advertisement

ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি

ব্যাটার দাঁড়িয়ে দূরে, ফাঁকা স্টাম্পে বোল্ড করলেন বোলার—এমন আউট ক্রিকেট আগে দেখেনি
এভাবেই দূরে দাঁড়িয়ে ছিলেন ডটিন
ফটো কার্ড প্রিন্ট

ফ্রি হিট তো ক্রিকেট–দুনিয়া অনেক দেখেছে। আজ দেখল ফ্রি বলও। যে বলে ব্যাটসম্যান সরে দাঁড়াবেন, আর বোলার স্টাম্প ভাঙার সুযোগ পাবেন। আজ অস্ট্রেলিয়ায় মেয়েদের বিগ ব্যাশে এমন কাণ্ডই ঘটেছে। আর এই ফ্রি বলে বোল্ড হয়েছেন ডিয়েন্ড্রা ডটিন।অদ্ভুত এ ঘটনা ঘটেছে নারী বিগ ব্যাশ লিগের মেলবোর্ন রেনেগেডস–ব্রিসবেন হিটের ম্যাচে।মেলবোর্নের জাংশন ওভালে ব্রিসবেনের দেওয়া ১৩৮ রানের লক্ষ্য তাড়া করছিল রেনেগেডস।

১৫তম ওভারে দলটির স্কোর যখন ৯৭/৪, তখন ব্যাটিংয়ে নামার কথা ডটিনের। কিন্তু ক্রিজে পৌঁছাতে দেরি করে ফেলেন ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার। আর তাতেই ক্রিকেটের অদ্ভুত এক নিয়মের শিকার হতে হয় তাঁকে।২০২১–২২ মৌসুম থেকে বিগ ব্যাশে টাইমড আউটের এই নিয়ম কার্যকর হয়েছে। সংশোধিত টাইম আউট আইনে বলা আছে, কোনো ব্যাটসম্যান বা ব্যাটার আউট হওয়ার পর কিংবা অবসর নিলে পরবর্তী খেলোয়াড়কে ৭৫ সেকেন্ডের মধ্যে প্রথম বল খেলার জন্য প্রস্তুত হতে হবে।

সেটি করতে ব্যর্থ হলে প্রথম বলটি খেলার সময় তাঁকে পিচের পাশে, লেগ সাইডে স্টাম্পের লাইন থেকে অন্তত পাঁচ মিটার দূরে দাঁড়াতে হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

দক্ষিণ আফ্রিকায় আরও একটি ইনিংস হার, ব্যবধানটা আবারও বুঝল বাংলাদেশ দক্ষিণ আফ্রিকায় আরও একটি ইনিংস হার, ব্যবধানটা আবারও বুঝল বাংলাদেশ ভারত ও পাকিস্তানের খেলোয়াড়দের বিরুদ্ধে আইসিসিকে ব্যবস্থা নিতে বললেন হরভজন ভারত ও পাকিস্তানের খেলোয়াড়দের বিরুদ্ধে আইসিসিকে ব্যবস্থা নিতে বললেন হরভজন আইপিএল নিলামে বাবা নবী ১ কোটি, ছেলে হাসান ৭৫ লাখ আইপিএল নিলামে বাবা নবী ১ কোটি, ছেলে হাসান ৭৫ লাখ সূর্যবংশীর বয়স নিয়ে সন্দেহ পাকিস্তানের তানভীরের সূর্যবংশীর বয়স নিয়ে সন্দেহ পাকিস্তানের তানভীরের কার সঙ্গে কথা বলে ৫৩ বলে ২০৪ করলেন সূর্যবংশী, রহস্য কী কার সঙ্গে কথা বলে ৫৩ বলে ২০৪ করলেন সূর্যবংশী, রহস্য কী
advertisement

অন্যের পরিচয়ে ৩৮ বছর বিজিবিতে চাকরি, অবসরের পর ১৩ বছরের কারাদণ্ড

চাকরিতে যোগদানের সময় নিজের পরিচয় গোপন করে অন্য ব্যক্তির নাম, বাবার নাম, ঠিকানা ও শিক্ষাগত সনদ ব্যবহার করেছিলেন। এরপর এক-দুই বছর নয়...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ক্রিয়েটিভ আইটিতে ইন্টার্নশিপের সুযোগ পাবেন ঢাবি শিক্ষার্থীরা

ক্রিয়েটিভ আইটিতে ইন্টার্নশিপের সুযোগ পাবেন ঢাবি শিক্ষার্থীরা
গ্রাফিক ডিজাইন বিভাগের শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার গঠন ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের (সিআইটিআই) সঙ্গে সমঝোতা স্মারক...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বাংলাদেশসহ ১৪ দেশ ও অঞ্চলের ওপর নতুন শুল্ক আরোপ করলো যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। নতুন এই শুল্কের আওতায় পড়েছে বাংলাদেশ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন