নিম্নতম মজুরি বোর্ডের ইতিহাসে অন্যতম দীর্ঘ বৈঠক হয়েছে গতকাল সোমবার। পৌনে নয় ঘণ্টার সভায় চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও মালিক ও শ্রমিক উভয় পক্ষই দুই দফায় তাঁদের মজুরি প্রস্তাব সংশোধন করে জমা দিয়েছে। সংশোধনী প্রস্তাবে শ্রমিকপক্ষ কমিয়েছে ১০ হাজার টাকা, অন্যদিকে মালিকপক্ষ বাড়িয়েছে মাত্র ৮০০ টাকা।
এমন অবস্থায় আজ মঙ্গলবার মজুরি বিষয়ে সমঝোতা হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।অবশ্য মালিকেরা কত টাকার মজুরি প্রস্তাব দিলেন সেটি প্রকাশ না করার ব্যতিক্রমী সিদ্ধান্তও নিতে দেখা গেছে মজুরি বোর্ডের সভায়, যা গত তিনটি মজুরি বোর্ডে ঘটেনি।
মালিকপক্ষের দাবির পরিপ্রেক্ষিতে বোর্ড এমন সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ করেছেন একাধিক শ্রমিকনেতা।রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানির সভাপতিত্বে গতকাল দুপুর পৌনে ১২টায় তৃতীয় সভা শুরু হয়।
সূত্র: প্রথম আলো

হুয়াংকে কেন ফেরাতে বাধ্য হলো এনভিডিয়া, কোথায় তাঁর গুরুত্ব
আজও বাড়ল সোনার দাম, দুই দিনে ৪,৭২৪ টাকা
বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা করবে জাপান, সরকার পাবে রাজস্বের ২৭%
পোশাকশ্রমিক মজুরি: মালিকেরা দিতে চান ১৫৮০০ টাকা
শ্রমিকপক্ষের সংশোধিত মজুরি প্রস্তাব ২২,০০০, মালিকেরা দিতে চান ১৫,৮০০ টাকা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন