advertisement

পোশাকশ্রমিক মজুরি: মালিকেরা দিতে চান ১৫৮০০ টাকা

পোশাকশ্রমিক মজুরি:  মালিকেরা দিতে চান ১৫৮০০ টাকা
গতকাল সোমবার শ্রম ভবনে নিম্নতম মজুরি বোর্ডের সভা চলাকালে বিভিন্ন শ্রমিক সংগঠন মজুরি বৃদ্ধি, কারখানা খোলাসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করে
ফটো কার্ড প্রিন্ট

পোশাকশ্রমিকদের জন্য ন্যূনতম ১৫ হাজার ৮০০ টাকা মজুরি প্রস্তাব করেছে এই শিল্পের মালিকপক্ষ। সোমবার নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভায় কয়েক ঘণ্টা আলোচনার পর দুই দফায় সংশোধনের পর মালিকপক্ষ এই প্রস্তাব করে। এর আগে মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরি দাবি করে প্রস্তাব জমা দেয়। গতকালের সভায় শ্রমিকপক্ষের প্রস্তাবও সংশোধন করা হয়েছে। তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়া গতকালের সভাটি মুলতবি হয়।

মূলতবি সভা আজ আবার শুরু হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

হুয়াংকে কেন ফেরাতে বাধ্য হলো এনভিডিয়া, কোথায় তাঁর গুরুত্ব হুয়াংকে কেন ফেরাতে বাধ্য হলো এনভিডিয়া, কোথায় তাঁর গুরুত্ব মজুরি বোর্ডে পৌনে নয় ঘণ্টার বৈঠকে কী ঘটেছে মজুরি বোর্ডে পৌনে নয় ঘণ্টার বৈঠকে কী ঘটেছে আজও বাড়ল সোনার দাম, দুই দিনে ৪,৭২৪ টাকা আজও বাড়ল সোনার দাম, দুই দিনে ৪,৭২৪ টাকা বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা করবে জাপান, সরকার পাবে রাজস্বের ২৭% বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা করবে জাপান, সরকার পাবে রাজস্বের ২৭% শ্রমিকপক্ষের সংশোধিত মজুরি প্রস্তাব ২২,০০০, মালিকেরা দিতে চান ১৫,৮০০ টাকা শ্রমিকপক্ষের সংশোধিত মজুরি প্রস্তাব ২২,০০০, মালিকেরা দিতে চান ১৫,৮০০ টাকা
advertisement

শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে নারী প্রতিনিধি রাখা বাধ্যতামূলক

শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে নারী প্রতিনিধি রাখা বাধ্যতামূলক
বেসরকারি স্কুল-কলেজের পরিচালনা কমিটিতে নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে নতুন নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এখন থেকে পুনর্গঠিত গভর্নিং বডি, ম্যানেজিং কমিটি...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিউটি পার্লারে চাকরির কথা বলে যৌনপল্লিতে বিক্রি, পালিয়ে বাঁচল কিশোরী

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লিতে বিক্রি করে দেওয়া ১৬ বছর বয়সের এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় তাকে দিয়ে জোরপূর্বক...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ডেটিং সাইটে নারী কণ্ঠে কথা বলতেন পুরুষেরা, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭

ডেটিং সাইটে নারী কণ্ঠে কথা বলতেন পুরুষেরা, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৭
অনলাইনে প্রতারণার প্রতীকী ছবি

অনলাইন ডেটিং সাইটে নারীদের ছবি ব্যবহার করে পুরুষদের প্রলুব্ধ করত চক্রটি। ডেটিংয়ের সুযোগ দেওয়ার কথা বলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নেওয়া হতো টাকা। তবে চ্যাটের (আলাপ) অপর প্রান্তে কোনো নারী থাকতেন না; নারী কণ্ঠের অনুকরণে কথা বলতেন চক্রের পুরুষ সদস্যরাই।

এমন প্রতারণার অভিযোগে ময়মনসিংহ নগরে অভিযান চালিয়ে ছাত্রদল নেতাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।ময়মনসিংহ নগরের সেনবাড়ি এলাকার একটি ভবন থেকে গতকাল সোমবার রাত সাড়ে ১২টার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ল্যাপটপ ও সাতটি মুঠোফোন জব্দ করা হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে আছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক নাঈম মণ্ডল (২৪), টাঙ্গাইলের ঘাটাইলের মনির হোসেন (২৩), বরিশালের মুলাদির মাসুদ আল মারুফ (২৫), ময়মনসিংহের ফুলবাড়িয়ার তানভীর আহম্মেদ (২৫), টাঙ্গাইলের ঘাটাইলের জিল্লুর রহমান (২৭), মজনু (২৬) ও মো. রাকিব (২০)।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন