নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লাকে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলায় ডেভিড হোসেন ওরফে রিয়াজসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে ডেভিডকে নিয়ে অস্ত্র উদ্ধারে অভিযানে যায় পুলিশ।
এ সময় পালানোর চেষ্টা করলে তিনি গুলিবিদ্ধ হন বলে পুলিশের দাবি।গতকাল মঙ্গলবার রাতভর নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা ওই ছয়জনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ফতুল্লার হাশেমবাগ এলাকার ডেভিড হোসেন, তাঁর ভাই আবদুল্লাহ ও তাঁদের সহযোগী সামাদসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ছাড়া আদর ও আজাদ নামের আরও দুজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১।নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন।
সূত্র: প্রথম আলো

কফি ও ডিমসেদ্ধ একসঙ্গে খেলে কী হয়
জানালায় টেপ লাগিয়ে, বাগান ঢেকে সন্তানদের নিয়ে পালাচ্ছেন আইওয়ার অনেক বাসিন্দা
বিএনপি কর্মী হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান কারাগারে
আমানত বেড়েছে ৫৫ হাজার কোটি, ঋণ বেড়েছে মাত্র সাড়ে ৫ হাজার কোটি টাকা
বাসার সিলিংয়ে লুকিয়ে থেকেও যেভাবে ধরা পড়লেন হত্যা মামলার আসামি

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন