রাতের অন্ধকারে নদীতে নৌযান নিয়ে টহল দিচ্ছেন বিজিবির সদস্যরা। নৌকার সামনের শক্তিশালী সার্চলাইটের আলো ছড়িয়ে পড়ছে নদীর দুই তীর ও আশপাশের এলাকায়।
কোথাও টর্চলাইট ও হ্যান্ড মাইক হাতে গ্রামীণ পথে, আবার কোথাও মশাল জ্বালিয়ে সীমান্তবর্তী মাঠে নজরদারি চালাচ্ছেন বিজিবির সদস্যরা।অনুপ্রবেশ ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে রাতের এমন টহল ও নজরদারির দৃশ্য দেখা গেছে গতকাল বুধবার বিজিবির পাঠানো কয়েকটি ভিডিওতে।সীমান্ত এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক দিন ধরে বিজিবির তৎপরতা বেড়েছে। বিশেষ করে যেসব এলাকায় কাঁটাতারের বেড়া নেই, সেসব এলাকায় বেশি টহল দেখা যাচ্ছে।
রাতের বেলায় নদীপথেও নৌযান নিয়ে টহল দিচ্ছেন বিজিবির সদস্যরা।সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) দেওয়া তথ্য অনুযায়ী, ১৬ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত পাঁচ দফা অভিযানে ১১ লাখ ৪০ হাজার ১২০ টাকা মূল্যের ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
সূত্র: প্রথম আলো

অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার জরুরি
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ কি এবার পুরো ইউরোপে ছড়িয়ে পড়বে
ইডটকোর নিয়ন্ত্রণমূলক শেয়ারের মালিকানা গ্রহণ করছে ওসাইরিস
মুঠোফোন অ্যাপে ফাঁদ, ব্যক্তিগত ছবি নিয়ে হুমকি
গান-কবিতা-নৃত্যে প্রথম আলোর ২৮ বছর উদ্যাপন রাজবাড়ীতে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন