বিশ্বখ্যাত বাঙালি বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসু জীবনের দীর্ঘ সময় কাটিয়েছেন ভারতের ঝাড়খন্ড রাজ্যের গিরিডিতে। এখানে যে বাড়িটিতে তিনি থাকতেন তা আজও আছে। সেই বাড়িতে রয়েছে জগদীশ চন্দ্রের ব্যবহৃত একটি লোহার সিন্দুক। জগদীশ চন্দ্রের মৃত্যুর পর সিন্দুকটি খোলার চেষ্টা করা হলেও পাওয়া যায়নি সিন্দুকের চাবি। আর কেউ সাহস করে খোলেওনি সিন্দুকটি।
সিন্দুকটি খোলার জন্য গিরিডির বিজ্ঞানমনস্ক মানুষ দাবি জানালেও প্রশাসন এই সিন্দুক খুলতে পারেনি।তবে এবার সেই সিন্দুকটি খোলার অনুমতি দিয়েছেন ঝাড়খন্ডের হাইকোর্ট।গিরিডির ‘শান্তি নিবাস’ নামের বাড়িটিতে ৮৯ বছর আগে মারা যান এই বিজ্ঞানী। এত বছরে সিন্দুকটি এক রহস্য সৃষ্টি করে আছে।এর আগে ২০০২ সালে এই সিন্দুকটি খোলার উদ্যোগ নেয় গিরিডির জেলা প্রশাসন।
তখন সিদ্ধান্ত হয় প্রখ্যাত বিজ্ঞানী ও রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের উপস্থিতিতে খোলা হবে সেই সিন্দুক।
সূত্র: প্রথম আলো

মিসরে জ্বালানিবাহী ট্যাংকার উল্টে আগুন, প্রাণ গেল ৩১ জনের
মিসরে জ্বালানিবাহী ট্যাংকার উল্টে আগুন, প্রাণ গেল ৩১ জনের
৬০ ঘণ্টা অবরুদ্ধ মুম্বাই, গর্জে উঠেছিল ঘাতকের বন্দুক, বিস্ফোরণ-আগুনে যেন এক মৃত্যুপ...
মালয়েশিয়ায় আন্তবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট, অংশ নিল ২৬ বিশ্ববিদ্যালয়
ইউক্রেনের এক হামলাতেই রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, কিয়েভের এই দাবি কতটা সত...

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন