মানবদেহ যেন এক চলমান নির্মাণাধীন এলাকা। শরীরে টিউমার বা ক্যানসার বাসা বাঁধলে ঠিক কী ঘটে, চলুন জেনে নিই।
সূত্র: প্রথম আলো
মানবদেহ যেন এক চলমান নির্মাণাধীন এলাকা। শরীরে টিউমার বা ক্যানসার বাসা বাঁধলে ঠিক কী ঘটে, চলুন জেনে নিই।
সূত্র: প্রথম আলো
মেরিলিন মনরোহলিউডের কিংবদন্তি অভিনেত্রী মেরিলিন মনরোর জন্মশতবর্ষ উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজন করা হচ্ছে বিশেষ আলোকচিত্র প্রদর্শনী। এতে স্থান পাবে অভিনেত্রীর জীবনের নানা মুহূর্তের ৩৬টি ছবি, যেগুলো তুলেছিলেন আলোকচিত্রী লরেন্স শিলার। মেরিলিন মনরোর সঙ্গে কাজ করা পেশাদার আলোকচিত্রীদের মধ্যে লরেন্স শিলারই বর্তমানে একমাত্র জীবিত। ১৯৬২ সালের ৪ আগস্ট, মৃত্যুর দিন সকালে তাঁর সঙ্গে দেখা হয়েছিল শিলারের।
সেদিন ৩৬ বছর বয়সী এই অভিনেত্রীর সঙ্গে আসন্ন একটি ফটোশুট নিয়ে আলোচনা করেছিলেন তিনি। এ ঘটনার পরেই প্রিয় তারকার মৃত্যুর খবর পান। পরে তিনি আলোচিত নায়িকার ছবি নিয়ে বইও বের করেন।
এবার মনরোর শত বছর পূর্তিতে এই প্রদর্শনীতে লরেন্স শিলারের তোলা ৩৬টি আলোকচিত্রের পাশাপাশি থাকবে তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা ও স্মৃতিচারণা।লাস্যময়ী মেরিলিন মনরোমেরিলিন মনরোর ছবি তাঁর জীবদ্দশায় যেমন অসংখ্যবার প্রকাশিত হয়েছে, মৃত্যুর পরও নানা মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সূত্র: প্রথম আলো
বাড়ির পোষা কুকুর বা বিড়াল কেবল শখের সঙ্গী নয়, এরা আমাদের পরিবারেরই অংশ। কিন্তু এদের সুস্থতার সঙ্গে আপনার ও আপনার পরিবারের স্বাস্থ্যও ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। বিশেষ করে বাংলাদেশের মতো মশাবাহিত রোগপ্রবণ দেশে পোষা প্রাণীর স্বাস্থ্যে সামান্য অবহেলাও ডেকে আনতে পারে বড় বিপদ। আমরা সাধারণত পোষা প্রাণীর টিকা, কৃমিনাশক ওষুধ, খাবার ও পরিচ্ছন্নতার দিকে বাড়তি নজর দিই।
কিন্তু মশার কামড়ে প্রাণী থেকে মানুষের শরীরে ছড়াতে পারে, এমন পরজীবী সংক্রমণ নিয়ে খুব কম মানুষই ভাবেন। এই নীরব ঘাতকদের মধ্যে অন্যতম হলো ডাইরোফিলারিয়া গণভুক্ত পরজীবী।২০২৫ সালের ২৬ সেপ্টেম্বর আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী মাইক্রোঅর্গানিজমস-এ প্রকাশিত একটি গবেষণা এ বিষয়টিকে নতুন করে আলোচনায় এনেছে।
গবেষণাটির শিরোনাম ‘নট আ ডেড-এন্ড হোস্ট: ফার্স্ট কনফার্মড পারসিস্টেন্ট মাইক্রোফাইলেরেমিয়া ইন হিউম্যান ডাইরোফিলারিয়া রেপেন্স ইনফেকশন’।
সূত্র: প্রথম আলো
কেউ পাহাড়ে গিয়ে ছবি আঁকতে চান, কেউ সমুদ্রের ধারে বসে বই পড়তে, আবার কেউ রাতভর তারাভরা আকাশ দেখতে। পর্যটনের চেনা সংজ্ঞা বদলে দিয়ে ভ্রমণপিপাসুদের মধ্যে জনপ্রিয় হচ্ছে শখকেন্দ্রিক ভ্রমণ বা ‘হবি হাবস’।কখনো কি এমন হয়েছে, কোনো জায়গায় ঘুরতে যাওয়ার কথা ভেবেছেন শুধু সেখানে বসে ছবি আঁকবেন বলে?
কিংবা বহুদিনের ইচ্ছা, পাহাড়ের কোনো নির্জন কটেজে বসে প্রিয় বইটি শেষ করবেন, রাতের আকাশে তারা গুনবেন, অথবা একদল নতুন মানুষের সঙ্গে মিলে শিখবেন কোনো পুরোনো হাতের কাজ? ভ্রমণের পরিকল্পনা করতে গিয়ে এত দিন আমরা সাধারণত ভাবতাম, কোথায় যাব, কী দেখব, কোথায় থাকব। কিন্তু সেই ভাবনায় এবার একটু বদল আসছে। অনেকেই এখন গন্তব্যের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন, সেখানে গিয়ে নিজের ভালো লাগার কাজটি কতটা উপভোগ করতে পারবেন, সেই প্রশ্নে।
ধরা যাক, আপনার কয়েকজন বন্ধুর মধ্যে কেউ ছবি তুলতে ভালোবাসেন, কেউ ধাঁধা মেলাতে, কেউ আবার বাগান করা কিংবা বুননের মতো কাজে আনন্দ খুঁজে পান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন