advertisement

ভুল ঘোষণায় বদলে যাওয়া বিজয়ী, সবচেয়ে বেশি মুকুটজয়ী দেশসহ মিস ইউনিভার্সের ইতিহাসে ৫ মজার ঘটনা

ভুল ঘোষণায় বদলে যাওয়া বিজয়ী, সবচেয়ে বেশি মুকুটজয়ী দেশসহ মিস ইউনিভার্সের ইতিহাসে ৫ মজার ঘটনা
ফটো কার্ড প্রিন্ট

মিস ইউনিভার্সের মুকুট ঘিরে থাকে গ্ল্যামার, প্রতিদ্বন্দ্বিতা আর নাটকীয়তা। তবে দীর্ঘ ইতিহাসে এমন কিছু ঘটনা ঘটেছে, যা প্রতিযোগিতাটিকে দিয়েছে বাড়তি আলোচনার রসদ। জেনে নিন এমন পাঁচটি অজানা ও মজার ঘটনা।সুন্দরী প্রতিযোগিতা হিসেবে বিশ্বজুড়ে পরিচিত মিস ইউনিভার্স। প্রতিবছর এই প্রতিযোগিতার মঞ্চে জমে ওঠে নানা আয়োজন। বিজয়ীর মুকুট নিয়ে যেমন থাকে আলোচনা, তেমনি প্রতিযোগিতার দীর্ঘ ইতিহাসে রয়েছে বেশ কিছু অজানা ও মজার ঘটনা।

সবচেয়ে বেশি মুকুট জেতা দেশ থেকে শুরু করে ভুল ঘোষণায় বদলে যাওয়া বিজয়ী, এমন পাঁচটি ঘটনা জেনে নেওয়া যাক।সবচেয়ে বেশি মুকুট কার?মিস ইউনিভার্সের ইতিহাসে সবচেয়ে বেশি মুকুট জিতেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিযোগীরা এখন পর্যন্ত ৯ বার এই খেতাব পেয়েছেন। ৭টি মুকুট নিয়ে দ্বিতীয় অবস্থানে ভেনেজুয়েলা।

২০২৬ সালে জেনিফার বারেত্তোর জয়ের পর ৬টি মুকুট নিয়ে তৃতীয় অবস্থানে উঠে এসেছে পুয়ের্তো রিকো।টানা দুই বছর একই দেশের জয়২০০৮ ও ২০০৯ সালে পরপর দুবার মিস ইউনিভার্সের মুকুট জেতে ভেনেজুয়েলা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মৌচাকের ষড়ভুজ: দুই হাজার বছরের এক গণিত–রহস্যের সমাধান মৌচাকের ষড়ভুজ: দুই হাজার বছরের এক গণিত–রহস্যের সমাধান জেলে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার বাড়িতে লুটপাট, আগুন জেলে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার বাড়িতে লুটপাট, আগুন বিএনপি, জামায়াত ও এনসিপির ওপর হামলার আশঙ্কা বিএনপি, জামায়াত ও এনসিপির ওপর হামলার আশঙ্কা বিএনপি, জামায়াত ও এনসিপির ওপর হামলার আশঙ্কা বিএনপি, জামায়াত ও এনসিপির ওপর হামলার আশঙ্কা হাসিনার ফেরা: সরকার চাপে নেই, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী হাসিনার ফেরা: সরকার চাপে নেই, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement

মৌচাকের ষড়ভুজ: দুই হাজার বছরের এক গণিত–রহস্যের সমাধান

মৌচাকের ষড়ভুজ: দুই হাজার বছরের এক গণিত–রহস্যের সমাধান

মৌমাছিরা কেন ষড়ভুজ বানায়? উত্তর খুঁজতে গণিতবিদদের লেগেছে প্রায় দুই সহস্রাব্দমৌমাছিরা কি গণিত জানেপ্রশ্নটা হাস্যকর শোনালেও ভাবার মতো। একটি মৌচাক কেটে সামনে ধরলে চোখে পড়ে হাজার হাজার ছোট ষড়ভুজ কোষ, একটির গায়ে আরেকটি, মাঝে একটুও ফাঁক নেই। স্কেল, কম্পাস বা নকশা ছাড়া মৌমাছিরা এ কাজ করে কীভাবে? আর ষড়ভুজই কেন? বৃত্ত, বর্গ বা ত্রিভুজ হলে কী ক্ষতি হতো? এই সহজ প্রশ্নের পূর্ণ উত্তর মিলেছে মাত্র ১৯৯৯ সালে।

চলো, সেই গল্প শুনি।∎ ফাঁক না রেখে মেঝে ভরানোমৌচাকের কোষ এমন আকারের হতে হবে, যা পাশাপাশি বসালে কোনো ফাঁক থাকে না। গণিতে এর নাম টাইলিং; ঘরের মেঝেতে টাইল বসানোর সমস্যাই এটি।সব বাহু আর সব কোণ সমান, এমন (সুষম) বহুভুজের মধ্যে মাত্র তিনটি এই কাজ পারে।

কারণটা কোণের হিসাবে: একটি বিন্দুতে যে আকারগুলো মেলে, তাদের কোণ যোগ করে ঠিক ৩৬০° হতে হবে।∎ সমবাহু ত্রিভুজের কোণ ৬০°; একটি বিন্দুতে ৬টি মিলে ৩৬০°।∎ বর্গের কোণ ৯০°; ৪টি মিলে ৩৬০°।∎ সুষম ষড়ভুজের কোণ ১২০°; ৩টি মিলে ৩৬০°।সুষম পঞ্চভুজের কোণ ১০৮°।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জেলে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার বাড়িতে লুটপাট, আগুন

জেলে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার বাড়িতে লুটপাট, আগুন
দুর্বৃত্তদের আগুনে আওয়ামী লীগ নেতা আবদুস সামাদের বাড়ির পুড়ে যাওয়া আসবাবপত্র। রাজশাহীর পুঠিয়ায় উপজেলার বিড়ালদহ নয়াপাড়া গ্রামে

রাজশাহীর পুঠিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজশাহী জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুস সামাদের বাড়িতে হামলা, লুট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে উপজেলার বানেশ্বর ইউনিয়নের বিড়ালদহ-নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের সদস্যদের অভিযোগ, গতকাল রাতে একদল লোক বাড়ির ফটকের তালা ভেঙে ভেতরে ঢোকে।

এর পর অস্ত্রের ভয় দেখিয়ে সামাদের স্ত্রী রুনা বেগম ও তাঁর সন্তানদের জিম্মি করে বাড়িতে তাণ্ডব চালায়। ঘরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে লুট করা হয় নগদ ৩০ হাজার টাকা এবং প্রায় ১০ ভরি সোনার গয়না।রুনা বেগম বলেন, দুষ্কৃতকারীদের হাত থেকে রক্ষা পেতে তাঁরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে বাড়িতে আগুন ধরিয়ে পালিয়ে যায় হামলাকারীরা।

আগুনে ঘরের আসবাবসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী পুড়ে গেছে।নাসিমা বেগম নামের এক প্রতিবেশী নারী জানান, রাত প্রায় তিনটার দিকে সামাদের বাড়ি থেকে চিৎকার ও শোরগোল শুনে তাঁরা ছুটে যান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিএনপি, জামায়াত ও এনসিপির ওপর হামলার আশঙ্কা

বিএনপি, জামায়াত ও এনসিপির ওপর হামলার আশঙ্কা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা আরও চোরাগোপ্তা হামলা ও নাশকতা চালাতে পারেন বলে আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিস্তারিত ভিডিওতে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন