গতকাল বোর্ডের তৃতীয় সভায় কয়েক দফা আলোচনার পর পোশাকশিল্প মালিক ও শ্রমিকপক্ষ তাদের প্রস্তাব সংশোধন করে। শ্রমিকপক্ষের সংশোধিত ন্যূনতম মজুরি প্রস্তাব ২২ হাজার টাকা।তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য ন্যূনতম ১৫ হাজার ৮০০ টাকা মজুরি প্রস্তাব করেছে এই শিল্পের মালিকপক্ষ। গতকাল সোমবার নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভায় কয়েক ঘণ্টা আলোচনার পর দুই দফায় সংশোধনের পর মালিকপক্ষ এই প্রস্তাব করেছে।
যদিও সভার শুরুতে মালিকপক্ষ মজুরি প্রস্তাব করেছিল ১৫ হাজার টাকা। এর আগে মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরি দাবি করে তাদের প্রস্তাব জমা দেয়। গতকালের সভায় শ্রমিকপক্ষের প্রস্তাবও সংশোধন করা হয়েছে। তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়া গতকালের সভাটি মুলতবি হয়। মূলতবি এই সভা আজ মঙ্গলবার দুপুর ২টায় আবার শুরু হবে।
মজুরি বোর্ড, পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ ও একাধিক শ্রমিক নেতার সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে।
সূত্র: প্রথম আলো

হুয়াংকে কেন ফেরাতে বাধ্য হলো এনভিডিয়া, কোথায় তাঁর গুরুত্ব
মজুরি বোর্ডে পৌনে নয় ঘণ্টার বৈঠকে কী ঘটেছে
আজও বাড়ল সোনার দাম, দুই দিনে ৪,৭২৪ টাকা
বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা করবে জাপান, সরকার পাবে রাজস্বের ২৭%
পোশাকশ্রমিক মজুরি: মালিকেরা দিতে চান ১৫৮০০ টাকা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন