advertisement

বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র

বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র
ডোনাল্ড ট্রাম্প
ফটো কার্ড প্রিন্ট

বাংলাদেশসহ ১৬টি প্রধান বাণিজ্য অংশীদার দেশের বিরুদ্ধে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগ তদন্তের ফলাফল শিগগিরই প্রকাশ করতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এ তদন্তের ভিত্তিতে বিভিন্ন ধরনের পণ্যের ওপর নতুন আমদানি শুল্ক আরোপের পরিকল্পনা করছে দেশটি।

রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।রয়টার্সের ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) কার্যালয় নতুন শুল্ক আরোপের প্রস্তাব দেবে বলে ধারণা করা হচ্ছে।

এর ফলে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আরোপ করা শুল্কের সঙ্গে নতুন শুল্ক যুক্ত হবে।গত মার্চ মাস থেকে অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রের তদন্তের আওতায় থাকা বাণিজ্য অংশীদারগুলো হলো বাংলাদেশ, চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, সিঙ্গাপুর ও কম্বোডিয়া।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক–কর ছাড় খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক–কর ছাড় পোশাকশ্রমিকদের মজুরি: কোন গ্রেডে কত বাড়ল পোশাকশ্রমিকদের মজুরি: কোন গ্রেডে কত বাড়ল মঙ্গলবার বড় দরপতনের পর বুধবার স্থিতিশীল সোনার দাম মঙ্গলবার বড় দরপতনের পর বুধবার স্থিতিশীল সোনার দাম কোন গ্রেডে কত মজুরি বাড়ল কোন গ্রেডে কত মজুরি বাড়ল সোনার দাম আবার কমল, ভরিতে ২,৮৫৭ টাকা সোনার দাম আবার কমল, ভরিতে ২,৮৫৭ টাকা
advertisement

বাস্তবের নায়ক হয়ে আসছেন দেব

বছরের শেষে নতুন ছবি নিয়ে বড়পর্দায় ফিরছেন টালিউড অভিনেতা দেব। এবার তাকে দেখা যাবে এক বাস্তব সমাজসেবকের চরিত্রে। পদ্মশ্রীপ্রাপ্ত করিমুল....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মৌচাকের ষড়ভুজ: দুই হাজার বছরের এক গণিত–রহস্যের সমাধান

মৌচাকের ষড়ভুজ: দুই হাজার বছরের এক গণিত–রহস্যের সমাধান

মৌমাছিরা কেন ষড়ভুজ বানায়? উত্তর খুঁজতে গণিতবিদদের লেগেছে প্রায় দুই সহস্রাব্দমৌমাছিরা কি গণিত জানেপ্রশ্নটা হাস্যকর শোনালেও ভাবার মতো। একটি মৌচাক কেটে সামনে ধরলে চোখে পড়ে হাজার হাজার ছোট ষড়ভুজ কোষ, একটির গায়ে আরেকটি, মাঝে একটুও ফাঁক নেই। স্কেল, কম্পাস বা নকশা ছাড়া মৌমাছিরা এ কাজ করে কীভাবে? আর ষড়ভুজই কেন? বৃত্ত, বর্গ বা ত্রিভুজ হলে কী ক্ষতি হতো? এই সহজ প্রশ্নের পূর্ণ উত্তর মিলেছে মাত্র ১৯৯৯ সালে।

চলো, সেই গল্প শুনি।∎ ফাঁক না রেখে মেঝে ভরানোমৌচাকের কোষ এমন আকারের হতে হবে, যা পাশাপাশি বসালে কোনো ফাঁক থাকে না। গণিতে এর নাম টাইলিং; ঘরের মেঝেতে টাইল বসানোর সমস্যাই এটি।সব বাহু আর সব কোণ সমান, এমন (সুষম) বহুভুজের মধ্যে মাত্র তিনটি এই কাজ পারে।

কারণটা কোণের হিসাবে: একটি বিন্দুতে যে আকারগুলো মেলে, তাদের কোণ যোগ করে ঠিক ৩৬০° হতে হবে।∎ সমবাহু ত্রিভুজের কোণ ৬০°; একটি বিন্দুতে ৬টি মিলে ৩৬০°।∎ বর্গের কোণ ৯০°; ৪টি মিলে ৩৬০°।∎ সুষম ষড়ভুজের কোণ ১২০°; ৩টি মিলে ৩৬০°।সুষম পঞ্চভুজের কোণ ১০৮°।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জেলে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার বাড়িতে লুটপাট, আগুন

জেলে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার বাড়িতে লুটপাট, আগুন
দুর্বৃত্তদের আগুনে আওয়ামী লীগ নেতা আবদুস সামাদের বাড়ির পুড়ে যাওয়া আসবাবপত্র। রাজশাহীর পুঠিয়ায় উপজেলার বিড়ালদহ নয়াপাড়া গ্রামে

রাজশাহীর পুঠিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজশাহী জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুস সামাদের বাড়িতে হামলা, লুট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে উপজেলার বানেশ্বর ইউনিয়নের বিড়ালদহ-নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের সদস্যদের অভিযোগ, গতকাল রাতে একদল লোক বাড়ির ফটকের তালা ভেঙে ভেতরে ঢোকে।

এর পর অস্ত্রের ভয় দেখিয়ে সামাদের স্ত্রী রুনা বেগম ও তাঁর সন্তানদের জিম্মি করে বাড়িতে তাণ্ডব চালায়। ঘরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে লুট করা হয় নগদ ৩০ হাজার টাকা এবং প্রায় ১০ ভরি সোনার গয়না।রুনা বেগম বলেন, দুষ্কৃতকারীদের হাত থেকে রক্ষা পেতে তাঁরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে বাড়িতে আগুন ধরিয়ে পালিয়ে যায় হামলাকারীরা।

আগুনে ঘরের আসবাবসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী পুড়ে গেছে।নাসিমা বেগম নামের এক প্রতিবেশী নারী জানান, রাত প্রায় তিনটার দিকে সামাদের বাড়ি থেকে চিৎকার ও শোরগোল শুনে তাঁরা ছুটে যান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন