নেত্রকোনার খালিয়াজুরি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউএনওর কক্ষের টেলিভিশন, নথিপত্র, আসবাব ও বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে গেছে। আজ বুধবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
কার্যালয় বন্ধ থাকায় এ ঘটনায় কেউ হতাহত হননি।প্রত্যক্ষদর্শী ও ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, ভোরে কার্যালয়ের পাহারাদার অলি মিয়া দ্বিতীয় তলার বারান্দায় বসে পাহারা দিচ্ছিলেন। নিচে দুজন গ্রাম পুলিশ দায়িত্বে ছিলেন। এ সময় অলি মিয়া পোড়া গন্ধ পেয়ে গ্রাম পুলিশদের ডাকেন। পরে তাঁরা খোঁজাখুঁজি করে ইউএনওর কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখেন।
কক্ষের তালা খুলে ভেতরে গিয়ে টেলিভিশনের সুইচ বোর্ডে আগুন জ্বলতে দেখেন তাঁরা।কার্যালয়ে থাকা দুটি অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়।
সূত্র: প্রথম আলো

রবীন্দ্রনাথের ইরাক
আলোচিত সাবেক এমপি বদির ছেলে-ভাইসহ চারজন সিলেটে গ্রেপ্তার
ভোরে উড়ে গিয়ে কয়েক ঘণ্টা পর ‘ফিরল’ আকাশযান, কিন্তু দুই চালক উধাও
সমুদ্রের সবচেয়ে দীর্ঘজীবী প্রাণী কোনটি
শরীয়তপুর কেন পর্যটন সম্ভাবনার কেন্দ্র, কী আছে এখানে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন