পাসপোর্ট হয়েছে, ভিসাও পেয়েছেন। স্বাস্থ্য পরীক্ষাও শেষ। সপ্তাহ খানিকের মধ্যেই সৌদি আরবের উদ্দেশে দেশ ছাড়ার কথা মোহাম্মদুর রহমানের (২৭)। তবে তাঁর সেই যাত্রা আর হলো না। এর আগেই সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে চলে গেলেন তিনি।মোহাম্মদুর রহমানের বাড়ি চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের গর্জনতলী এলাকায়।
গত মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ফকিরা বাজার এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হন। তাঁদেরই একজন মোহাম্মদুর রহমান।চার ভাই ও এক বোনের মধ্যে মোহাম্মদুর রহমান ছিলেন সবার ছোট। তাঁর বাবা আজিজুর রহমান ও মা দিলমাস খাতুনের মৃত্যু হয়েছে। ১৬ বছর আগে ছৈয়দ আলম নামে তাঁর এক ভাইয়েরও মৃত্যু হয়। সেই ভাইয়ের পরিবারে বড় হয়েছেন মোহাম্মদুর।
পরে সেই পরিবারের হালও ধরেন তিনি।বুধবার দুপুরে বাড়িটিতে গিয়ে দেখা যায়, বাড়ির বাইরের খোলা জায়গায় শীতাতপ নিয়ন্ত্রিত একটি অ্যাম্বুলেন্সে রাখা হয়েছে মোহাম্মদুরের মরদেহ।
সূত্র: প্রথম আলো

ভালোবাসা আর বৈষ্যমের জটিল হিসাব, কী আছে আলোচিত কোরীয় সিনেমায়
মধ্যবিত্তের নিজের বাড়ির স্বপ্ন কোথায় আটকায়
চ্যাটজিপিটির চ্যাট ট্যাবে যুক্ত হচ্ছে নতুন মডেল, যে সুবিধা পাওয়া যাবে
ক্যালোরিমিতির মূলনীতি কী, এর সম্পর্কে আপনি কতটুকু জানেন
আবেদন ফি ছাড়াই ব্র্যাকে চাকরির সুযোগ, আবেদন চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন