advertisement

আলোচিত সাবেক এমপি বদির ছেলে-ভাইসহ চারজন সিলেটে গ্রেপ্তার

আলোচিত সাবেক এমপি বদির ছেলে-ভাইসহ চারজন সিলেটে গ্রেপ্তার
কক্সবাজারের আলোচিত সাবেক এমপি আবদুর রহমান বদির ছেলে ও ভাইসহ চারজনকে সিলেটে গ্রেপ্তার করেছে পুলিশ
ফটো কার্ড প্রিন্ট

কক্সবাজারের আলোচিত সাবেক সংসদ সদস্য (এমপি) আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান ও ভাই আমিনুর রহমানসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার ভোর পাঁচটার দিকে সিলেট নগরের জল্লারপাড় এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের অপর একটি ইউনিটের দেওয়া খবরের ভিত্তিতে হোটেলটিতে অভিযান চালানো হয়।

এরপর তাঁদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে কক্সবাজারের টেকনাফসহ বিভিন্ন থানায় মামলা আছে। এসব মামলার ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।পুলিশ জানিয়েছে, গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে সিলেট কোতোয়ালি মডেল থানার পুলিশ ও মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল হোটেলটিতে যায়। রাত পৌনে একটার দিকে পুলিশ হোটেলে অভিযান চালায়।

এ সময় হোটেলে অবস্থানকারীদের পরিচয় নিশ্চিত করতে দীর্ঘ সময় যাচাই–বাছাই করেন পুলিশ সদস্যরা।প্রায় পাঁচ ঘণ্টার অভিযান শেষে ভোর পাঁচটার দিকে পুলিশ আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান, ভাই আমিনুর রহমানসহ চারজনকে গ্রেপ্তার করে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

রবীন্দ্রনাথের ইরাক রবীন্দ্রনাথের ইরাক নেত্রকোনায় ইউএনওর কক্ষে আগুন লেগে সবকিছু পুড়ে গেছে নেত্রকোনায় ইউএনওর কক্ষে আগুন লেগে সবকিছু পুড়ে গেছে ভোরে উড়ে গিয়ে কয়েক ঘণ্টা পর ‘ফিরল’ আকাশযান, কিন্তু দুই চালক উধাও ভোরে উড়ে গিয়ে কয়েক ঘণ্টা পর ‘ফিরল’ আকাশযান, কিন্তু দুই চালক উধাও সমুদ্রের সবচেয়ে দীর্ঘজীবী প্রাণী কোনটি সমুদ্রের সবচেয়ে দীর্ঘজীবী প্রাণী কোনটি শরীয়তপুর কেন পর্যটন সম্ভাবনার কেন্দ্র, কী আছে এখানে শরীয়তপুর কেন পর্যটন সম্ভাবনার কেন্দ্র, কী আছে এখানে
advertisement

উপসাগরে যুক্তরাষ্ট্রের আরও ২ ড্রোন ধ্বংসের দাবি ইরানের

উপসাগরীয় আকাশে যুক্তরাষ্ট্রের আরও দুটি ড্রোন ধ্বংসের দাবি করেছে ইরান। এর আগে যুদ্ধ শুরুর পর ৫৮টি এমকিউ-৯ ড্রোন ধ্বংসের দাবিও করেছিল দেশটি...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

হাসিনার ৪০০ কোটি টাকার পিয়ন জাহাঙ্গীরের ভাগনে শিপনের রিমান্ড চায় পুলিশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪০০ কোটি টাকার মালিক হিসেবে আলোচিত সাবেক পিয়ন জাহাঙ্গীরের ভাগনে মাসুদুর রহমান শিপনের পাঁচদিনের রিমান্ড চেয়েছে পুলিশ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মিস ইউনিভার্সের সেরা ৩০-এও জায়গা হলো না মাহির, সেমিতেই বাদ

আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন সামিরা খান মাহি। জাতীয় পোশাকে বাংলাদেশের....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন