রাজশাহীর পুঠিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজশাহী জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুস সামাদের বাড়িতে হামলা, লুট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া তিনটার দিকে উপজেলার বানেশ্বর ইউনিয়নের বিড়ালদহ-নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের সদস্যদের অভিযোগ, গতকাল রাতে একদল লোক বাড়ির ফটকের তালা ভেঙে ভেতরে ঢোকে।
এর পর অস্ত্রের ভয় দেখিয়ে সামাদের স্ত্রী রুনা বেগম ও তাঁর সন্তানদের জিম্মি করে বাড়িতে তাণ্ডব চালায়। ঘরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে লুট করা হয় নগদ ৩০ হাজার টাকা এবং প্রায় ১০ ভরি সোনার গয়না।রুনা বেগম বলেন, দুষ্কৃতকারীদের হাত থেকে রক্ষা পেতে তাঁরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে বাড়িতে আগুন ধরিয়ে পালিয়ে যায় হামলাকারীরা।
আগুনে ঘরের আসবাবসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী পুড়ে গেছে।নাসিমা বেগম নামের এক প্রতিবেশী নারী জানান, রাত প্রায় তিনটার দিকে সামাদের বাড়ি থেকে চিৎকার ও শোরগোল শুনে তাঁরা ছুটে যান।
সূত্র: প্রথম আলো

মৌচাকের ষড়ভুজ: দুই হাজার বছরের এক গণিত–রহস্যের সমাধান
বিএনপি, জামায়াত ও এনসিপির ওপর হামলার আশঙ্কা
বিএনপি, জামায়াত ও এনসিপির ওপর হামলার আশঙ্কা
হাসিনার ফেরা: সরকার চাপে নেই, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
দীর্ঘ ১৮ বছর পর ছেলেকে পেলেন মা, চাওয়া শুধু স্থায়ী মুক্তি

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন