advertisement

যৌন কেলেঙ্কারির পরও কেন জেনসেন হুয়াংকে ফিরিয়ে আনলেন ট্রাম্প

যৌন কেলেঙ্কারির পরও কেন জেনসেন হুয়াংকে ফিরিয়ে আনলেন ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প এবং জেনসেন হুয়াং
ফটো কার্ড প্রিন্ট

গুপ্তচরবৃত্তির কেলেঙ্কারির জেরে পদচ্যুত হওয়ার পর গত সোমবার নাটকীয়ভাবে এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে পুনর্বহাল হওয়া জেনসেন হুয়াং যেন ‘টু বিগ টু ফেইল’ প্রবাদটির এক নতুন সংজ্ঞা তৈরি করলেন।সাম্প্রতিক দিনগুলোতে অ্যালিস হুয়াং নামক এক ব্যবসায়ীর সঙ্গে জেনসেন হুয়াংয়ের বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে জাতীয় নিরাপত্তায় যে বিশাল ফাটল তৈরি হয়েছে, তা নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে।

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর বিশ্বাস, অ্যালিস একজন চীনা গুপ্তচর। উন্নত এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) চিপ উৎপাদনে এনভিডিয়ার একচ্ছত্র আধিপত্য রয়েছে, আর নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, চীনের প্রধান গোয়েন্দা সংস্থা এ ধরনের চিপ সংগ্রহ করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছিল। টাইমস আরও জানতে পেরেছে যে অ্যালিস হুয়াং এমন একটি নেটওয়ার্কের অংশ ছিলেন, যা চীনের সামরিক বাহিনীর কাছে চিপ পাচার করত।

জেনসেনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের সময়টিতে তিনি চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার সঙ্গেও যোগাযোগ রাখতেন।বিদেশি গোয়েন্দারা কেন, কীভাবে, কোন কৌশলে হানিট্র্যাপ করে?

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

অপোর এই স্মার্টফোনে ২০০ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা রয়েছে অপোর এই স্মার্টফোনে ২০০ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা রয়েছে ৫১ বছরে ৫০০ বিয়ে দিয়েছেন ঘটক মোহাম্মদ আলী ৫১ বছরে ৫০০ বিয়ে দিয়েছেন ঘটক মোহাম্মদ আলী রয়্যাল কনট্রাস্ট ব্রাইডাল গ্ল্যাম লুকে সাবিলা নূর রয়্যাল কনট্রাস্ট ব্রাইডাল গ্ল্যাম লুকে সাবিলা নূর থ্যালাসেমিয়া, শ্রবণপ্রতিবন্ধিতা আর দারিদ্র্য, কিছুই দমাতে পারেনি নন্দিতাকে থ্যালাসেমিয়া, শ্রবণপ্রতিবন্ধিতা আর দারিদ্র্য, কিছুই দমাতে পারেনি নন্দিতাকে চট্টগ্রামে কুয়াশামাখা ভোর চট্টগ্রামে কুয়াশামাখা ভোর
advertisement

সরকারি খাল-জলাভূমি দখলমুক্ত করার নির্দেশনা চেয়ে রিট

সরকারি খাল-জলাভূমি দখলমুক্ত করার নির্দেশনা চেয়ে রিট
সারাদেশের সরকারি খাল, জলাশয় ও প্রাকৃতিক জলপথ অবৈধ দখলমুক্ত করে স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট পিটিশন দায়ের...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে বোর্ডের সভা আজ

পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে বোর্ডের সভা আজ
পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে বোর্ডের সভা আজ

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

অপোর এই স্মার্টফোনে ২০০ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা রয়েছে

অপোর এই স্মার্টফোনে ২০০ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা রয়েছে
অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স মডেলের স্মার্টফোন

দেশের বাজারে ২০০ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরাযুক্ত নতুন স্মার্টফোন এনেছে অপো। ‘অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স’ মডেলের স্মার্টফোনটিতে শক্তিশালী ক্যামেরার পাশাপাশি পরবর্তী প্রজন্মের লুমো ট্রু ইমেজ ইঞ্জিনও রয়েছে, যা ছবি ও ভিডিওতে নির্ভুল রং, প্রাকৃতিক আলোর প্রতিফলন নিশ্চিত করে। ফলে সহজেই ভালো মানের ছবি ও ভিডিও ধারণ করা যায়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অপো বাংলাদেশ।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফোনটির মূল আকর্ষণ হচ্ছে হ্যাসেলব্লাড ক্যামেরা সিস্টেম, যেখানে রয়েছে ২০০ মেগাপিক্সেল মেইন, আল্ট্রাওয়াইড ও টেলিফটো ক্যামেরা। হ্যাসেলব্লাডের সঙ্গে যৌথভাবে তৈরি এ সিস্টেমে ১৫ইভি পর্যন্ত আল্ট্রা হাই ডায়নামিক রেঞ্জ রয়েছে, যা উজ্জ্বল আলো থেকে শুরু করে অন্ধকারাচ্ছন্ন অংশ পর্যন্ত ধারণ করতে পারে।

উন্নত ভিডিওগ্রাফি নিশ্চিত করতে ফোনটিতে ৩০ এফপিএস-এ ৮কে রেকর্ডিং, ১২০ এফপিএস পর্যন্ত ৪কে রেকর্ডিং ও ৪কে ডলবি ভিশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন