advertisement

সংলাপের বিষয়ে সরকারের সঙ্গে জামায়াতের যোগাযোগ রয়েছে: মিয়া গোলাম পরওয়ার

সংলাপের বিষয়ে সরকারের সঙ্গে জামায়াতের যোগাযোগ রয়েছে: মিয়া গোলাম পরওয়ার
সাংবাদিকদের ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার রাতে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে
ফটো কার্ড প্রিন্ট

রাজনৈতিক সংলাপের বিষয়ে সরকারের সঙ্গে জামায়াতে ইসলামীর যোগাযোগ রয়েছে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, সংলাপের দিনক্ষণ ঠিক হলে তাঁরা আনুষ্ঠানিকভাবে জানাবেন। আজ বৃহস্পতিবার রাতে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিয়া গোলাম পরওয়ার এ কথা বলেন।

এর আগে একই জায়গায় সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক হয়। বৈঠকের বিষয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীর সঙ্গে সরকারের যোগাযোগ আছে। সরকারের উদ্যোগে আয়োজিত সংলাপে কীভাবে যাবেন, সে প্রক্রিয়া নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

নির্বাহী পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ১১–দলীয় ঐক্য জোটগতভাবে সংলাপে অংশ নেবে।পরওয়ার বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের জন্য চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

এইচএসসির ফল পরিবর্তন হওয়া খাতা আবারও মূল্যায়ন করা হবে: শিক্ষামন্ত্রী এইচএসসির ফল পরিবর্তন হওয়া খাতা আবারও মূল্যায়ন করা হবে: শিক্ষামন্ত্রী শ্রীমঙ্গলে আহত সোনালী হনুমান উদ্ধার শ্রীমঙ্গলে আহত সোনালী হনুমান উদ্ধার রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় রাষ্ট্রপতির সঙ্গে সম্পাদক পরিষদের সদস্যদের মতবিনিময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি থেকে সনদ, সবই আসবে কেন্দ্রীয় নজরদারিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি থেকে সনদ, সবই আসবে কেন্দ্রীয় নজরদারিতে গাজীপুরে মিছিলে যাওয়ার পথে নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেফতার গাজীপুরে মিছিলে যাওয়ার পথে নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী গ্রেফতার
advertisement

এইচএসসির ফল পরিবর্তন হওয়া খাতা আবারও মূল্যায়ন করা হবে: শিক্ষামন্ত্রী

এইচএসসির ফল পরিবর্তন হওয়া খাতা আবারও মূল্যায়ন করা হবে: শিক্ষামন্ত্রী
এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে অনেক শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। কেউ ফেল থেকে পাস করেছেন, কেউ জিপিএ-৫ পেয়েছেন...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শ্রীমঙ্গলে আহত সোনালী হনুমান উদ্ধার

শ্রীমঙ্গলে আহত সোনালী হনুমান উদ্ধার
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে আহত একটি সোনালী হনুমান উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল কারাগারে

বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল কারাগারে
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত, ঢাকা

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও দলটির কর্মী মকবুল হত্যা মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ জোনের সাবেক এডিসি মো. রাকিবুল হাসানকে (৩৭) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গ্রেপ্তারের সময় তিনি রাঙামাটিতে এপিবিএনে সংযুক্ত ছিলেন। ডিবি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন।

ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রোকনুজ্জামান বলেন, শুনানিকালে আসামিপক্ষের কোনো আইনজীবী ছিলেন না। আসামিকে সিএমএম আদালতের হাজতখানায় নেওয়া হলেও এজলাসে তোলা হয়নি। আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।এর আগে আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেন। ওই আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ড সম্পর্কে বেশ কিছু তথ্য দিয়েছেন।

সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন