নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভায় প্রায় ১০ ঘণ্টা আলোচনায় তিনটি গ্রেডের মজুরি সর্বসম্মতিক্রমে নির্ধারণ করা হয়। তবে বোর্ড সদস্যদের ভোটাভুটিতে ন্যূনতম গ্রেডের মজুরি নির্ধারণ হয় ১৭ হাজার টাকা। এ ক্ষেত্রে মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা।সবচেয়ে বেশি ৬ হাজার ৪৬৫ টাকা মজুরি বেড়েছে সিনিয়র অপারেটর পদের প্রথম গ্রেডে। এই গ্রেডের মোট মজুরি হতে যাচ্ছে ২১ হাজার ৫০০ টাকা।
আগে যা ছিল ১৫ হাজার ৩৫ টাকা।এ ছাড়া অপারেটর পদের দ্বিতীয় গ্রেডে মজুরি বেড়েছে ৫ হাজার ৭২৭ টাকা। এই গ্রেডের মোট মজুরি হতে যাচ্ছে ২০ হাজার টাকা। আগে যা ছিল ১৪ হাজার ২৭৩ টাকা।অন্যদিকে জুনিয়র অপারেটর পদের তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা মজুরি নির্ধারণ করা হয়েছে। এই গ্রেডে আগে মজুরি ছিল ১৩ হাজার ৫৫০ টাকা।
মজুরি বেড়েছে ৫ হাজার ৬৫০ টাকা।রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানির সভাপতিত্বে গতকাল মঙ্গলবার বেলা সোয়া ৩টায় চতুর্থ দিনের সভা শুরু হয়।মজুরি বোর্ডের চতুর্থ সভা দিবাগত রাত দেড়টার দিকে শেষ হয়।
সূত্র: প্রথম আলো

সোনার দাম আবার কমল, ভরিতে ২,৮৫৭ টাকা
বিশ্বের সব সোনা এক জায়গায় রাখলে কতটুকু জায়গা লাগবে
বাংলাদেশকে উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার
মাঝারি ও বড় শিল্প চলছে ৬৬% সক্ষমতায়
হুয়াংকে কেন ফেরাতে বাধ্য হলো এনভিডিয়া, কোথায় তাঁর গুরুত্ব

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন