২০৩০ বিশ্বকাপের যৌথ আয়োজক হওয়ার পর স্পেনের ফুটবল কর্তাদের ধারণা ছিল, ফাইনালটা হবে তাঁদের দেশেই। বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের ফুটবল ঐতিহ্য আছে, আছে বিপুলসংখ্যক পর্যটক সামলানোর অভিজ্ঞতাও। বিশ্বের দ্বিতীয় সর্বাধিক পর্যটক আসা দেশ হিসেবে বড় একটি ফুটবল আসর আয়োজনের সক্ষমতা নিয়েও তাদের সংশয় ছিল না। তাই বিশ্বকাপের ফাইনাল স্পেনেই হবে, এমনটাই ধরে নিয়েছিলেন তাঁরা।সহ-আয়োজক পর্তুগালের ফাইনাল আয়োজন নিয়ে আগ্রহ ছিল না।
আর যৌথ আয়োজক হওয়ার দৌড়ে শেষ দিকে যুক্ত হওয়া মরক্কোও এ নিয়ে খুব বেশি উচ্চবাচ্য করবে না বলে ভেবেছিলেন স্পেনের কর্মকর্তারা। কিন্তু সেই ধারণা এখন বদলে গেছে। উত্তর আফ্রিকার দেশটি ফুটবলে ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে।
স্পেনের ভয়, ২০৩০ বিশ্বকাপের সবচেয়ে আকাঙ্ক্ষিত ম্যাচটি তাদের হাত থেকে ছিনিয়ে নিতে পারে মরক্কো।বিশ্বকাপ ফাইনাল আয়োজনের লড়াই এখন তিনটি স্টেডিয়ামকে ঘিরে—রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু, বার্সেলোনার ক্যাম্প ন্যু এবং মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন ১০০ কোটি ডলারের হাসান দ্বিতীয় স্টেডিয়াম।স্টেডিয়ামের লড়াইয়ের আড়ালে আরও অনেক কিছুফাইনাল আয়োজনের এই লড়াই এখন শুধু স্টেডিয়ামের সক্ষমতা কিংবা আয়োজক হওয়ার মর্যাদার মধ্যে সীমাবদ্ধ নেই।
সূত্র: প্রথম আলো

নাহিদ রানার জ্বর, মাঠে ফেরা কি আরও পিছিয়ে যাচ্ছে
শেবাগের দুই ছেলে: বড় ভাই আর্যবীর অধিনায়কত্বে ৭ উইকেট শিকার ছোট ভাই বেদান্তর
রাতারাতি বদল নয়, বাটলারের পথেই হাঁটতে চান ঋতুপর্ণাদের ভারপ্রাপ্ত কোচ এরিক মেয়ার
ইতালির প্রস্তাব ফিরিয়ে লজ্জা পেয়েছিলেন গার্দিওলা, এবার কোন দলের কোচ হতে চান
চলন্ত মোটরসাইকেলে বসে এক হাতে ক্যাচ নিয়ে পেলেন অর্থ পুরস্কারও

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন