advertisement

ভারত ও পাকিস্তানের খেলোয়াড়দের বিরুদ্ধে আইসিসিকে ব্যবস্থা নিতে বললেন হরভজন

ভারত ও পাকিস্তানের খেলোয়াড়দের বিরুদ্ধে আইসিসিকে ব্যবস্থা নিতে বললেন হরভজন
ভারতের সাবেক স্পিনার হরভজন সিং
ফটো কার্ড প্রিন্ট

ভারত-পাকিস্তান ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা যেমনই থাক, দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তাপ-উত্তেজনা দেখা যায় নিয়মিতই। তেমনই একটি ম্যাচ ছিল এশিয়া কাপ রাইজিং স্টার্সের গ্রুপ পর্বের খেলায়।

এবার সেদিনের আচরণ নিয়ে মুখ খুলেছেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং।দুই দলের খেলোয়াড়দের আচরণ তরুণ প্রজন্মের জন্য খারাপ উদাহরণ তৈরি করছে উল্লেখ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও দুই দেশের ক্রিকেট বোর্ডকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। দোহায় রোববার এশিয়া কাপ রাইজিং স্টার্সের ম্যাচে বেশ কয়েকবার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

মাঠে দুই দলের খেলোয়াড়দের কথার লড়াই, আক্রমণাত্মক উদ্‌যাপন এবং ম্যাচের পরও উত্তেজনা ছিল আলোচনায়।এইচএসবিসি গলফিং লিগের উদ্বোধনী অনুষ্ঠানে হরভজন বলেন, ‘আইসিসি ও সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডগুলোর এ বিষয়ে হস্তক্ষেপ করা দরকার।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

আইপিএল নিলামে বাবা নবী ১ কোটি, ছেলে হাসান ৭৫ লাখ আইপিএল নিলামে বাবা নবী ১ কোটি, ছেলে হাসান ৭৫ লাখ সূর্যবংশীর বয়স নিয়ে সন্দেহ পাকিস্তানের তানভীরের সূর্যবংশীর বয়স নিয়ে সন্দেহ পাকিস্তানের তানভীরের কার সঙ্গে কথা বলে ৫৩ বলে ২০৪ করলেন সূর্যবংশী, রহস্য কী কার সঙ্গে কথা বলে ৫৩ বলে ২০৪ করলেন সূর্যবংশী, রহস্য কী বাংলাদেশের ওয়ানডে দলে এত বদল আরও এলোমেলো করে দেবে না তো বাংলাদেশের ওয়ানডে দলে এত বদল আরও এলোমেলো করে দেবে না তো আপনার পাসওয়ার্ডও কি প্রিয় ফুটবল ক্লাবের নামে আপনার পাসওয়ার্ডও কি প্রিয় ফুটবল ক্লাবের নামে
advertisement

মৌচাকের ষড়ভুজ: দুই হাজার বছরের এক গণিত–রহস্যের সমাধান

মৌচাকের ষড়ভুজ: দুই হাজার বছরের এক গণিত–রহস্যের সমাধান

মৌমাছিরা কেন ষড়ভুজ বানায়? উত্তর খুঁজতে গণিতবিদদের লেগেছে প্রায় দুই সহস্রাব্দমৌমাছিরা কি গণিত জানেপ্রশ্নটা হাস্যকর শোনালেও ভাবার মতো। একটি মৌচাক কেটে সামনে ধরলে চোখে পড়ে হাজার হাজার ছোট ষড়ভুজ কোষ, একটির গায়ে আরেকটি, মাঝে একটুও ফাঁক নেই। স্কেল, কম্পাস বা নকশা ছাড়া মৌমাছিরা এ কাজ করে কীভাবে? আর ষড়ভুজই কেন? বৃত্ত, বর্গ বা ত্রিভুজ হলে কী ক্ষতি হতো? এই সহজ প্রশ্নের পূর্ণ উত্তর মিলেছে মাত্র ১৯৯৯ সালে।

চলো, সেই গল্প শুনি।∎ ফাঁক না রেখে মেঝে ভরানোমৌচাকের কোষ এমন আকারের হতে হবে, যা পাশাপাশি বসালে কোনো ফাঁক থাকে না। গণিতে এর নাম টাইলিং; ঘরের মেঝেতে টাইল বসানোর সমস্যাই এটি।সব বাহু আর সব কোণ সমান, এমন (সুষম) বহুভুজের মধ্যে মাত্র তিনটি এই কাজ পারে।

কারণটা কোণের হিসাবে: একটি বিন্দুতে যে আকারগুলো মেলে, তাদের কোণ যোগ করে ঠিক ৩৬০° হতে হবে।∎ সমবাহু ত্রিভুজের কোণ ৬০°; একটি বিন্দুতে ৬টি মিলে ৩৬০°।∎ বর্গের কোণ ৯০°; ৪টি মিলে ৩৬০°।∎ সুষম ষড়ভুজের কোণ ১২০°; ৩টি মিলে ৩৬০°।সুষম পঞ্চভুজের কোণ ১০৮°।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

জেলে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার বাড়িতে লুটপাট, আগুন

জেলে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার বাড়িতে লুটপাট, আগুন
দুর্বৃত্তদের আগুনে আওয়ামী লীগ নেতা আবদুস সামাদের বাড়ির পুড়ে যাওয়া আসবাবপত্র। রাজশাহীর পুঠিয়ায় উপজেলার বিড়ালদহ নয়াপাড়া গ্রামে

রাজশাহীর পুঠিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজশাহী জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুস সামাদের বাড়িতে হামলা, লুট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে উপজেলার বানেশ্বর ইউনিয়নের বিড়ালদহ-নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের সদস্যদের অভিযোগ, গতকাল রাতে একদল লোক বাড়ির ফটকের তালা ভেঙে ভেতরে ঢোকে।

এর পর অস্ত্রের ভয় দেখিয়ে সামাদের স্ত্রী রুনা বেগম ও তাঁর সন্তানদের জিম্মি করে বাড়িতে তাণ্ডব চালায়। ঘরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে লুট করা হয় নগদ ৩০ হাজার টাকা এবং প্রায় ১০ ভরি সোনার গয়না।রুনা বেগম বলেন, দুষ্কৃতকারীদের হাত থেকে রক্ষা পেতে তাঁরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে বাড়িতে আগুন ধরিয়ে পালিয়ে যায় হামলাকারীরা।

আগুনে ঘরের আসবাবসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী পুড়ে গেছে।নাসিমা বেগম নামের এক প্রতিবেশী নারী জানান, রাত প্রায় তিনটার দিকে সামাদের বাড়ি থেকে চিৎকার ও শোরগোল শুনে তাঁরা ছুটে যান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিএনপি, জামায়াত ও এনসিপির ওপর হামলার আশঙ্কা

বিএনপি, জামায়াত ও এনসিপির ওপর হামলার আশঙ্কা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা আরও চোরাগোপ্তা হামলা ও নাশকতা চালাতে পারেন বলে আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিস্তারিত ভিডিওতে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন