advertisement

৫১ বছরে ৫০০ বিয়ে দিয়েছেন ঘটক মোহাম্মদ আলী

৫১ বছরে ৫০০ বিয়ে দিয়েছেন ঘটক মোহাম্মদ আলী
চায়ের দোকানে বসে বিয়ে নিয়ে এক ছেলের অভিভাবকের সঙ্গে কথা বলছেন মোহাম্মদ আলী (মাঝে)। গত সোমবার চাঁদপুরের মতলব দক্ষিণর নবকলস এলাকায়।
ফটো কার্ড প্রিন্ট

কিশোর বয়সে বাবাকে হারান মোহাম্মদ আলী প্রধান (৭৭)। পৈতৃক জমিজমা ছিল না তাঁর। তখন থেকে সংসারের হাল ধরেন। কৃষিশ্রমিক হিসেবে কাজ করতেন। ১৯৭৫ সাল থেকে শুরু করেন ঘটকালি। প্রথমে শখের বশে করতেন। পরে সেটি তাঁর পেশায় রূপ নেয়। পারিশ্রমিক বা উপহার হিসেবে পাত্র-পাত্রীপক্ষের কাছ থেকে যা পান, তা দিয়ে চলছে তাঁর সংসার। প্রায় ৫১ বছর ধরে আঁকড়ে আছেন এ পেশায়। মোহাম্মদ আলী প্রধানের দাবি, তিনি এ পর্যন্ত ৫২০টি বিয়ের ঘটকালি করেছেন।

এটি করে সংসারে এনেছেন সচ্ছলতাও। মোহাম্মদ আলীর বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সানকিভাঙা গ্রামে। ওই গ্রামের মৃত মনসুর আলী প্রধানের ছেলে তিনি। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি বড়। মোহাম্মদ আলী প্রধানের তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। তাঁর স্ত্রী আড়াই বছর আগে মারা গেছেন।

বর্তমানে তিনি মতলব দক্ষিণ উপজেলার নবকলস এলাকায় নিজ বাড়িতে পরিবারের সদস্যদের নিয়ে থাকছেন।চাঁদপুর সদর, মতলব দক্ষিণ ও মতলব উত্তর উপজেলা, কুমিল্লা, নারায়ণগঞ্জ, ঢাকাসহ বিভিন্ন এলাকায় প্রাপ্তবয়স্ক (উপযুক্ত) পাত্রপাত্রীর বিয়ের মধ্যস্থতা করছেন তিনি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

অপোর এই স্মার্টফোনে ২০০ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা রয়েছে অপোর এই স্মার্টফোনে ২০০ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা রয়েছে যৌন কেলেঙ্কারির পরও কেন জেনসেন হুয়াংকে ফিরিয়ে আনলেন ট্রাম্প যৌন কেলেঙ্কারির পরও কেন জেনসেন হুয়াংকে ফিরিয়ে আনলেন ট্রাম্প রয়্যাল কনট্রাস্ট ব্রাইডাল গ্ল্যাম লুকে সাবিলা নূর রয়্যাল কনট্রাস্ট ব্রাইডাল গ্ল্যাম লুকে সাবিলা নূর থ্যালাসেমিয়া, শ্রবণপ্রতিবন্ধিতা আর দারিদ্র্য, কিছুই দমাতে পারেনি নন্দিতাকে থ্যালাসেমিয়া, শ্রবণপ্রতিবন্ধিতা আর দারিদ্র্য, কিছুই দমাতে পারেনি নন্দিতাকে চট্টগ্রামে কুয়াশামাখা ভোর চট্টগ্রামে কুয়াশামাখা ভোর
advertisement

সরকারি খাল-জলাভূমি দখলমুক্ত করার নির্দেশনা চেয়ে রিট

সরকারি খাল-জলাভূমি দখলমুক্ত করার নির্দেশনা চেয়ে রিট
সারাদেশের সরকারি খাল, জলাশয় ও প্রাকৃতিক জলপথ অবৈধ দখলমুক্ত করে স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট পিটিশন দায়ের...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে বোর্ডের সভা আজ

পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে বোর্ডের সভা আজ
পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে বোর্ডের সভা আজ

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

অপোর এই স্মার্টফোনে ২০০ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা রয়েছে

অপোর এই স্মার্টফোনে ২০০ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা রয়েছে
অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স মডেলের স্মার্টফোন

দেশের বাজারে ২০০ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরাযুক্ত নতুন স্মার্টফোন এনেছে অপো। ‘অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স’ মডেলের স্মার্টফোনটিতে শক্তিশালী ক্যামেরার পাশাপাশি পরবর্তী প্রজন্মের লুমো ট্রু ইমেজ ইঞ্জিনও রয়েছে, যা ছবি ও ভিডিওতে নির্ভুল রং, প্রাকৃতিক আলোর প্রতিফলন নিশ্চিত করে। ফলে সহজেই ভালো মানের ছবি ও ভিডিও ধারণ করা যায়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অপো বাংলাদেশ।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফোনটির মূল আকর্ষণ হচ্ছে হ্যাসেলব্লাড ক্যামেরা সিস্টেম, যেখানে রয়েছে ২০০ মেগাপিক্সেল মেইন, আল্ট্রাওয়াইড ও টেলিফটো ক্যামেরা। হ্যাসেলব্লাডের সঙ্গে যৌথভাবে তৈরি এ সিস্টেমে ১৫ইভি পর্যন্ত আল্ট্রা হাই ডায়নামিক রেঞ্জ রয়েছে, যা উজ্জ্বল আলো থেকে শুরু করে অন্ধকারাচ্ছন্ন অংশ পর্যন্ত ধারণ করতে পারে।

উন্নত ভিডিওগ্রাফি নিশ্চিত করতে ফোনটিতে ৩০ এফপিএস-এ ৮কে রেকর্ডিং, ১২০ এফপিএস পর্যন্ত ৪কে রেকর্ডিং ও ৪কে ডলবি ভিশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন