advertisement

বেলিংহামের জাদুতে রিয়ালের ৫ গোলের উৎসব

বেলিংহামের জাদুতে রিয়ালের ৫ গোলের উৎসব
বেলিংহামের গোল উদযাপন
ফটো কার্ড প্রিন্ট

রিয়াল মাদ্রিদ ৫ : ১ পিএসভি আইন্দহফেনফুটবল কখনো কখনো বড় অদ্ভুত। প্রথমার্ধে যে দলকে দেখে মনে হচ্ছিল, নিজেদের মাঠেই বুঝি বিপদে পড়েছে, সেই দলই বিরতির পর হয়ে উঠল অপ্রতিরোধ্য। যেন ঘুম ভেঙে জেগে উঠল কোনো দানব! সান্তিয়াগো বার্নাব্যুতে মঙ্গলবার রাতে সেই দানবের নাম রিয়াল মাদ্রিদ। পিএসভি আইন্দহফেনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়নস লিগে টানা পঞ্চম জয় তুলে নিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। অথচ ম্যাচের শুরুটা রিয়ালের ছিল না।

প্রথমার্ধে পিএসভি শুধু লড়াইই করেনি, রিয়ালকে বেশ অস্বস্তিতেও রেখেছিল। একবার পিএসভির রুবেন ফন বোমেলের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলো। অন্য প্রান্তে ভিনিসিয়ুস জুনিয়রের শট লাগে ক্রসবারে। এরপর পিএসভিকে এগিয়ে দেন ইভান পেরিসিচ। অরেলিয়াঁ চুয়ামেনি বক্সে স্ভেন মেইনান্সের পায়ে পা দেওয়ায় পাওয়া পেনাল্টি থেকে গোল করেন ক্রোয়েশিয়ান উইঙ্গার। বিরতির সময় স্কোরলাইন ১-০।

রিয়ালের মুখে তখন চিন্তার ছাপ।এমবাপ্পে ভিনিসিয়ুসের গোল উদযাপনকিন্তু বিরতির পর দৃশ্যপট পাল্টে গেল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

১৫ বছরের সূর্যবংশীর গায়ে এত শক্তি কোত্থেকে আসে ১৫ বছরের সূর্যবংশীর গায়ে এত শক্তি কোত্থেকে আসে আজ টিভিতে যা দেখবেন (২৫ নভেম্বর ২০২৬) আজ টিভিতে যা দেখবেন (২৫ নভেম্বর ২০২৬) আইপিএল নিলামে থাকছেন না মোস্তাফিজ আইপিএল নিলামে থাকছেন না মোস্তাফিজ ৫০ বিশ্ববিদ্যালয়ের দল নিয়ে শুরু হচ্ছে ইস্পাহানি-প্রথম আলো ফুটবল ৫০ বিশ্ববিদ্যালয়ের দল নিয়ে শুরু হচ্ছে ইস্পাহানি-প্রথম আলো ফুটবল মরক্কো নয়, আফকন শিরোপা পেল সেনেগাল মরক্কো নয়, আফকন শিরোপা পেল সেনেগাল
advertisement

ভার্চুয়াল শুনানিতে অংশ নিতে চান মোজাম্মেল বাবু ও শাহরিয়ার কবির

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সশরীরে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

টিভিতে দেখুন আজকের খেলা, ২৫ নভেম্বর, ২০২৬

আজ ২৫ নভেম্বর, ২০২৬- বিশ্বব্যাপি অনেকগুলো খেলা। সেঞ্চুরিয়নে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হবে দুপুর ২টায়। রয়েছে আইএল টি-টোয়েন্টির খেলা। এছাড়া ইউরোপে রয়েছে জমজমাট চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ...।

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নিলামে উঠছে জিলি কুপারের প্রিয় টাইপরাইটার: দাম উঠতে পারে ১৩ লাখ টাকা

নিলামে উঠছে জিলি কুপারের প্রিয় টাইপরাইটার: দাম উঠতে পারে ১৩ লাখ টাকা
জিলি কুপারের (২১ ফেব্রুয়ারি ১৯৩৭ – ৫ অক্টোবর ২০২৫) অবলম্বনে

বেস্টসেলার লেখক জিলি কুপারের হাতে লেখা নয়, টাইপ করা পাণ্ডুলিপির পেছনে ছিল তাঁর বহুদিনের বিশ্বস্ত এক সঙ্গী। নাম ‘মনিকা ২’। এই টাইপরাইটারেই লেখা হয়েছিল তাঁর জনপ্রিয় ও বিতর্কে ভরা রাটশায়ার সিরিজের উপন্যাসগুলো। এবার সেই প্রিয় টাইপরাইটার উঠতে যাচ্ছে নিলামে। এর দাম উঠতে পারে ৫ হাজার থেকে ৮ হাজার পাউন্ড পর্যন্ত, যা বাংলাদেশের টাকায় প্রায় ৮–১৩ লাখ টাকা।১৯৬৪ সালের দিকে তৈরি টাইপরাইটারটির নাম দিয়েছিলেন প্রয়াত লেখক নিজেই।

আগামী ৯ ডিসেম্বরের নিলামের জন্য এটি অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টিজ। একই সময়ে ডিজনি প্লাসে ফিরছে কুপারের সবচেয়ে বিখ্যাত সাহিত্যকর্ম অবলম্বনে নির্মিত টেলিভিশন সিরিজ রাইভালস-এর দ্বিতীয় মৌসুম। ১৯৬৪ সালের দিকে তৈরি টাইপরাইটারটির নাম দিয়েছিলেন প্রয়াত লেখক নিজেই। আগামী ৯ ডিসেম্বরের নিলামের জন্য এটি অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টিজ।

একই সময়ে ডিজনি প্লাসে ফিরছে কুপারের সবচেয়ে বিখ্যাত সাহিত্যকর্ম অবলম্বনে নির্মিত টেলিভিশন সিরিজ রাইভালস-এর দ্বিতীয় মৌসুম।পুরো আয়োজনটির নাম দেওয়া হয়েছে ‘লাভ অ্যান্ড লাস্ট: আ লিটারারি গাইড’।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন