মেরিলিন মনরোহলিউডের কিংবদন্তি অভিনেত্রী মেরিলিন মনরোর জন্মশতবর্ষ উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজন করা হচ্ছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। এতে স্থান পাবে অভিনেত্রীর জীবনের নানা মুহূর্তের ৩৬টি ছবি, যেগুলো তুলেছিলেন আলোকচিত্রী লরেন্স শিলার। মেরিলিন মনরোর সঙ্গে কাজ করা পেশাদার আলোকচিত্রীদের মধ্যে লরেন্স শিলারই বর্তমানে একমাত্র জীবিত। ১৯৬২ সালের ৪ আগস্ট, মৃত্যুর দিন সকালে তাঁর সঙ্গে দেখা হয়েছিল শিলারের।
সেদিন ৩৬ বছর বয়সী এই অভিনেত্রীর সঙ্গে আসন্ন একটি ফটোশুট নিয়ে আলোচনা করেছিলেন তিনি। এ ঘটনার পরেই প্রিয় তারকার মৃত্যুর খবর পান। পরে তিনি আলোচিত নায়িকার ছবি নিয়ে বইও বের করেন।
এবার মনরোর শত বছর পূর্তিতে এই প্রদর্শনীতে লরেন্স শিলারের তোলা ৩৬টি আলোকচিত্রের পাশাপাশি থাকবে তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা ও স্মৃতিচারণা।লাস্যময়ী মেরিলিন মনরোমেরিলিন মনরোর ছবি তাঁর জীবদ্দশায় যেমন অসংখ্যবার প্রকাশিত হয়েছে, মৃত্যুর পরও নানা মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সূত্র: প্রথম আলো

জাদুর শহরে সোহেল, আমি ও আপনি
বিশ্বসুন্দরীর মঞ্চ থেকে করপোরেট জগৎ, কোথায় সাথী বিলকিস ইয়াসমীন?
বিশ্বসুন্দরীর মঞ্চ থেকে করপোরেট জগৎ, কোথায় সাথী বিলকিস ইয়াসমীন?
মা হয়ে বিশ্বসেরা! মিস ইউনিভার্স জিতে ইতিহাস গড়লেন জেনিফার বারেত্তো
মা হয়ে বিশ্বসেরা! মিস ইউনিভার্স জিতে ইতিহাস গড়লেন জেনিফার বারেত্তো

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন