ভালোবাসা কি কেবল একটি অনুভূতি? নাকি এর সঙ্গে জড়িয়ে থাকে অর্থনৈতিক অবস্থান, সামাজিক শ্রেণি, ক্ষমতা ও ব্যক্তিগত স্বার্থের জটিল হিসাব? দর্শককে এসব প্রশ্নের মুখোমুখি দাঁড় করায় ‘পসিবল লাভ’। ভালোবাসার গল্প বলতে গিয়ে কোরীয় সিনেমাটি আসলে তুলে ধরে শ্রেণিবৈষম্য, ঈর্ষা, শ্রমিকের বঞ্চনা, মানুষের আত্মমর্যাদা এবং অন্যের জীবনে প্রবেশের নৈতিক সীমারেখা।
মুক্তির পর নেটফ্লিক্সের বৈশ্বিক তালিকার শীর্ষে ছিল ‘পসিবল লাভ’।একনজরেসিনেমা: ‘পসিবল লাভ’ধরন: ড্রামাপরিচালক: লি চ্যাং-দংঅভিনয়: জিওন দো-ইয়োন, সুল কিয়ং-গু, চো ইয়ো-জিয়ং, জো ইন-সাংস্ট্রিমিং: নেটফ্লিক্সভাষা: কোরীয়দৈর্ঘ্য: ২ ঘণ্টা ৪৪ মিনিটআট বছর পর নতুন সিনেমা নিয়ে ফিরেছেন লি চ্যাং-দং। ‘বার্নিং’ দিয়ে এর আগে বিশ্বজুড়ে প্রশংসা পেয়েছিলেন এই কোরীয় নির্মাতা।
তাঁর নির্মাণে আছে স্বভাবসুলভ ধীরস্থির বর্ণনা, চরিত্রের মনস্তত্ত্বের গভীরে যাওয়ার চেষ্টা এবং ছোট ছোট দৃশ্যের মধ্যে বড় সত্য তুলে ধরার অসাধারণ ক্ষমতা।
সূত্র: প্রথম আলো

মধ্যবিত্তের নিজের বাড়ির স্বপ্ন কোথায় আটকায়
‘এক সপ্তাহ পর সৌদি আরব যাওয়ার কথা মোহাম্মদুরের, এর আগেই সব শেষ হয়ে গেল’
চ্যাটজিপিটির চ্যাট ট্যাবে যুক্ত হচ্ছে নতুন মডেল, যে সুবিধা পাওয়া যাবে
ক্যালোরিমিতির মূলনীতি কী, এর সম্পর্কে আপনি কতটুকু জানেন
আবেদন ফি ছাড়াই ব্র্যাকে চাকরির সুযোগ, আবেদন চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন