মূল সূত্র: বিস্তারিত পড়ুন
দেশে মোট ভোটার এখন ১২ কোটি ৯২ লাখ
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
আন্তর্জাতিক বাজারে গতকাল মঙ্গলবার সোনার দাম ২ শতাংশের বেশি কমেছে। তবে এক দিনের বড় দরপতনের পর আজ বুধবার মূল্যবান এই ধাতুর দাম স্থিতিশীল আছে। বিনিয়োগকারীরা এখন যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির নতুন পরিসংখ্যান প্রকাশের অপেক্ষায় আছেন।আজ আন্তর্জাতিক স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম প্রায় অপরিবর্তিত আছে। প্রতি আউন্স সোনার দাম এখন ৩ হাজার ৫৫৮ ডলার ৮৫ সেন্ট। গতকাল দাম কমেছে ৯৩ ডলার।
এর আগে গত শুক্রবার সোনার দাম ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। এ ছাড়া ডিসেম্বর মাসে সরবরাহের জন্য সোনার ভবিষ্যৎ সরবরাহচুক্তির দাম আউন্সপ্রতি ৩ হাজার ৫৫৭ ডলার ৮০ সেন্টে নেমে এসেছে।অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড ব্যাংকিং গ্রুপের (এএনজেড) বিশ্লেষক সোনি কুমারী বলেন, শেয়ারবাজারে বিক্রির চাপই মূলত সোনার সাম্প্রতিক দরপতনের কারণ।
বিনিয়োগকারীদের মার্জিন ঋণের বিপরীতে অর্থ পরিশোধের জন্য নগদ অর্থের প্রয়োজন হওয়ায় তাঁরা সোনা বিক্রি করেছেন।
সূত্র: প্রথম আলো
দুটিই পুষ্টিকর ও উপকারী। প্রশ্ন হচ্ছে, একসঙ্গে খেলে কি শরীরে বদহজমের মতো কোনও খারাপ প্রভাব পড়তে পারে? জনপ্রিয় দুটি স্বাস্থ্যকর খাবার ও পানীয় কফি ও সেদ্ধ ডিম। অনেক সময়ই আমরা ব্রেকফাস্টে বা প্রি ও পোস্ট ওয়ার্ক আউট মিলে বেছে নিই ডিমসেদ্ধ। এরপর এক কাপ কফি পান করি অনেকেই। আলাদাভাবে দুটিরই ভালো প্রভাব আছে স্বাস্থ্যগত দিক থেকে।
আর প্রচলিত ধারণা অনুযায়ী এতে গ্যাস হয় বলা হলেও একসঙ্গে কফি ও ডিমসেদ্ধ খেলে সাধারণত শরীরের কোনো ক্ষতি হয় না। বরং দুটোই পুষ্টিকর আর নাশতায় একসঙ্গে খাওয়া যেতে পারে। তবে এদের পুষ্টিগুণ ও শরীরে প্রভাব আলাদা। কফি ও সেদ্ধ ডিম একসঙ্গে খেলে কী উপকার হতে পারে?১. দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে পারেসেদ্ধ ডিমে উচ্চমানের প্রোটিন ও কিছুটা চর্বি থাকে। অন্যদিকে কফি সাময়িকভাবে ক্ষুধা কমাতে পারে।
তাই সকালে কফি ও ডিম খেলে কিছুটা দীর্ঘ সময় পেট ভরা অনুভূত হতে পারে।
সূত্র: প্রথম আলো
যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের ছোট্ট শহর মিডলটাউনে এখন অস্বাভাবিক এক প্রস্তুতি চলছে। কেউ বাড়ির দরজা-জানালার ফাঁক টেপ দিয়ে বন্ধ করছেন। কেউ বাইরের আসবাবপত্র সরিয়ে ঘরের ভেতরে রাখছেন। কেউ আবার গুরুত্বপূর্ণ কাগজপত্র নিরাপদ জায়গায় তুলে রাখছেন।
সন্তানদের নিয়ে শহর ছেড়ে যাওয়ার পরিকল্পনাও করছেন অনেকে।কারণ, আতঙ্কিত এ বাসিন্দাদের বাড়ির কাছেই আজ বুধবার স্থানীয় সময় সকালে (বাংলাদেশ সময় রাতে) বিস্ফোরণ ঘটাতে যাচ্ছে মার্কিন সেনাবাহিনী। আইওয়া আর্মি অ্যামুনিশন প্ল্যান্টে জমে থাকা প্রায় ৫ টন বিপজ্জনক বিস্ফোরক নিয়ন্ত্রিতভাবে ধ্বংস করার পরিকল্পনা করা হয়েছে।সেনাবাহিনীর দাবি, বিস্ফোরকগুলো এতটাই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে যে যেকোনো সময় নিজেরাই বিস্ফোরিত হতে পারে।
কিন্তু স্থানীয় বাসিন্দাদের ভয়, পরিকল্পিত বিস্ফোরণের পর বাতাসে ছড়িয়ে পড়তে পারে সিসাযুক্ত বিষাক্ত ধূলিকণা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন