advertisement

বিশেষায়িত পাঁচ শিশু হাসপাতাল অবশেষে ডিসেম্বরে চালু হচ্ছে

বিশেষায়িত পাঁচ শিশু হাসপাতাল অবশেষে ডিসেম্বরে চালু হচ্ছে
ফটো কার্ড প্রিন্ট

নির্মাণ শেষ হওয়ার পরও পড়ে থাকা পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল অবশেষে চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। প্রথম আলোয় গত ১২ এপ্রিল ‘৬ শিশু হাসপাতালের ভবন পড়ে আছে, বিপুল ব্যয়’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেটি ছিল প্রধান প্রতিবেদন। এতে বলা হয়, এসব হাসপাতালের ভবন নির্মাণ শেষের পর এক থেকে ছয় বছর ধরে পড়ে রয়েছে।

সরকার যে হাসপাতালগুলো চালুর উদ্যোগ নিয়েছে, তা ওই ছয় হাসপাতালের পাঁচটি। হাসপাতালগুলো হলো রাজশাহী শিশু হাসপাতাল, খুলনা বিভাগীয় শিশু হাসপাতাল, রংপুর শিশু হাসপাতাল, বরিশাল শিশু হাসপাতাল ও কুমিল্লা শিশু হাসপাতাল। ভবন নির্মাণের পরও জনবল, চিকিৎসা সরঞ্জাম ও প্রশাসনিক অনুমোদনের অভাবে হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা শুরু করা যায়নি। তবে কোনো কোনোটিতে অন্য হাসপাতালের অংশ হিসেবে কিছু চিকিৎসাসেবা দেওয়ার অস্থায়ী ব্যবস্থা করা হয়েছিল।

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, এসব হাসপাতাল এখন উদ্বোধনের জন্য প্রস্তুত।বাসস গতকাল প্রতিবেদনে জানিয়েছে, হাসপাতালগুলোতে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), নিউনেটাল ভেন্টিলেটর, সিটি স্ক্যান, এক্স-রে, ফটোথেরাপি মেশিনসহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম রাখার পরিকল্পনা রয়েছে।প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনে খুলনা, বরিশাল...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মানবদেহে টিউমার কীভাবে তৈরি হয়? মানবদেহে টিউমার কীভাবে তৈরি হয়? মশার কামড়ে পোষা প্রাণী থেকে মানুষের শরীরে ছড়াচ্ছে পরজীবী মশার কামড়ে পোষা প্রাণী থেকে মানুষের শরীরে ছড়াচ্ছে পরজীবী গন্তব্য নয়, শখের টানেই ভ্রমণ: ২০২৭-এর নতুন ট্রেন্ড ‘হবি হাবস’ গন্তব্য নয়, শখের টানেই ভ্রমণ: ২০২৭-এর নতুন ট্রেন্ড ‘হবি হাবস’ বেহেশতে কেন তাঁর পায়ের আওয়াজ বেহেশতে কেন তাঁর পায়ের আওয়াজ পুলিশে অভ্যন্তরীণ নজরদারি: দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেপ্তার, একজন হেফাজতে, নজরদারিতে অনেকে পুলিশে অভ্যন্তরীণ নজরদারি: দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেপ্তার, একজন হেফাজতে, নজরদারিতে...
advertisement

মানবদেহে টিউমার কীভাবে তৈরি হয়?

মানবদেহে টিউমার কীভাবে তৈরি হয়?

মানবদেহ যেন এক চলমান নির্মাণাধীন এলাকা। শরীরে টিউমার বা ক্যানসার বাসা বাঁধলে ঠিক কী ঘটে, চলুন জেনে নিই।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মেরিলিন মনরোর সুইমিংপুলের আলোচিত ছবি এবার প্রদর্শনীতে

মেরিলিন মনরোর সুইমিংপুলের আলোচিত ছবি এবার প্রদর্শনীতে
মেরিলিন মনরো

মেরিলিন মনরোহলিউডের কিংবদন্তি অভিনেত্রী মেরিলিন মনরোর জন্মশতবর্ষ উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজন করা হচ্ছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। এতে স্থান পাবে অভিনেত্রীর জীবনের নানা মুহূর্তের ৩৬টি ছবি, যেগুলো তুলেছিলেন আলোকচিত্রী লরেন্স শিলার। মেরিলিন মনরোর সঙ্গে কাজ করা পেশাদার আলোকচিত্রীদের মধ্যে লরেন্স শিলারই বর্তমানে একমাত্র জীবিত। ১৯৬২ সালের ৪ আগস্ট, মৃত্যুর দিন সকালে তাঁর সঙ্গে দেখা হয়েছিল শিলারের।

সেদিন ৩৬ বছর বয়সী এই অভিনেত্রীর সঙ্গে আসন্ন একটি ফটোশুট নিয়ে আলোচনা করেছিলেন তিনি। এ ঘটনার পরেই প্রিয় তারকার মৃত্যুর খবর পান। পরে তিনি আলোচিত নায়িকার ছবি নিয়ে বইও বের করেন।

এবার মনরোর শত বছর পূর্তিতে এই প্রদর্শনীতে লরেন্স শিলারের তোলা ৩৬টি আলোকচিত্রের পাশাপাশি থাকবে তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা ও স্মৃতিচারণা।লাস্যময়ী মেরিলিন মনরোমেরিলিন মনরোর ছবি তাঁর জীবদ্দশায় যেমন অসংখ্যবার প্রকাশিত হয়েছে, মৃত্যুর পরও নানা মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মশার কামড়ে পোষা প্রাণী থেকে মানুষের শরীরে ছড়াচ্ছে পরজীবী

মশার কামড়ে পোষা প্রাণী থেকে মানুষের শরীরে ছড়াচ্ছে পরজীবী

বাড়ির পোষা কুকুর বা বিড়াল কেবল শখের সঙ্গী নয়, এরা আমাদের পরিবারেরই অংশ। কিন্তু এদের সুস্থতার সঙ্গে আপনার ও আপনার পরিবারের স্বাস্থ্যও ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। বিশেষ করে বাংলাদেশের মতো মশাবাহিত রোগপ্রবণ দেশে পোষা প্রাণীর স্বাস্থ্যে সামান্য অবহেলাও ডেকে আনতে পারে বড় বিপদ। আমরা সাধারণত পোষা প্রাণীর টিকা, কৃমিনাশক ওষুধ, খাবার ও পরিচ্ছন্নতার দিকে বাড়তি নজর দিই।

কিন্তু মশার কামড়ে প্রাণী থেকে মানুষের শরীরে ছড়াতে পারে, এমন পরজীবী সংক্রমণ নিয়ে খুব কম মানুষই ভাবেন। এই নীরব ঘাতকদের মধ্যে অন্যতম হলো ডাইরোফিলারিয়া গণভুক্ত পরজীবী।২০২৫ সালের ২৬ সেপ্টেম্বর আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী মাইক্রোঅর্গানিজমস-এ প্রকাশিত একটি গবেষণা এ বিষয়টিকে নতুন করে আলোচনায় এনেছে।

গবেষণাটির শিরোনাম ‘নট আ ডেড-এন্ড হোস্ট: ফার্স্ট কনফার্মড পারসিস্টেন্ট মাইক্রোফাইলেরেমিয়া ইন হিউম্যান ডাইরোফিলারিয়া রেপেন্স ইনফেকশন’।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন