advertisement

৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
ফটো কার্ড প্রিন্ট

দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের মান নিজে চালিয়ে যাচাই করে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ের নিচে কয়েক ধরনের বাইসাইকেল চালিয়ে দেখেন তিনি। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ কথা জানান।শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে মেধাবী ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য কয়েক ধরনের বাইসাইকেল প্রধানমন্ত্রীর কাছে নিয়ে আসা হয়।

তিনি সেগুলো নিজে চালিয়ে বাইসাইকেলের মান ও ব্যবহারিক দিক পরখ করে দেখেন।এ উদ্যোগের আওতায় ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হবে। প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা একটি করে বাইসাইকেল পাবে।

মেয়েদের পড়াশোনায় উৎসাহ বাড়ানো এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।ষষ্ঠ থেকে দ্বাদশের ছাত্রীরা পাবে উপবৃত্তি, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে নির্দেশনাএ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এনটিআরসিএর নিয়োগ পরীক্ষা বিসিএস মানের করার পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

এনটিআরসিএর নিয়োগ পরীক্ষা বিসিএস মানের করার পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী এনটিআরসিএর নিয়োগ পরীক্ষা বিসিএস মানের করার পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী খাতা পুনর্মূল্যায়নে শিক্ষার্থীদের খরচ সাড়ে ৩৫ কোটি টাকা খাতা পুনর্মূল্যায়নে শিক্ষার্থীদের খরচ সাড়ে ৩৫ কোটি টাকা বাংলাদেশ ইউনিভার্সিটিতে তিন দিনের ল ফেস্টে নানা আয়োজন বাংলাদেশ ইউনিভার্সিটিতে তিন দিনের ল ফেস্টে নানা আয়োজন প্রাথমিকের গণিত বইয়েই শেখানো হোক পুষ্টির হিসাব প্রাথমিকের গণিত বইয়েই শেখানো হোক পুষ্টির হিসাব পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব নিয়ম–পদ্ধতিতে ভর্তি কার্যক্রম চালাতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব নিয়ম–পদ্ধতিতে ভর্তি কার্যক্রম চালাতে পারবে
advertisement

পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখায় একাধিক পেট্রলবোমা নিক্ষেপ

পাবনা সদর উপজেলার দুবলিয়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয় লক্ষ্য করে দুটি পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে কার্যালয়ের বাইরের বারান্দার দেয়ালে আগুন ধরলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জানালায় টেপ লাগিয়ে পালাচ্ছেন আইওয়ার অনেক বাসিন্দা

আইওয়ায় সেনা কারখানায় পাঁচ টন বিষাক্ত বিস্ফোরক ধ্বংসের আগে সিসার ধূলিকণার আতঙ্কে জানালায় টেপ লাগিয়ে ঘরবাড়ি ছাড়ছেন স্থানীয় বাসিন্দারা।

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ক্লাসে ৬০ শতাংশের কম উপস্থিতিতে পরীক্ষা দিতে পারবেন না শিক্ষার্থীরা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) শিক্ষার্থীদের ক্লাসে নিয়মিত উপস্থিত থাকার বিষয়ে কঠোর নির্দেশনা জারি করেছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (ডিসিইউ) প্রশাসন। ক্লাসে ৬০ শতাংশের কম উপস্থিত থাকলে পরীক্ষায় অংশ নিতে পারবেন না শিক্ষার্থীরা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন