advertisement

এক দিন কমার পর আবার বাড়ল সোনার দাম, আজ ভরিতে ১০৫০ টাকা

এক দিন কমার পর আবার বাড়ল সোনার দাম, আজ ভরিতে ১০৫০ টাকা
সোনা
ফটো কার্ড প্রিন্ট

মাঝে এক দিন দাম কমার পর আজ বৃহস্পতিবার দেশের বাজারে আবার বেড়েছে সোনার দাম। আজ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়েছে ১ হাজার ৫০ টাকা। নতুন দাম হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা। গতকাল বুধবার সোনার দাম ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৮৫৭ টাকা কমেছিল। এর আগের দুই দিনে দেশের বাজারে সোনার দাম বেড়েছিল সর্বোচ্চ ৪ হাজার ৭২৪ টাকা।চলতি সপ্তাহে সোনার দাম একাধিকবার বাড়লেও সামগ্রিকভাবে বাজার নিম্নমুখী।

গত সপ্তাহে টানা কয়েক দফায় সোনার দাম কমেছে। ফলে গত শনিবার প্রায় ১৩ মাস পর সোনার দাম ভরিপ্রতি ২ লাখ টাকার নিচে নেমে আসে। সেদিন ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হয় ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। সব মিলিয়ে টানা কয়েক দফায় দেশের বাজারে সোনার দাম ভরিতে সর্বোচ্চ ৩৪ হাজার ৬৯০ টাকা কমেছে। এরপর কোনো দিন দাম বেড়েছে, আবার কোনো দিন কমেছে।

অর্থাৎ সোনার বাজারে একধরনের অস্থিরতা বিরাজ করছে।বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ বৃহস্পতিবার সোনার নতুন দাম নির্ধারণ করেছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মৌলভীবাজারে বড় ডেনিম কারখানা করছে ডিবিএল গ্রুপ, কর্মসংস্থান হবে ৪ হাজার মানুষের মৌলভীবাজারে বড় ডেনিম কারখানা করছে ডিবিএল গ্রুপ, কর্মসংস্থান হবে ৪ হাজার মানুষের পোশাক বিক্রি বাড়াতে ‘বিনোদন কর্মকর্তা’ নিয়োগ, গ্যাপের নতুন ব্যবসা কৌশল পোশাক বিক্রি বাড়াতে ‘বিনোদন কর্মকর্তা’ নিয়োগ, গ্যাপের নতুন ব্যবসা কৌশল বাংলাদেশের পোশাকশ্রমিকের মজুরি কোন প্রতিদ্বন্দ্বী দেশের চেয়ে বেশি বাংলাদেশের পোশাকশ্রমিকের মজুরি কোন প্রতিদ্বন্দ্বী দেশের চেয়ে বেশি সাবেক সচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ, তালিকায় আছেন কারা সাবেক সচিবসহ ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ, তালিকায় আছেন কারা দর মূল্যায়নকারী প্রতিষ্ঠান যুক্ত হবে প্রকল্পে, বিশেষজ্ঞও রাখা হবে দর মূল্যায়নকারী প্রতিষ্ঠান যুক্ত হবে প্রকল্পে, বিশেষজ্ঞও রাখা হবে
advertisement

আনোয়ার গ্রুপে জনবল নিয়োগ, ফ্রেশার প্রার্থীদের আবেদন

আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ‘সুপারভাইজার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কানাডা-সৌদি ও কাফকো থেকে ৫৪৩ কোটি টাকার সার কিনবে সরকার

কানাডা, সৌদি আরব ও কাফকো থেকে ১ লাখ ১০ হাজার মেট্রিক টন ইউরিয়া ও এমওপি সার কিনবে সরকার। তিনটি প্রস্তাবে মোট ব্যয় হবে ৫৪৩ কোটি ৪ লাখ ৬ হাজার ৬৩৭ টাকা। কৃষি ভর্তুকি খাতের বাজেট থেকে এ অর্থ ব্যয় করা হবে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ভালোবাসা আর বৈষ্যমের জটিল হিসাব, কী আছে আলোচিত কোরীয় সিনেমায়

ভালোবাসা আর বৈষ্যমের জটিল হিসাব, কী আছে আলোচিত কোরীয় সিনেমায়
‘পসিবল লাভ’–এর দৃশ্য। আইএমডিবি

ভালোবাসা কি কেবল একটি অনুভূতি? নাকি এর সঙ্গে জড়িয়ে থাকে অর্থনৈতিক অবস্থান, সামাজিক শ্রেণি, ক্ষমতা ও ব্যক্তিগত স্বার্থের জটিল হিসাব? দর্শককে এসব প্রশ্নের মুখোমুখি দাঁড় করায় ‘পসিবল লাভ’। ভালোবাসার গল্প বলতে গিয়ে কোরীয় সিনেমাটি আসলে তুলে ধরে শ্রেণিবৈষম্য, ঈর্ষা, শ্রমিকের বঞ্চনা, মানুষের আত্মমর্যাদা এবং অন্যের জীবনে প্রবেশের নৈতিক সীমারেখা।

মুক্তির পর নেটফ্লিক্সের বৈশ্বিক তালিকার শীর্ষে ছিল ‘পসিবল লাভ’।একনজরেসিনেমা: ‘পসিবল লাভ’ধরন: ড্রামাপরিচালক: লি চ্যাং-দংঅভিনয়: জিওন দো-ইয়োন, সুল কিয়ং-গু, চো ইয়ো-জিয়ং, জো ইন-সাংস্ট্রিমিং: নেটফ্লিক্সভাষা: কোরীয়দৈর্ঘ্য: ২ ঘণ্টা ৪৪ মিনিটআট বছর পর নতুন সিনেমা নিয়ে ফিরেছেন লি চ্যাং-দং। ‘বার্নিং’ দিয়ে এর আগে বিশ্বজুড়ে প্রশংসা পেয়েছিলেন এই কোরীয় নির্মাতা।

তাঁর নির্মাণে আছে স্বভাবসুলভ ধীরস্থির বর্ণনা, চরিত্রের মনস্তত্ত্বের গভীরে যাওয়ার চেষ্টা এবং ছোট ছোট দৃশ্যের মধ্যে বড় সত্য তুলে ধরার অসাধারণ ক্ষমতা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন