advertisement

মাঝারি ও বড় শিল্প চলছে ৬৬% সক্ষমতায়

মাঝারি ও বড় শিল্প চলছে ৬৬% সক্ষমতায়
‘ইন্ডাস্ট্রি ১০০ ইনডেক্স’ শীর্ষক জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ আবদুর রহিম সাকি, বিসিআইয়ের সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ, বিআইডিএসের মহাপরিচালক এ কে এনামুল হকসহ অন্যরা। আজ মঙ্গলবার ঢাকার আগারগাঁওয়ে বিআইডিএসের কার্যালয়ে
ফটো কার্ড প্রিন্ট

চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে দেশের মাঝারি ও বৃহৎ শিল্পকারখানাগুলো ৬৬ শতাংশ উৎপাদন সক্ষমতায় চলেছে। গত বছরের চার প্রান্তিকেও এসব শিল্পকারখানা গড়ে ৬৭ শতাংশ উৎপাদন সক্ষমতায় চলেছে। ফলে এক বছরের ব্যবধানেও কারখানাগুলোর উৎপাদন পরিস্থিতির খুব বেশি উন্নতি হয়নি; যার প্রভাব পড়েছে কর্মসংস্থানে। উৎপাদন সক্ষমতা বৃদ্ধি না পাওয়ায় বাড়েনি কর্মসংস্থান এবং উৎপাদনের আউটপুট।

উল্টো এক বছরের ব্যবধানে বৃহৎ ও মাঝারি শিল্পে জ্বালানিসংকট প্রকট হয়েছে। আগে যেখানে গড়ে বিদ্যুতের লোডশেডিংয়ের সময় ছিল ২ ঘণ্টা; সেটি গত এপ্রিল-জুন প্রান্তিকে বেড়ে ৪ ঘণ্টায় উন্নীত হয়েছে। তাই ৭৯ শতাংশ কারখানা বিদ্যুৎ ও জ্বালানিকে তাদের প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করছে।

শিল্পোদ্যোক্তারা বলছেন, শিল্পের সক্ষমতা ৭০ থেকে ৮০ শতাংশে উন্নীত না করতে পারলে কর্মসংস্থান যেমন বাড়বে না, তেমনি বাড়বে না প্রতিষ্ঠানগুলোর মুনাফা ও সরকারের রাজস্ব আয়।সরকারি গবেষণা সংস্থা বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) যৌথ উদ্যোগে প্রথমবারের মতো পরিচালিত ‘ইন্ডাস্ট্রি ১০০ ইনডেক্স’ জরিপের প্রথম ধাপের ফলাফলে এসব তথ্য উঠে এসেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বাংলাদেশকে উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাংলাদেশকে উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার হুয়াংকে কেন ফেরাতে বাধ্য হলো এনভিডিয়া, কোথায় তাঁর গুরুত্ব হুয়াংকে কেন ফেরাতে বাধ্য হলো এনভিডিয়া, কোথায় তাঁর গুরুত্ব মজুরি বোর্ডে পৌনে নয় ঘণ্টার বৈঠকে কী ঘটেছে মজুরি বোর্ডে পৌনে নয় ঘণ্টার বৈঠকে কী ঘটেছে আজও বাড়ল সোনার দাম, দুই দিনে ৪,৭২৪ টাকা আজও বাড়ল সোনার দাম, দুই দিনে ৪,৭২৪ টাকা বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা করবে জাপান, সরকার পাবে রাজস্বের ২৭% বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা করবে জাপান, সরকার পাবে রাজস্বের ২৭%
advertisement

বিস্ফোরক আইনের মামলায় রাবি ছাত্রলীগের সাবেক নেতা রবিউল কারাগারে

রাজধানীর ধানমন্ডি থানায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় গ্রেফতার রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. রবিউল আলম...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মডেল সিয়ামের মৃত্যু, ৩ সহকর্মীর তিনদিনের রিমান্ড

রাজধানীর উত্তরায় হোটেলের ভবন থেকে পড়ে কিশোর মডেল মাহমুদুল হাসান সিয়ামের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় তার তিন সহকর্মীকে জিজ্ঞাসাবাদের...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ছয়জনকে গুলি করে ফেসবুকে রায়হানের পোস্ট, ধরতে পুলিশের মাইকিং

ছয়জনকে গুলি করে ফেসবুকে রায়হানের পোস্ট, ধরতে পুলিশের মাইকিং

চট্টগ্রামের ফটিকছড়িতে ছয়জনকে গুলি করে পালানোর পরদিন নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়েছেন সন্ত্রাসী রায়হান। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে—

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন