। যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে জাপানি সাবমেরিনের উপস্থিতি নিয়ে উদ্বেগ ছিল। শত্রুর ডুবোজাহাজের সন্ধান পেলে আক্রমণ করার জন্য এল-৮-এ ছিল গভীর সমুদ্রে নিক্ষেপযোগ্য বোমা। সেদিনের অভিযানও ছিল নিয়মিত টহলের অংশ।

নির্ধারিত সময় শেষে আকাশযানটির ঘাঁটিতে ফিরে আসার কথা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

রবীন্দ্রনাথের ইরাক রবীন্দ্রনাথের ইরাক নেত্রকোনায় ইউএনওর কক্ষে আগুন লেগে সবকিছু পুড়ে গেছে নেত্রকোনায় ইউএনওর কক্ষে আগুন লেগে সবকিছু পুড়ে গেছে আলোচিত সাবেক এমপি বদির ছেলে-ভাইসহ চারজন সিলেটে গ্রেপ্তার আলোচিত সাবেক এমপি বদির ছেলে-ভাইসহ চারজন সিলেটে গ্রেপ্তার সমুদ্রের সবচেয়ে দীর্ঘজীবী প্রাণী কোনটি সমুদ্রের সবচেয়ে দীর্ঘজীবী প্রাণী কোনটি শরীয়তপুর কেন পর্যটন সম্ভাবনার কেন্দ্র, কী আছে এখানে শরীয়তপুর কেন পর্যটন সম্ভাবনার কেন্দ্র, কী আছে এখানে
advertisement

পঞ্চগড়ে টানা দুদিন ১৫ ডিগ্রির নিচে তাপমাত্রা

পঞ্চগড়ে দিন ও রাতের তাপমাত্রা কমে জেঁকে বসতে শুরু করেছে শীত। টানা দুই দিন ধরে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রেকর্ড হচ্ছে।...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটকের জেরে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ

রাজশাহীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে পুলিশের হাতে তুলে দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে।...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

রবীন্দ্রনাথের ইরাক

রবীন্দ্রনাথের ইরাক
ইরাকের প্রাচীণ স্থাপত্য ও রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি অবলম্বনে

২০০৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো ইরাকে হামলা চালায়, সেই পেক্ষাপটে এ লেখাটি প্রকাশিত হয় প্রথম আলোর সাহিত্য সাময়িকীতে। ২০০৩ সালের ৯ মে প্রকাশিত এ লেখাটি এত দিন শুধু ছাপা কাগজের পাতাজুড়েই ছিল।

আজ অনলাইন পাঠকের জন্য তুলে ধরা হলো।আমাদের মধ্যে যাঁরা প্রায়ই বলেন, এই বাংলায় বসে সেই মরুদেশ আর খেজুরবীথির স্বপ্ন দেখা কত না শিকড়হীন মানুষের কারবার, তাঁরা একদিন রীতিমতো থ মেরে যাই রবীন্দ্রনাথ একসময় আরব বেদুইন হতে চেয়েছিলেন জানতে পেরে। নদীমাতৃক দেশের অধিবাসী হয়ে মরুভূমিপ্রীতির রাজনৈতিক সংস্কৃতি নিয়ে এত সব সমালোচনার সঙ্গে সংস্কৃতি আর নন্দনতত্ত্বের কতটুকু যোগ আছে সে প্রশ্নের নিষ্পত্তির জন্য নিঃসন্দেহে এ তথ্য যথেষ্ট নয়।

তবে তা যে প্রশ্ন জাগায়, উত্সুক করে তোলে ভিন্নতর কোনো অনুসন্ধানের দিকে, তাকে কি কম বলা যায়?

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন