আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। টঙ্গীর পাশাপাশি আশুলিয়া, গাজীপুরের কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার, ভালুকা ও চট্টগ্রামের শ্রমঘন এলাকায় আরও ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি রয়েছে প্রধানমন্ত্রীর।
এসব প্রতিশ্রুতিও ধাপে ধাপে পূরণ করা হবে।মন্ত্রী গতকাল বুধবার পোশাকশ্রমিকদের জন্য ঘোষিত ন্যূনতম মজুরিকাঠামোর বিষয়ে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন। শ্রমমন্ত্রী বলেন, বর্তমান সরকার শ্রমিকদের কল্যাণে শ্রম আইন সংশোধনসহ এই খাতে ইতিবাচক নানা সংস্কার এনেছে। এরই অংশ হিসেবে শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছরের পরিবর্তে তিন বছরে নামিয়ে আনা হয়েছে।
প্রতি তিন বছর পরপর মজুরি পর্যালোচনা ও পুনর্নির্ধারণের এই উদ্যোগ শ্রমিকদের যেমন আর্থিক সুরক্ষা দেবে, তেমনি জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে খাপ খাইয়ে নিতে শ্রমিকদের সহায়তা করবে।আরিফুল হক চৌধুরী আরও বলেন, ‘শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম ও ঘামের ওপর দাঁড়িয়ে আছে আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি।
সূত্র: প্রথম আলো

বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র
খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক–কর ছাড়
পোশাকশ্রমিকদের মজুরি: কোন গ্রেডে কত বাড়ল
মঙ্গলবার বড় দরপতনের পর বুধবার স্থিতিশীল সোনার দাম
কোন গ্রেডে কত মজুরি বাড়ল

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন