advertisement

বেলিংহাম কি সত্যিই এখন বিশ্বের সেরা মিডফিল্ডার

বেলিংহাম কি সত্যিই এখন বিশ্বের সেরা মিডফিল্ডার
গোলের পর জুড বেলিংহামের উদ্‌যাপন। গতকাল রাতে পিএসভির বিপক্ষে
ফটো কার্ড প্রিন্ট

জোসে মরিনিওর সংবাদ সম্মেলনে উত্তর রয়েছে এ প্রশ্নের। পিএসভিকে ৫–১ গোলে হারানোর পর রিয়াল মাদ্রিদের কোচ বলেছেন, ‘আমার কাছে সে বিশ্বের সেরা মিডফিল্ডার। সে ১০ নম্বর হিসেবে খেলতে পারে, ৮ নম্বর হিসেবে–ও পারে। যে কারণে ব্যালন ডি’অরের আলোচনায় ওর সেরা দশে না থাকাটা একটা কেলেঙ্কারি।’মরিনিও এ কথা বলেন গতকাল রাতে চ্যাম্পিয়নস লিগে জয়ের পর।

গত ২৬ অক্টোবর দেওয়া সর্বশেষ ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় বেলিংহামের শীর্ষ দশে জায়গা না পাওয়া নিয়ে তখনই আলোচনা হয়েছিল। পিএসভির বিপক্ষে ইংলিশ মিডফিল্ডারের অবিশ্বাস্য গোলের পর কথাটা ভরা মজলিশেই বলে ফেলেন মরিনিও।বেলিংহামের গোল নাকি গোলটি দেখে রাফায়েল নাদাল এবং তাঁর ছেলের উদযাপন—কোনটি বেশি সুন্দর? তা নিয়েও আলোচনা হতে পারে। সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল তখন ১–১ গোলে সমতায়।

বক্সের বাইরে বল পেয়ে শূন্যের ওপরই প্রথম দুই টাচে ভলি করার মতো সুবিধাজনক পজিশন বের করে নেন বেলিংহাম।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

১১৫ দিনে ৩৯ বার ব্যক্তিগত বিমানে চড়ে ৩২ দেশ ঘুরলেন ইনফান্তিনো, খরচ দিচ্ছে কে ১১৫ দিনে ৩৯ বার ব্যক্তিগত বিমানে চড়ে ৩২ দেশ ঘুরলেন ইনফান্তিনো, খরচ দিচ্ছে কে আসলে কতজন সন্তান ম্যারাডোনার, এখন কে কী করছেন আসলে কতজন সন্তান ম্যারাডোনার, এখন কে কী করছেন ১৫ বছরের সূর্যবংশীর গায়ে এত শক্তি কোত্থেকে আসে ১৫ বছরের সূর্যবংশীর গায়ে এত শক্তি কোত্থেকে আসে আজ টিভিতে যা দেখবেন (২৫ নভেম্বর ২০২৬) আজ টিভিতে যা দেখবেন (২৫ নভেম্বর ২০২৬) বেলিংহামের জাদুতে রিয়ালের ৫ গোলের উৎসব বেলিংহামের জাদুতে রিয়ালের ৫ গোলের উৎসব
advertisement

ব্র্যাকের নিয়োগ বিজ্ঞপ্তি, ১৮ বছর বয়স হলেই আবেদন

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ‘সিনিয়র অফিসার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ২ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শিল্পাঞ্চল আশুলিয়ায় কর্মপরিবেশ স্বাভাবিক, সাভারে বিক্ষোভ

বেতন বৃদ্ধির পর অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে শিল্পাঞ্চল আশুলিয়া। তবে আজও বিক্ষোভ করছে সাভারে হেমায়েতপুরের পোশাক শ্রমিকরা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিমানবন্দরে যাত্রীর লাগেজে পাওয়া হাজার বছরের পুরোনো তাম্রফলক যেভাবে জাদুঘরে এল

বিমানবন্দরে যাত্রীর লাগেজে পাওয়া হাজার বছরের পুরোনো তাম্রফলক যেভাবে জাদুঘরে এল
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জব্দ করা একটি তাম্রফলক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জব্দ করা একটি তাম্রফলকলাগেজের চাবি দিতে রাজি হচ্ছিলেন না এক যাত্রী। সন্দেহ হওয়ায় শেষ পর্যন্ত সেটি খুলে তল্লাশি করতেই পাওয়া গেল আয়তাকার দুটি ধাতব ফলক। মোট ওজন প্রায় ১১ কেজি ৫০০ গ্রাম। ২০২৪ সালের ২০ ডিসেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জব্দ করা এই ফলক দুটি হাজার বছরের বেশি পুরোনো বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।

দেশের প্রত্নসম্পদ পাচারের আশঙ্কায় সেদিনই সেগুলো জব্দ করা হয়।এরপর শুরু হয় ফলক দুটির পরিচয় শনাক্ত ও সংরক্ষণের প্রক্রিয়া। বিশেষজ্ঞরা জাতীয় জাদুঘরে স্থায়ীভাবে সংরক্ষণের সুপারিশ করলেও দাপ্তরিক জটিলতায় সেগুলো সেখানে পৌঁছাতে লেগে যায় প্রায় ২২ মাস। অবশেষে ৫ নভেম্বর জাতীয় জাদুঘরের সংগ্রহে এসেছে প্রাচীন এ দুই তাম্রফলক।প্রাথমিক গবেষণায় জাদুঘরের ধারণা, ফলক দুটি অষ্টম শতকের মাঝামাঝি সময়ের। বাংলায় তখন পাল রাজবংশের শাসন চলছিল।

সেই হিসাবে এগুলো পাল আমলের নিদর্শন হওয়ার সম্ভাবনা আছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন