advertisement

১১৫ দিনে ৩৯ বার ব্যক্তিগত বিমানে চড়ে ৩২ দেশ ঘুরলেন ইনফান্তিনো, খরচ দিচ্ছে কে

১১৫ দিনে ৩৯ বার ব্যক্তিগত বিমানে চড়ে ৩২ দেশ ঘুরলেন ইনফান্তিনো, খরচ দিচ্ছে কে
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো
ফটো কার্ড প্রিন্ট

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর আকাশপথে ঘোরাঘুরির যেন শেষ নেই। এক দেশ থেকে আরেক দেশ। কখনো ফুটবল কর্মকর্তাদের সঙ্গে বৈঠক, কখনো রাজনৈতিক নেতাদের সঙ্গে সাক্ষাৎ, আবার কখনো মাঠ উদ্বোধন কিংবা টুর্নামেন্টে উপস্থিতি।

কিন্তু এসব সফরের পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কি না, উঠেছে সেই প্রশ্নও।বিবিসি স্পোর্টের এক অনুসন্ধানে উঠে এসেছে, ২৮ জুলাই বিশ্বকাপের মালিকানার অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনার খবর প্রকাশের পর ১১৫ দিনে ৩২টি দেশ সফর করেছেন ইনফান্তিনো। এ সময় ব্যক্তিগত বিমানে চড়েছেন অন্তত ৩৯ বার। অর্থাৎ প্রতি তিন দিনে একবার। সব মিলিয়ে আকাশপথে পাড়ি দিয়েছেন প্রায় ১ লাখ ২ হাজার ৮৭০ মাইল।

উড়োজাহাজে কাটিয়েছেন ২১৩ ঘণ্টা ৪৯ মিনিট, প্রায় ৯ দিন।সমালোচকদের প্রশ্ন, আগামী মার্চে ফিফা সভাপতি নির্বাচনে পুনর্নির্বাচিত হওয়ার প্রচারণায় নিজের পদ ও সুযোগ-সুবিধা কাজে লাগাচ্ছেন না তো ইনফান্তিনো?

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বেলিংহাম কি সত্যিই এখন বিশ্বের সেরা মিডফিল্ডার বেলিংহাম কি সত্যিই এখন বিশ্বের সেরা মিডফিল্ডার আসলে কতজন সন্তান ম্যারাডোনার, এখন কে কী করছেন আসলে কতজন সন্তান ম্যারাডোনার, এখন কে কী করছেন ১৫ বছরের সূর্যবংশীর গায়ে এত শক্তি কোত্থেকে আসে ১৫ বছরের সূর্যবংশীর গায়ে এত শক্তি কোত্থেকে আসে আজ টিভিতে যা দেখবেন (২৫ নভেম্বর ২০২৬) আজ টিভিতে যা দেখবেন (২৫ নভেম্বর ২০২৬) বেলিংহামের জাদুতে রিয়ালের ৫ গোলের উৎসব বেলিংহামের জাদুতে রিয়ালের ৫ গোলের উৎসব
advertisement

ব্র্যাকের নিয়োগ বিজ্ঞপ্তি, ১৮ বছর বয়স হলেই আবেদন

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ‘সিনিয়র অফিসার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শিল্পাঞ্চল আশুলিয়ায় কর্মপরিবেশ স্বাভাবিক, সাভারে বিক্ষোভ

বেতন বৃদ্ধির পর অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে শিল্পাঞ্চল আশুলিয়া। তবে আজও বিক্ষোভ করছে সাভারে হেমায়েতপুরের পোশাক শ্রমিকরা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিমানবন্দরে যাত্রীর লাগেজে পাওয়া হাজার বছরের পুরোনো তাম্রফলক যেভাবে জাদুঘরে এল

বিমানবন্দরে যাত্রীর লাগেজে পাওয়া হাজার বছরের পুরোনো তাম্রফলক যেভাবে জাদুঘরে এল
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জব্দ করা একটি তাম্রফলক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জব্দ করা একটি তাম্রফলকলাগেজের চাবি দিতে রাজি হচ্ছিলেন না এক যাত্রী। সন্দেহ হওয়ায় শেষ পর্যন্ত সেটি খুলে তল্লাশি করতেই পাওয়া গেল আয়তাকার দুটি ধাতব ফলক। মোট ওজন প্রায় ১১ কেজি ৫০০ গ্রাম। ২০২৪ সালের ২০ ডিসেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জব্দ করা এই ফলক দুটি হাজার বছরের বেশি পুরোনো বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

দেশের প্রত্নসম্পদ পাচারের আশঙ্কায় সেদিনই সেগুলো জব্দ করা হয়।এরপর শুরু হয় ফলক দুটির পরিচয় শনাক্ত ও সংরক্ষণের প্রক্রিয়া। বিশেষজ্ঞরা জাতীয় জাদুঘরে স্থায়ীভাবে সংরক্ষণের সুপারিশ করলেও দাপ্তরিক জটিলতায় সেগুলো সেখানে পৌঁছাতে লেগে যায় প্রায় ২২ মাস। অবশেষে ৫ নভেম্বর জাতীয় জাদুঘরের সংগ্রহে এসেছে প্রাচীন এ দুই তাম্রফলক।প্রাথমিক গবেষণায় জাদুঘরের ধারণা, ফলক দুটি অষ্টম শতকের মাঝামাঝি সময়ের। বাংলায় তখন পাল রাজবংশের শাসন চলছিল।

সেই হিসাবে এগুলো পাল আমলের নিদর্শন হওয়ার সম্ভাবনা আছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন