একটা সাদাকালো ছবি। ছোট্ট একটি মেয়ে, মাথাভর্তি ঝাঁকড়া চুল। মুখে হাসি। মেয়েটির গালে স্নেহভরে ঠোঁট ছুঁইয়ে আছেন এক তরুণ। দুজনের চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে ফুটবল। ছবিটা দেখে মনে হয়, পৃথিবীর আর সবকিছু ভুলে বাবা তাঁর মেয়ের সঙ্গে কাটাচ্ছেন সুন্দর কিছু মুহূর্ত।২০২৬ সালের ৩০ অক্টোবর। বেঁচে থাকলে ডিয়েগো ম্যারাডোনার ৬৬তম জন্মদিন হতো সেদিন। তাঁর মেয়ে জিয়ানিনা ম্যারাডোনা ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করে বাবাকে স্মরণ করেছেন।
আরেক মেয়ে দালমাও বাবার স্মৃতিতে লিখেছেন আবেগমাখা কথা।ছবির মানুষটি ছয় বছর ধরে নেই। আজ তাঁর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। কিন্তু তাঁকে ঘিরে পারিবারিক লড়াই থামেনি। বরং সময়ের সঙ্গে সেই লড়াই আরও জটিল হয়েছে।ফুটবল মাঠে ম্যারাডোনা ছিলেন বিস্ময়ের আরেক নাম। কখনো ঈশ্বরের বাঁ পা, কখনো বিদ্রোহী এক শিল্পী। কিন্তু মাঠের বাইরের জীবনটা ছিল অনেক বেশি এলোমেলো। সম্পর্ক, বিতর্ক, আসক্তি আর অস্বীকারের গল্পে ভরা।
তাঁর সন্তানদের সংখ্যাও সেই জীবনেরই এক জটিল অধ্যায়।আসলে কতজন সন্তান ম্যারাডোনারদীর্ঘদিন ম্যারাডোনা দাবি করে এসেছেন, তাঁর সন্তান মাত্র দুজন—স্ত্রী ক্লাউদিয়া ভিয়াফানের ঘরে জন্ম নেওয়া দালমা ও জিয়ানিনা।
সূত্র: প্রথম আলো

১৫ বছরের সূর্যবংশীর গায়ে এত শক্তি কোত্থেকে আসে
আজ টিভিতে যা দেখবেন (২৫ নভেম্বর ২০২৬)
বেলিংহামের জাদুতে রিয়ালের ৫ গোলের উৎসব
আইপিএল নিলামে থাকছেন না মোস্তাফিজ
৫০ বিশ্ববিদ্যালয়ের দল নিয়ে শুরু হচ্ছে ইস্পাহানি-প্রথম আলো ফুটবল

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন