টিকটকে পরিচয়ে বিয়ের আশ্বাসে মানিকগঞ্জের এক কিশোরীকে ঢাকায় নিয়ে একটি বাসায় আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে চেন ইয়ং (৪১) নামের চীনা এক নাগরিকের বিরুদ্ধে। নিখোঁজের ছয় দিন পর রাজধানীর উত্তরার একটি ভাড়া বাসা থেকে ওই কিশোরীকে উদ্ধার করেছে মানিকগঞ্জ সদর থানার পুলিশ। এ ঘটনায় ওই চীনা নাগরিককে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরীর বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলায়।
সে স্থানীয় একটি বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ে। ওই কিশোরী ১৭ নভেম্বর বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরের দিন মানিকগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা।
নিখোঁজের ছয় দিন পর গতকাল মঙ্গলবার রাতে ওই কিশোরী তার বড় বোনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে।ওই কিশোরীর দেওয়া তথ্যের ভিত্তিতে মানিকগঞ্জ সদর থানার পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে।
সূত্র: প্রথম আলো

খুলনায় চাঁদা না পেয়ে এনজিও কর্মকর্তার বাড়ি লক্ষ্য করে ফাঁকা গুলি
ফুটপাত দখলকারীদের নাম শুনে ওসিকে ফোন দিলেন প্রশাসক, বললেন ‘ওদেরকে ধরবা আজকে’
সাফা-তৌসিফের কি নতুন কাজ আসবে?
শিক্ষার্থীকে মারধরের অভিযোগে দুই ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
‘সোনার বার’ ৪১টি, পরীক্ষার পর দেখা গেল লোহা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন