advertisement

ভিসি পুনর্বহালের দাবি থেকে সরলেন চুয়েট শিক্ষকেরা, দিলেন নতুন প্রস্তাব

ভিসি পুনর্বহালের দাবি থেকে সরলেন চুয়েট শিক্ষকেরা, দিলেন নতুন প্রস্তাব
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ফটো কার্ড প্রিন্ট

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থা নিরসনে আগের অবস্থান থেকে সরে এসেছেন শিক্ষকেরা। এত দিন অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবিতে অনড় ছিলেন তাঁরা। তবে এখন বলছেন, উপাচার্য পদে চুয়েটের যেকোনো শিক্ষককে নিয়োগ দিলেই তাঁরা মেনে নেবেন।আজ বুধবার দুপুরে চুয়েট শিক্ষক সমিতির এক জরুরি সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেন শিক্ষকেরা।

সভা শেষে বেলা সোয়া একটার দিকে শিক্ষক সমিতির নেতারা তাঁদের অবস্থানের কথা জানান।সভা শেষে চুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. আহসানউল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আমরা চাই, দ্রুত এই সংকটের সমাধান হোক। আমাদের এখন মূল দাবি, যেন চুয়েট থেকেই উপাচার্য নিয়োগ দেওয়া হয়।’অধ্যাপক মো. আহসানউল্লাহ, সভাপতি, চুয়েট শিক্ষক সমিতি।সরকার অধ্যাপক সায়েমকে উপাচার্য পদে পুনর্বহাল করতে পারে, আবার চুয়েট থেকেও নতুন কাউকে দিতে পারে।

তবে যাঁকেই দিক, চুয়েট থেকেই যেন দেয়, এটিই এখন আমাদের মূল দাবি।অধ্যাপক মো. আহসানউল্লাহ আরও বলেন, ‘অচলাবস্থা নিরসনের জন্যই আমরা চুয়েটের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

স্বপ্ন পূরণের পথে অর্থনীতির শিক্ষার্থী অথৈ ধর স্বপ্ন পূরণের পথে অর্থনীতির শিক্ষার্থী অথৈ ধর চীনের মহাকাশ অভিযানে ইতিহাস গড়লেন পাকিস্তানের জিশান আলী চীনের মহাকাশ অভিযানে ইতিহাস গড়লেন পাকিস্তানের জিশান আলী অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার জরুরি অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার জরুরি ইউক্রেন-রাশিয়া যুদ্ধ কি এবার পুরো ইউরোপে ছড়িয়ে পড়বে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ কি এবার পুরো ইউরোপে ছড়িয়ে পড়বে ইডটকোর নিয়ন্ত্রণমূলক শেয়ারের মালিকানা গ্রহণ করছে ওসাইরিস ইডটকোর নিয়ন্ত্রণমূলক শেয়ারের মালিকানা গ্রহণ করছে ওসাইরিস
advertisement

আগরতলায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের নেতারা, দেশে সতর্ক বিএনপি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল ভারতের...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এক সপ্তাহের ব্যবধানে বদলি ফেনীর এসপি, নতুন দায়িত্বে জসিম উদ্দিন

ফেনীর পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহকে দায়িত্ব গ্রহণের এক সপ্তাহের মাথায় বদলি করা হয়েছে। তাকে খাগড়াছড়ি পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দিনকে ফেনীতে পদায়ন করা হয়েছে.....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

স্বপ্ন পূরণের পথে অর্থনীতির শিক্ষার্থী অথৈ ধর

স্বপ্ন পূরণের পথে অর্থনীতির শিক্ষার্থী অথৈ ধর
এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (এইউডব্লিউ) অর্থনীতি বিভাগে স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী অথই ধর।

প্রথম আলো ট্রাস্টের একটি নিয়মিত আয়োজন হলো ‘অদ্বিতীয়ার গল্প’। এ আয়োজনে আইডিএলসি-প্রথম আলো ট্রাস্টের ‘অদ্বিতীয়া’ শিক্ষাবৃত্তি পাওয়া একজনকে আমন্ত্রণ জানানো হয়। অনলাইন এই আয়োজনে ৩১ আগস্ট বিকেল ৫টায় আমন্ত্রণ জানানো হয়েছিল ২০২২ সালে এই বৃত্তি পাওয়া চট্টগ্রামের মেয়ে অথই ধরকেে।

পরিবারের প্রথম কন্যাসন্তান হিসেবে নানা প্রতিবন্ধকতা পেরিয়ে তিনি এখন চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (এইউডব্লিউ) অর্থনীতি বিভাগে স্নাতক তৃতীয় বর্ষে পড়াশোনা করছেন। এ অনুষ্ঠানে ওঠে এসেছে তাঁর শৈশব, বিশ্ববিদ্যালয়ের চ্যালেঞ্জিং ও বৈচিত্র্যময় পরিবেশে মানিয়ে নেওয়ার গল্প এবং ভবিষ্যতের স্বপ্ন। আয়োজনটি একযোগে সম্প্রচারিত হয় প্রথম আলো ও প্রথম আলো ট্রাস্টের ফেসবুক ও ইউটিউব চ্যানেল থেকে।

সভাটি সঞ্চালনা করেন প্রথম আলো ট্রাস্টের সমন্বয়ক মাহবুবা সুলতানা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন