একজন শিক্ষার্থী উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখেন। সেই স্বপ্ন পূরণের পথে তাঁর প্রথম বড় চ্যালেঞ্জ ভর্তি পরীক্ষা। কিন্তু দেশের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেতে তাঁকে কখনো উত্তর থেকে দক্ষিণে, কখনো এক বিভাগ থেকে অন্য বিভাগে ছুটতে হয়।
প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা আবেদন, আলাদা ফি, আলাদা পরীক্ষা এবং যাতায়াত ও আবাসনের বাড়তি খরচ সামলাতে গিয়ে অনেক পরিবারের কাছে উচ্চশিক্ষার স্বপ্নই হয়ে ওঠে ব্যয়বহুল এক সংগ্রাম। অথচ এই ভোগান্তি কমানোর একটি উদ্যোগ ছিল গুচ্ছ ভর্তি পরীক্ষা।শিক্ষার্থীদের সময়, অর্থ ও যাতায়াতের দুর্ভোগ কমানোর লক্ষ্য নিয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে গুচ্ছ ভর্তি পরীক্ষার যাত্রা শুরু হয়।
পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়ে ২৪টিতে পৌঁছায়।
সূত্র: প্রথম আলো

হঠাৎ দেবে গেল ব্যস্ত সড়ক, ওয়াসা–বিটিসিএলকে দুষছে সিটি করপোরেশন
কক্ষে মাকড়সা ছেড়ে দরজা বন্ধ করে দেন সিনিয়ররা, অসুস্থ হয়ে হাসপাতালে বিশ্ববিদ্যালয়ের ছ...
অ্যাপ ইনস্টল করেই মুঠোফোনে ১,৬২৫ টাকা, এরপর ব্যক্তিগত ছবি নিয়ে হুমকি
শেষ পর্যন্ত ভোটে শীর্ষে থেকেও কেন ৩০ জায়গা হলো না মাহির
সাতক্ষীরার কাঁটাতারহীন এলাকায় রাতে টহল বাড়িয়েছে বিজিবি

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন