advertisement

৫ লাখ টাকার কাঠের হাতিও বিক্রি হয়েছে, এসএমই মেলায় আর যা যা দেখে এলাম

৫ লাখ টাকার কাঠের হাতিও বিক্রি হয়েছে, এসএমই মেলায় আর যা যা দেখে এলাম
এসএমই মেলায় কারুপণ্যের একটি স্টল
ফটো কার্ড প্রিন্ট

৫ লাখ টাকার কাঠের হাতিও বিক্রি হয়েছে, এসএমই মেলায় আর কী কী আছে২০ টাকার পরিবেশবান্ধব কাগজের কলম থেকে শুরু করে ৫ লাখ টাকার কাঠের হাতি, কী নেই এই মেলায়! বলছি রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের প্রাঙ্গণে শুরু হওয়া সপ্তাহব্যাপী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬-এর কথা। সারা দেশের ৪০০টির বেশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা ও শিল্পপ্রতিষ্ঠান অংশ নিয়েছে এবারের মেলায়।

পোশাক, জুতা, চামড়াজাত পণ্য, পাটপণ্য, কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, প্রসাধনী, গয়না, হস্ত ও কারুশিল্পসহ নানা পণ্যের প্রদর্শনী ও কেনাকাটার সুযোগ আছে এখানে। মেলা ঘুরে দেখে সেই খবর জানাচ্ছেন এম এ হান্নানচামড়ার জুতা থেকে মাটির গয়নাসারা দেশের বিভিন্ন অঞ্চলের উদ্যোক্তাদের তৈরি বৈচিত্র্যময় সব পণ্যের পসরা নিয়ে সাজানো এবারের মেলা। হাতে যথেষ্ট সময় নিয়ে না এলে পুরো মেলা ঘুরে দেখা মুশকিল!

মেলায় প্রবেশ করতেই হাতের ডানে হল ‘এ’, বাঁয়ে হল ‘ডি’।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

হঠাৎ দেবে গেল ব্যস্ত সড়ক, ওয়াসা–বিটিসিএলকে দুষছে সিটি করপোরেশন হঠাৎ দেবে গেল ব্যস্ত সড়ক, ওয়াসা–বিটিসিএলকে দুষছে সিটি করপোরেশন কক্ষে মাকড়সা ছেড়ে দরজা বন্ধ করে দেন সিনিয়ররা, অসুস্থ হয়ে হাসপাতালে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কক্ষে মাকড়সা ছেড়ে দরজা বন্ধ করে দেন সিনিয়ররা, অসুস্থ হয়ে হাসপাতালে বিশ্ববিদ্যালয়ের ছ... অ্যাপ ইনস্টল করেই মুঠোফোনে ১,৬২৫ টাকা, এরপর ব্যক্তিগত ছবি নিয়ে হুমকি অ্যাপ ইনস্টল করেই মুঠোফোনে ১,৬২৫ টাকা, এরপর ব্যক্তিগত ছবি নিয়ে হুমকি শেষ পর্যন্ত ভোটে শীর্ষে থেকেও কেন ৩০ জায়গা হলো না মাহির শেষ পর্যন্ত ভোটে শীর্ষে থেকেও কেন ৩০ জায়গা হলো না মাহির সাতক্ষীরার কাঁটাতারহীন এলাকায় রাতে টহল বাড়িয়েছে বিজিবি সাতক্ষীরার কাঁটাতারহীন এলাকায় রাতে টহল বাড়িয়েছে বিজিবি
advertisement

দিনাজপুরের মাটিতে ফলছে সুস্বাদু কমলা

সুগন্ধি ধান ও বেদানা লিচুর জন্য বিখ্যাত দিনাজপুরে এবার বাণিজ্যিকভাবে কমলা চাষ করে সাফল্য পেয়েছেন সাদাত হোসেন শাকিল নামের এক তরুণ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

হঠাৎ দেবে গেল ব্যস্ত সড়ক, ওয়াসা–বিটিসিএলকে দুষছে সিটি করপোরেশন

হঠাৎ দেবে গেল ব্যস্ত সড়ক, ওয়াসা–বিটিসিএলকে দুষছে সিটি করপোরেশন
চট্টগ্রাম নগরের নয়াবাজার এলাকায় দেবে গেছে সড়ক। আজ দুপুরে তোলা

চট্টগ্রাম নগরের নয়াবাজার গোলচত্বরে ব্যস্ততম পোর্ট কানেকটিং (পিসি) সড়কের একটি অংশ দেবে গেছে। গতকাল মঙ্গলবার গোলচত্বরের এক পাশে এবং আজ বুধবার সকালে আরেক পাশে দেবে যায়।

প্রশস্ত সড়ক হওয়ায় আপাতত যানবাহন চলাচলে সমস্যা না হলেও দ্রুত সড়কটি সংস্কার করা না গেলে দুর্ঘটনার ঝুঁকির আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় লোকজন।সড়কের অংশ দেবে যাওয়ার ঘটনায় চট্টগ্রাম ওয়াসা ও বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডকে (বিটিসিএল) দায়ী করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। সিটি করপোরেশনের দাবি, দেবে যাওয়া অংশে ওয়াসার পাইপ রয়েছে। বিটিসিএলও কাজ করছিল। এতে পানির পাইপ ফুটো হয়ে গেছে।

ফলে মাটির নিচের স্তর নরম হয়ে যাওয়ায় সড়ক দেবে গেছে।সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, সড়কের এই অংশে ওয়াসা কিছুদিন আগে পাইপ বসানোর কাজ করছিল।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কক্ষে মাকড়সা ছেড়ে দরজা বন্ধ করে দেন সিনিয়ররা, অসুস্থ হয়ে হাসপাতালে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী

কক্ষে মাকড়সা ছেড়ে দরজা বন্ধ করে দেন সিনিয়ররা, অসুস্থ হয়ে হাসপাতালে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজয়–২৪ হল। আজ দুপুরে তোলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আবাসিক হলের একটি কক্ষের দরজা বন্ধ করে এক শিক্ষার্থীর পায়ের কাছে মাকড়সা ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে তিন সিনিয়রের বিরুদ্ধে। এতে আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েন ওই ছাত্রী। পরে তাঁকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়।গত সোমবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হলে এ ঘটনা ঘটে। তবে আজ বুধবার সকালে বিষয়টি জানাজানি হয়। অভিযুক্ত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের শিক্ষার্থী।

আর ভুক্তভোগী ছাত্রী বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষে পড়েন।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও হল প্রশাসন সূত্র জানায়, ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হলের নিচতলার একটি কক্ষে থাকেন। সোমবার রাতে তাঁকে নিজেদের কক্ষে ডেকে নেন তিন সিনিয়র শিক্ষার্থী। সেখানে দরজা বন্ধ করে তাঁর পায়ের কাছে মাকড়সা ছেড়ে দেওয়া হয়। এতে ভয়ে চিৎকার করে ওঠেন ওই ছাত্রী। কক্ষ থেকে বের হওয়ার সময় তাঁকে কটূক্তিও করা হয়। পরে আতঙ্কে তাঁর বমি ও বুকে ব্যথা শুরু হয়।

এরপর তাঁকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়।জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, সোমবার রাতে এক শিক্ষার্থী এসেছিলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন