advertisement

পিএসজির জয়রথ থামালো রোমা, ঘরের মাঠে পয়েন্ট হারালো চ্যাম্পিয়নরা

ফটো কার্ড প্রিন্ট
চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবারের মতো পয়েন্ট হারালো প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। নিজেদের মাঠ পার্ক দে প্রিন্সেসে ইতালিয়ান ক্লাব রোমার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়নরা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোস্তাফিজের দুর্দান্ত বোলিং, জিতলো দুবাই ক্যাপিটালস মোস্তাফিজের দুর্দান্ত বোলিং, জিতলো দুবাই ক্যাপিটালস কুড়িগ্রামে ১০ মাসে ৯৪ নারী নির্যাতনের শিকার কুড়িগ্রামে ১০ মাসে ৯৪ নারী নির্যাতনের শিকার এশিয়ার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’, দূষণে শীর্ষে লাহোর-ঢাকা-কলকাতা এশিয়ার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’, দূষণে শীর্ষে লাহোর-ঢাকা-কলকাতা শাহবাজ শরিফের সঙ্গে বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের সাক্ষাৎ শাহবাজ শরিফের সঙ্গে বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের সাক্ষাৎ
advertisement

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিন দিনব্যাপী মেলা ও প্রদর্শনীর উদ্বোধনের পাশাপাশি প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতি হিসেবে আট ক্যাটাগরিতে ২৩টি জাতীয় পদক দেবেন তিনি...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আর্জেন্টিনার সঙ্গে মেসির সম্পর্কে কেন ফাটল ধরল, গ্যালারি কেন ভরছে না

আর্জেন্টিনার সঙ্গে মেসির সম্পর্কে কেন ফাটল ধরল, গ্যালারি কেন ভরছে না
এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া ও লিওনেল মেসি।

১৭ নভেম্বরের ঘটনা।কোস্টারিকার বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচে বিরতির সময় কর্দোবার এস্তাদিও মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামের সব গেট খুলে দেওয়া হলো। মাইকে ঘোষণা দেওয়া হলো, টিকিট লাগবে না, ভেতরে চলে আসুন। হাজার হাজার মানুষ বিনা পয়সায় ঢুকে পড়লেন।যে দেশের মানুষ একসময় মেসির খেলা দেখতে ৬০ ডলারের টিকিট ৬০০ ডলারে কিনেছেন, সেখানে এই দৃশ্যটা কেমন? ম্যাচে ৭-০ গোলে জিতেছে আর্জেন্টিনা।

তবু গ্যালারির কিছু অংশ ফাঁকা রয়ে গিয়েছিল। কেউ কেউ বলবেন, এ তো সাধারণ প্রীতি ম্যাচ, গ্যালারি খালি থাকতেই পারে। কিন্তু ফুটবলে কিছুই ‘সাধারণ’ নয়, বিশেষ করে আর্জেন্টিনায়। সেখানে ফাঁকা গ্যালারি মানে একটা যুগের শেষ ঘণ্টা।কোস্টারিকা ম্যাচের কদিন আগে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’ একটা খবর ছাপে।

লিওনেল মেসি নাকি নিজের আইনজীবীকে বলেছেন, আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন (এএফএ) এবং এর সভাপতি ক্লদিও তাপিয়াকে একটা ‘সিজ অ্যান্ড ডেসিস্ট’ চিঠি লিখতে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

‘আলু’ বলে খ্যাপানোয় ব্যাট হাতে দর্শক পেটাতে গিয়েছিলেন ইনজামাম, এরপর যা ঘটেছিল

‘আলু’ বলে খ্যাপানোয় ব্যাট হাতে দর্শক পেটাতে গিয়েছিলেন ইনজামাম, এরপর যা ঘটেছিল
সেদিন ভীষণ খেপে গিয়েছিলেন ইনজামাম–উল–হক

মেগাফোনে কথাটা আবারও ভেসে এল গ্যালারি থেকে। ‘আলু... আলু...’। কখনো ‘মোটা আলু’, কখনো ‘পচা আলু’। সঙ্গে আরও কিছু কটূক্তি। টরন্টোয় তখন ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ চলছে। ‘শব্দবোমা’গুলোর লক্ষ্য ফিল্ডিংয়ে থাকা ইনজামাম-উল-হক। আগের দিনও একই শব্দ ভেসে এসেছিল। একই দর্শক। আজও থামার নাম নেই। ইনজামাম অনেকক্ষণ পাত্তা না দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু এবার আর পারলেন না। ড্রেসিংরুমের দিকে তাকিয়ে ইশারা করলেন দ্বাদশ খেলোয়াড়কে।

একটু পরই দেখা গেল, সেই খেলোয়াড় হাতে একটি ব্যাট নিয়ে এগিয়ে আসছেন। ড্রেসিংরুমে থাকা ভারতীয় ক্রিকেটারদের তখন মনে প্রশ্ন—ফিল্ডিংয়ের সময় ইনজামামের ব্যাট লাগবে কেন?কয়েক মুহূর্ত পরই প্রশ্নের উত্তর মিলল। ব্যাট হাতে গ্যালারির দিকে ছুটছেন ইনজামাম। লক্ষ্য সেই মেগাফোনধারী দর্শক। একজন আন্তর্জাতিক ক্রিকেটার ব্যাট হাতে দর্শক পেটাতে গ্যালারিতে ঢুকে পড়েছেন—টরন্টোর মাঠে এমন দৃশ্য কেউ ভাবেননি।

এরপর যা ঘটেছিল, তা ভারত-পাকিস্তান ক্রিকেটের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি হয়ে আছে।১৯৯৭ সালের ১৪ সেপ্টেম্বর।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন