বিমান চালাতে হলে পাইলটের লাইসেন্স লাগে। দীর্ঘ প্রশিক্ষণ নিতে হয়, পাড়ি দিতে হয় নানা ধাপ। তবে যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান এমন এক বিমান তৈরি করছে, যেটি চালাতে পাইলটের লাইসেন্সের প্রয়োজন হবে না। এক আসনের এই বৈদ্যুতিক বিমানের নাম হেলিক্স। এটি চালাতে হলে অবশ্য কিছুদিনের প্রশিক্ষণ নিতে হবে।হেলিক্স তৈরি করছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির প্রতিষ্ঠান পিভোটাল।
বিমানটির সবচেয়ে মজার দিক হলো, এটি আকাশে ওড়ে অনেকটা হেলিকপ্টারের মতো, আবার উড়তে শুরু করলে হয়ে যায় সাধারণ বিমানের মতো। উড্ডয়ন ও অবতরণের সময় পুরো বিমানটিই কাত হয়ে যায়।যেভাবে আকাশে ওড়েহেলিক্সের দুটি ডানায় বসানো আছে ১৬টি বৈদ্যুতিক মোটরচালিত প্রপেলার। উড্ডয়নের সময় প্রপেলারগুলো বিমানটিকে খাড়া অবস্থায় আকাশে তুলে দেয়। এরপর ধীরে ধীরে সামনের দিকে কাত হয়ে যায় এটি।
একপর্যায়ে ডানার সাহায্যে বাতাসে ভেসে সাধারণ বিমানের মতো উড়তে থাকে।এই প্রযুক্তির নাম ভার্টিক্যাল টেক-অফ অ্যান্ড ল্যান্ডিং (ভিটিওএল)।
সূত্র: প্রথম আলো

হঠাৎ দেবে গেল ব্যস্ত সড়ক, ওয়াসা–বিটিসিএলকে দুষছে সিটি করপোরেশন
কক্ষে মাকড়সা ছেড়ে দরজা বন্ধ করে দেন সিনিয়ররা, অসুস্থ হয়ে হাসপাতালে বিশ্ববিদ্যালয়ের ছ...
অ্যাপ ইনস্টল করেই মুঠোফোনে ১,৬২৫ টাকা, এরপর ব্যক্তিগত ছবি নিয়ে হুমকি
শেষ পর্যন্ত ভোটে শীর্ষে থেকেও কেন ৩০ জায়গা হলো না মাহির
সাতক্ষীরার কাঁটাতারহীন এলাকায় রাতে টহল বাড়িয়েছে বিজিবি

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন