advertisement

খাতা পুনর্মূল্যায়নে শিক্ষার্থীদের খরচ সাড়ে ৩৫ কোটি টাকা

খাতা পুনর্মূল্যায়নে শিক্ষার্থীদের খরচ সাড়ে ৩৫ কোটি টাকা
ফটো কার্ড প্রিন্ট

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী প্রায় প্রতি চারজনে একজন পরীক্ষার্থী নিজের ফল মেনে নেননি। খাতা আবার দেখার জন্য আবেদন করেছিলেন ২ লাখ ৯১ হাজার ২১১ জন। সব মিলিয়ে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি খাতা পুনর্মূল্যায়নের জন্য আবেদন জমা পড়েছে। এ জন্য খাতাপ্রতি তাঁদের ফি দিতে হয়েছে ১৫০ টাকা করে।

এই হিসাবে শিক্ষার্থীরা ব্যয় করেছেন ১৬ কোটি ৩১ লাখ টাকার বেশি।এর আগে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর খাতা আবার দেখার জন্য মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি আবেদন জমা পড়েছিল। এসএসসিতে শিক্ষার্থীরা ফি দিয়েছে ১৯ কোটি ৩১ লাখ টাকার বেশি।

দুই পরীক্ষা মিলিয়ে এই অঙ্ক সাড়ে ৩৫ কোটি টাকা ছাড়িয়েছে।আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের পর ২৩ হাজার ১৪৫ জনের ফল বদলেছে এইচএসসিতে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বাংলাদেশ ইউনিভার্সিটিতে তিন দিনের ল ফেস্টে নানা আয়োজন বাংলাদেশ ইউনিভার্সিটিতে তিন দিনের ল ফেস্টে নানা আয়োজন প্রাথমিকের গণিত বইয়েই শেখানো হোক পুষ্টির হিসাব প্রাথমিকের গণিত বইয়েই শেখানো হোক পুষ্টির হিসাব পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব নিয়ম–পদ্ধতিতে ভর্তি কার্যক্রম চালাতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব নিয়ম–পদ্ধতিতে ভর্তি কার্যক্রম চালাতে পারবে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় বন্ধ, ক্লাস অনলাইনে, খোলা হলে ডাইনিং গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় বন্ধ, ক্লাস অনলাইনে, খোলা হলে ডাইনিং পরীক্ষায় এআই দিয়ে নকল: দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ পরীক্ষায় এআই দিয়ে নকল: দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ
advertisement

নিখোঁজের ১০ ঘণ্টা পর সুরমা নদী থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

নিখোঁজের ১০ ঘণ্টা পর সুরমা নদী থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার
সিলেটে নিখোঁজের প্রায় ১০ ঘণ্টা পর সুরমা নদী থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) রাত আড়াইটার দিকে নগরের...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাংলাদেশের পণ্যে কতটা বাড়তে পারে যুক্তরাষ্ট্রের শুল্ক?

বাংলাদেশের পণ্যে কতটা বাড়তে পারে যুক্তরাষ্ট্রের শুল্ক?
অতিরিক্ত শিল্প উৎপাদনের অভিযোগে তদন্ত শেষে বাংলাদেশসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্ক আরোপ করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। শিগগিরই এ ঘোষণা আসতে পারে।

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কার সঙ্গে কথা বলে ৫৩ বলে ২০৪ করলেন সূর্যবংশী, রহস্য কী

কার সঙ্গে কথা বলে ৫৩ বলে ২০৪ করলেন সূর্যবংশী, রহস্য কী
বৈভব সূর্যবংশী। নামেই যাঁর পরিচয়

সূর্যকুমার যাদব ভারতের টি–টুয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচটি বছর কাটিয়ে দেওয়ার পর সূর্য দেখা পেলেন তাঁর প্রেরণার। বৈভব সূর্যবংশী!বয়স মাত্র ১৫ বছর হলে কী হবে, এমন সব বিশ্ব রেকর্ড গড়ছেন যেসবের ওজন তাঁর চেয়েও বেশি। অনেক বাঘা বাঘা ব্যাটসম্যানও বৈভবের মতো ব্যাট করার দুঃসাহস দেখান না।

কিন্তু শরীর থেকে এখনো কৈশোরের গন্ধ কাটাতে না পারা বৈভব যেন অন্য ধাতে গড়া মানুষরূপী কোনো ‘ভিনগ্রহের ব্যাটসম্যান’।গতকাল দোহায় এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তাঁর ৫৩ বলে ২০৪ রানের ইনিংস যেমন; ২৮ বলে সেঞ্চুরি, ৪০ বলে দেড় শ, ৫২ বলে ডাবল সেঞ্চুরি! ছক্কা মোট ২৮টি!লিস্ট ‘এ’ ক্রিকেট বাদ দিন, পাড়ার ক্রিকেটে সবচেয়ে দুর্বল বোলারের বিপক্ষেও তো এভাবে ব্যাট করা প্রায় অসম্ভব!

কিন্তু সূর্যবংশী সেই অসম্ভবকেই সম্ভব করার পর ভারতীয় ক্রিকেটে সিনিয়র সূর্যের টুইট (এক্স), ‘বৈভব সূর্যবংশী।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন