চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থা নিরসনে আগের অবস্থান থেকে সরে এসেছেন শিক্ষকেরা। এত দিন অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবিতে অনড় ছিলেন তাঁরা। তবে এখন বলছেন, উপাচার্য পদে চুয়েটের যেকোনো শিক্ষককে নিয়োগ দিলেই তাঁরা মেনে নেবেন।আজ বুধবার দুপুরে চুয়েট শিক্ষক সমিতির এক জরুরি সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেন শিক্ষকেরা।
সভা শেষে বেলা সোয়া একটার দিকে শিক্ষক সমিতির নেতারা তাঁদের অবস্থানের কথা জানান।সভা শেষে চুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. আহসানউল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আমরা চাই, দ্রুত এই সংকটের সমাধান হোক। আমাদের এখন মূল দাবি, যেন চুয়েট থেকেই উপাচার্য নিয়োগ দেওয়া হয়।’অধ্যাপক মো. আহসানউল্লাহ, সভাপতি, চুয়েট শিক্ষক সমিতি।সরকার অধ্যাপক সায়েমকে উপাচার্য পদে পুনর্বহাল করতে পারে, আবার চুয়েট থেকেও নতুন কাউকে দিতে পারে।
তবে যাঁকেই দিক, চুয়েট থেকেই যেন দেয়, এটিই এখন আমাদের মূল দাবি।অধ্যাপক মো. আহসানউল্লাহ আরও বলেন, ‘অচলাবস্থা নিরসনের জন্যই আমরা চুয়েটের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।
সূত্র: প্রথম আলো

অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার জরুরি
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ কি এবার পুরো ইউরোপে ছড়িয়ে পড়বে
ইডটকোর নিয়ন্ত্রণমূলক শেয়ারের মালিকানা গ্রহণ করছে ওসাইরিস
মুঠোফোন অ্যাপে ফাঁদ, ব্যক্তিগত ছবি নিয়ে হুমকি
গান-কবিতা-নৃত্যে প্রথম আলোর ২৮ বছর উদ্যাপন রাজবাড়ীতে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন