চট্টগ্রাম নগরের নয়াবাজার গোলচত্বরে ব্যস্ততম পোর্ট কানেকটিং (পিসি) সড়কের একটি অংশ দেবে গেছে। গতকাল মঙ্গলবার গোলচত্বরের এক পাশে এবং আজ বুধবার সকালে আরেক পাশে দেবে যায়।
প্রশস্ত সড়ক হওয়ায় আপাতত যানবাহন চলাচলে সমস্যা না হলেও দ্রুত সড়কটি সংস্কার করা না গেলে দুর্ঘটনার ঝুঁকির আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় লোকজন।সড়কের অংশ দেবে যাওয়ার ঘটনায় চট্টগ্রাম ওয়াসা ও বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডকে (বিটিসিএল) দায়ী করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। সিটি করপোরেশনের দাবি, দেবে যাওয়া অংশে ওয়াসার পাইপ রয়েছে। বিটিসিএলও কাজ করছিল। এতে পানির পাইপ ফুটো হয়ে গেছে।
ফলে মাটির নিচের স্তর নরম হয়ে যাওয়ায় সড়ক দেবে গেছে।সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, সড়কের এই অংশে ওয়াসা কিছুদিন আগে পাইপ বসানোর কাজ করছিল।
সূত্র: প্রথম আলো

কক্ষে মাকড়সা ছেড়ে দরজা বন্ধ করে দেন সিনিয়ররা, অসুস্থ হয়ে হাসপাতালে বিশ্ববিদ্যালয়ের ছ...
অ্যাপ ইনস্টল করেই মুঠোফোনে ১,৬২৫ টাকা, এরপর ব্যক্তিগত ছবি নিয়ে হুমকি
শেষ পর্যন্ত ভোটে শীর্ষে থেকেও কেন ৩০ জায়গা হলো না মাহির
সাতক্ষীরার কাঁটাতারহীন এলাকায় রাতে টহল বাড়িয়েছে বিজিবি
ডিউক জনের ভৌতিক গল্প—ফেরা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন