যুক্তরাষ্ট্রের নতুন করে শুল্ক আরোপের মুখে পড়তে যাচ্ছে ভারত। অবশ্য শুধু ভারত নয়, আরও ডজনখানেক দেশ ট্রাম্পের নতুন শুল্ক আরোপের তালিকায় থাকতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের দাবি, এসব দেশ নিজেদের অভ্যন্তরীণ শিল্প উৎপাদনে সহায়তা দিয়ে মার্কিন কোম্পানিগুলোর ক্ষতি করছে।
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এমন তথ্য উল্লেখ করা হয়েছে।ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত এই নতুন শুল্কের নিশানায় থাকতে পারে চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, ইউরোপীয় ইউনিয়ন এবং আরও কয়েকটি প্রধান অর্থনীতির দেশ।
কয়েক মাস ধরে ট্রাম্প প্রশাসনের শুল্ক নিয়ে তদন্তের পর এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।মার্কিন বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) জেমিসন গ্রিয়ার চলতি সপ্তাহেই এই তদন্তের ফল প্রকাশ করবেন বলে আশা করা হচ্ছে।
সূত্র: প্রথম আলো

দিল্লির ক্যাফেতে সহকর্মীদের হাতে দলবদ্ধ ধর্ষণের শিকার তরুণী
দশ দিন তিন দেশ: চতুর্থ পর্ব
জিটিএ সিক্স: একটি ভিডিও গেমের জন্য এত উন্মাদনা কেন?
জিটিএ সিক্স: একটি ভিডিও গেমের জন্য এত উন্মাদনা কেন?
সুইজারল্যান্ডের যে উপত্যকায় মানুষ থাকে পাথরের গুহায়

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন