advertisement

সোনার দাম আবার কমল, ভরিতে ২,৮৫৭ টাকা

সোনার দাম আবার কমল, ভরিতে ২,৮৫৭ টাকা
সোনা
ফটো কার্ড প্রিন্ট

টানা দুদিন দেশের বাজারে সোনার দাম বাড়ার পর আজ দাম কমেছে। আজ ২২ ক্যারেট অর্থাৎ ভালো মানের সোনার দাম কমেছে ভরিতে ২ হাজার ৮৫৭ টাকা। আগের দুই দিনে দেশের বাজারে সোনার দাম বেড়েছে সর্বোচ্চ ৪ হাজার ৭২৪ টাকা।এর আগে টানা কয়েক দফা সোনার দাম কমেছে। ফলে গত শনিবার প্রায় ১৩ মাস পর সোনার দাম কমে ভরিপ্রতি দুই লাখ টাকার নিচে নেমে আসে। সেদিন দাম হয় ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা।

মোট ৯ দফায় দেশের বাজারে সোনার দাম কমেছে ভরিপ্রতি সর্বোচ্চ ৩৪ হাজার ৬৯০ টাকা। তারপর টানা দুদিন দাম বাড়ে।বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ বুধবার সোনার দাম সমন্বয় করেছে। সমিতি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় দাম সমন্বয় করা হয়েছে। তবে মূল কারণ হলো, বিশ্ববাজারে সোনার দাম কমে যাওয়া।

আজ রুপার দাম অপরিবর্তিত আছে।আজ দাম কমার পর দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বিশ্বের সব সোনা এক জায়গায় রাখলে কতটুকু জায়গা লাগবে বিশ্বের সব সোনা এক জায়গায় রাখলে কতটুকু জায়গা লাগবে বাংলাদেশকে উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাংলাদেশকে উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার মাঝারি ও বড় শিল্প চলছে ৬৬% সক্ষমতায় মাঝারি ও বড় শিল্প চলছে ৬৬% সক্ষমতায় হুয়াংকে কেন ফেরাতে বাধ্য হলো এনভিডিয়া, কোথায় তাঁর গুরুত্ব হুয়াংকে কেন ফেরাতে বাধ্য হলো এনভিডিয়া, কোথায় তাঁর গুরুত্ব মজুরি বোর্ডে পৌনে নয় ঘণ্টার বৈঠকে কী ঘটেছে মজুরি বোর্ডে পৌনে নয় ঘণ্টার বৈঠকে কী ঘটেছে
advertisement

বেসরকারি আবাসন খাতে অনিয়ম-দুর্নীতি, ক্ষতিগ্রস্ত জমির মালিক ও ক্রেতারা

গবেষণায় বলা হয়, বিদ্যমান আইন ও বিধিমালার ফাঁকফোকর, শিথিল প্রয়োগ এবং সমন্বয়হীনতার সুযোগ নিয়ে রিয়েল এস্টেট কোম্পানিগুলোর মধ্যে ধারাবাহিকভাবে আইন লঙ্ঘনের প্রবণতা পরিলক্ষিত হয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জোহানেসবার্গ ও কেপটাউনে বিমানের ফ্লাইট চালুর বিষয়টি বিবেচনা করছে সরকার

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ ও কেপটাউনের সঙ্গে বাংলাদেশের সরাসরি বিমান যোগাযোগ বৃদ্ধির বিষয়টি...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আইফোনে গুগল ওয়ালেট: যেসব সুবিধা পাবেন, যেগুলো পাবেন না

যুক্তরাষ্ট্রের আইফোন ব্যবহারকারীদের জন্য চালু হয়েছে গুগল ওয়ালেট। তবে ট্যাপ-টু-পে সুবিধা না থাকায় অ্যাপল ওয়ালেটের বিকল্প হয়ে উঠতে পারছে না অ্যাপটি...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন