advertisement

পোশাক বিক্রি বাড়াতে ‘বিনোদন কর্মকর্তা’ নিয়োগ, গ্যাপের নতুন ব্যবসা কৌশল

পোশাক বিক্রি বাড়াতে ‘বিনোদন কর্মকর্তা’ নিয়োগ, গ্যাপের নতুন ব্যবসা কৌশল
গ্যাপের প্রধান বিনোদন কর্মকর্তা প্যাম কফম্যান
ফটো কার্ড প্রিন্ট

একটি পোশাক কোম্পানিতে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) কিংবা প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) থাকা স্বাভাবিক। কিন্তু প্রতিষ্ঠানটিতে যদি একজন ‘প্রধান বিনোদন কর্মকর্তা’ থাকেন, তাহলে কিছুটা অবাক হওয়ারই কথা। বিশ্বখ্যাত মার্কিন পোশাক ব্র্যান্ড জিএপি বা গ্যাপ ঠিক এমনই একটি পদ তৈরি করেছে।গ্যাপের মূল প্রতিষ্ঠান গ্যাপ ইনকরপোরেটেডের নতুন এই পদের নাম ‘চিফ এন্টারটেইনমেন্ট অফিসার’।

মার্কিন করপোরেট–জগতে নতুন ধরনের এই পদের দায়িত্ব পেয়েছেন বিনোদনশিল্পে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন প্যাম কফম্যান।দীর্ঘ ২৫ বছরের বেশি সময় মার্কিন বিনোদন প্রতিষ্ঠান প্যারামাউন্ট গ্লোবালে কাজ করেছেন প্যাম কফম্যান।

সেখানে জনপ্রিয় কার্টুন চরিত্র স্পঞ্জববকে টেলিভিশনের পর্দা থেকে সিনেমা, রেস্তোরাঁ ও পোশাকের বাজারে জনপ্রিয় করে তোলার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি।বিনোদন কর্মকর্তা প্রয়োজন কেন মূলত ক্রেতাদের মনোযোগ ধরে রাখতে বিপণনের প্রচলিত পদ্ধতি থেকে বেরিয়ে আসতে চাইছে গ্যাপ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বাংলাদেশের পোশাকশ্রমিকের মজুরি কোন প্রতিদ্বন্দ্বী দেশের চেয়ে বেশি বাংলাদেশের পোশাকশ্রমিকের মজুরি কোন প্রতিদ্বন্দ্বী দেশের চেয়ে বেশি সাবেক সচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ, তালিকায় আছেন কারা সাবেক সচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ, তালিকায় আছেন কারা দর মূল্যায়নকারী প্রতিষ্ঠান যুক্ত হবে প্রকল্পে, বিশেষজ্ঞও রাখা হবে দর মূল্যায়নকারী প্রতিষ্ঠান যুক্ত হবে প্রকল্পে, বিশেষজ্ঞও রাখা হবে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক: ঝুঁকিতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক: ঝুঁকিতে বাংলাদেশ বছরওয়ারি ন্যূনতম মজুরি বৃদ্ধির হার এবারই বেশি: শ্রমমন্ত্রী বছরওয়ারি ন্যূনতম মজুরি বৃদ্ধির হার এবারই বেশি: শ্রমমন্ত্রী
advertisement

সরকারি খাল-জলাভূমি দখলমুক্ত করার নির্দেশনা চেয়ে রিট

সরকারি খাল-জলাভূমি দখলমুক্ত করার নির্দেশনা চেয়ে রিট
সারাদেশের সরকারি খাল, জলাশয় ও প্রাকৃতিক জলপথ অবৈধ দখলমুক্ত করে স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট পিটিশন দায়ের...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে বোর্ডের সভা আজ

পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে বোর্ডের সভা আজ
পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে বোর্ডের সভা আজ

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

অপোর এই স্মার্টফোনে ২০০ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা রয়েছে

অপোর এই স্মার্টফোনে ২০০ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা রয়েছে
অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স মডেলের স্মার্টফোন

দেশের বাজারে ২০০ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরাযুক্ত নতুন স্মার্টফোন এনেছে অপো। ‘অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স’ মডেলের স্মার্টফোনটিতে শক্তিশালী ক্যামেরার পাশাপাশি পরবর্তী প্রজন্মের লুমো ট্রু ইমেজ ইঞ্জিনও রয়েছে, যা ছবি ও ভিডিওতে নির্ভুল রং, প্রাকৃতিক আলোর প্রতিফলন নিশ্চিত করে। ফলে সহজেই ভালো মানের ছবি ও ভিডিও ধারণ করা যায়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অপো বাংলাদেশ।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফোনটির মূল আকর্ষণ হচ্ছে হ্যাসেলব্লাড ক্যামেরা সিস্টেম, যেখানে রয়েছে ২০০ মেগাপিক্সেল মেইন, আল্ট্রাওয়াইড ও টেলিফটো ক্যামেরা। হ্যাসেলব্লাডের সঙ্গে যৌথভাবে তৈরি এ সিস্টেমে ১৫ইভি পর্যন্ত আল্ট্রা হাই ডায়নামিক রেঞ্জ রয়েছে, যা উজ্জ্বল আলো থেকে শুরু করে অন্ধকারাচ্ছন্ন অংশ পর্যন্ত ধারণ করতে পারে।

উন্নত ভিডিওগ্রাফি নিশ্চিত করতে ফোনটিতে ৩০ এফপিএস-এ ৮কে রেকর্ডিং, ১২০ এফপিএস পর্যন্ত ৪কে রেকর্ডিং ও ৪কে ডলবি ভিশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন