advertisement

নারীর শরীরে কেন থাকে টেস্টোস্টেরন হরমোন, জেনে নিন ৬ প্রশ্নের উত্তর

নারীর শরীরে কেন থাকে টেস্টোস্টেরন হরমোন, জেনে নিন ৬ প্রশ্নের উত্তর
নারীদের শরীরেও স্বল্প মাত্রায় টেস্টোস্টেরন তৈরি হয়। এই টেস্টোস্টেরন আসে নারীদের এড্রিনাল গ্রন্থি থেকে, আর খুব সামান্য পরিমাণে ডিম্বাশয় থেকে
ফটো কার্ড প্রিন্ট

টেস্টোস্টেরন মূলত পুরুষের সেক্স হরমোন। পুরুষদের শুক্রাশয় থেকে তৈরি হয় এই টেস্টোস্টেরন। কিন্তু প্রায়ই নারীদেরও রক্তে টেস্টোস্টেরনের মাত্রা পরীক্ষা করতে দেওয়া হয়। এর কারণ কী? তাহলে কি নারীদের শরীরেও টেস্টোস্টেরন আছে? থাকলে এর ভূমিকা কী?উত্তর হলো, হ্যাঁ। নারীদের শরীরেও স্বল্প মাত্রায় টেস্টোস্টেরন তৈরি হয়। এই টেস্টোস্টেরন আসে নারীদের এড্রিনাল গ্রন্থি থেকে, আর খুব সামান্য পরিমাণে ডিম্বাশয় থেকে।

১. নারীর শরীরে পুরুষ হরমোনের কাজটা কী? বলা হয় যে এটি নারীদের যৌনাকাঙ্ক্ষা বা লিবিডো নিয়ন্ত্রণ করে। এ ছাড়া হাড়ের ঘনত্ব, পেশির শক্তি ও স্থিতিস্থাপকতা রক্ষায় এর ভূমিকা আছে। কিন্তু নারীর শরীরে টেস্টোস্টেরনের স্বাভাবিক মাত্রা খুবই কম। প্রতি ডেসিলিটারে ১৫ থেকে ৭০ ন্যানোগ্রামের মতো। ২. নারীদের টেস্টোস্টেরন বাড়লে কী হয়? কখনো কখনো নারীদের রক্তে টেস্টোস্টেরনের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হতে পারে।

এই মাত্রা বেড়ে গেলে ডিম্বস্ফুটনে সমস্যা, অনিয়মিত মাসিক, টাক পড়া বা মুখে লোমের মতো সমস্যা দেখা দিতে পারে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

কলকাতায় খুন হওয়া সাবেক এমপি আনোয়ারুলের মেয়ে ঢাকায় আটক কলকাতায় খুন হওয়া সাবেক এমপি আনোয়ারুলের মেয়ে ঢাকায় আটক একঝলক (২৬ নভেম্বর ২০২৬) একঝলক (২৬ নভেম্বর ২০২৬) ঢাকার সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ঢাকার সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ নবীনদের প্রাণোচ্ছ্বাসে হাবিপ্রবিতে প্রথম আলোর জন্মদিন উদ্‌যাপন নবীনদের প্রাণোচ্ছ্বাসে হাবিপ্রবিতে প্রথম আলোর জন্মদিন উদ্‌যাপন টিকটক থেকে মিস ইউনিভার্স, ২০ লুকে বাংলাদেশের নতুন বিউটি কুইনের ১০ বছরের ফ্যাশন জার্নি টিকটক থেকে মিস ইউনিভার্স, ২০ লুকে বাংলাদেশের নতুন বিউটি কুইনের ১০ বছরের ফ্যাশন জার্ন...
advertisement

কলকাতায় খুন হওয়া সাবেক এমপি আনোয়ারুলের মেয়ে ঢাকায় আটক

কলকাতায় খুন হওয়া সাবেক এমপি আনোয়ারুলের মেয়ে ঢাকায় আটক
মুমতারিন ফেরদৌস ওরফে ডরিন

ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ওরফে ডরিনকে (২৪) আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

আনোয়ারুল কলকাতায় খুন হন।গতকাল বুধবার রাতে ডিএমপির ডিবির ওয়ারী বিভাগের একটি দল রাজধানীর লালমাটিয়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে মুমতারিনকে আটক করে।যেভাবে খুন হন সংসদ সদস্য আনোয়ারুল আজীমআজ বৃহস্পতিবার ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহিন এই তথ্যের সত্যতা প্রথম আলোকে নিশ্চিত করেন। তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে মুমতারিনকে আটক করা হয়েছে।

তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।মরদেহের খণ্ডাংশগুলো আনোয়ারুল আজীমেরই, মেয়ের সঙ্গে মিলল ডিএনএআনোয়ারুল আজীম কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি ছিলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মজুরি বেড়েছে, এখন ব্যবসার খরচ কমাতে সরকারি উদ্যোগ চাই 

মজুরি বেড়েছে, এখন ব্যবসার খরচ কমাতে সরকারি উদ্যোগ চাই 
ফজলে শামীম এহসান

জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে শ্রমিকদের মধ্যে একটি বড় আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, তাঁদের ভাগ্যের পরিবর্তন হবে। শ্রমিকেরা সাধারণত ভাগ্যের পরিবর্তন বলতে তাঁদের আয় বৃদ্ধিকেই বোঝেন। এবারের মজুরি বৃদ্ধি নিয়ে তাঁদের প্রত্যাশাও বেশি ছিল।আমি মনে করি, এবারের মজুরি বৃদ্ধিতে সাধারণ শ্রমিকদের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। আমি নিজেও কারখানায় গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেছি। তাঁদের মধ্যে সন্তুষ্টি দেখেছি।

বরং কেউ কেউ সন্দিহান, তাঁরা শেষ পর্যন্ত এত মজুরি পাবেন কি না। আমি তাঁদের বলেছি, সরকার আইন করলে মালিকেরা সেই মজুরি দিতে বাধ্য।এবারের মজুরি নির্ধারণ প্রক্রিয়ার সবচেয়ে ইতিবাচক দিক হচ্ছে, এখানে সরকারের কোনো হস্তক্ষেপ ছিল না। আমি দায়িত্ব নিয়ে এ কথা বলতে পারি। অতীতে মজুরি নিয়ে দর-কষাকষির একপর্যায়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ের হস্তক্ষেপের প্রয়োজন হতো। এবার মজুরি বোর্ড গঠন থেকে শুরু করে মজুরি নির্ধারণ পর্যন্ত তেমন কিছু ঘটেনি।

সরকার আমাদের ডেকে কোনো কিছু চাপিয়ে দেয়নি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

একঝলক (২৬ নভেম্বর ২০২৬)

একঝলক (২৬ নভেম্বর ২০২৬)
বিলের পাশে খুঁটির ওপর শিকারের অপেক্ষায় বসে আছে একটি মেছো ইগল। নানাইয়া, শ্রীপুর, গাজীপুর, ২৬ নভেম্বর

বিলের পাশে খুঁটির ওপর শিকারের অপেক্ষায় বসে আছে একটি মেছো ইগল। নানাইয়া, শ্রীপুর, গাজীপুর, ২৬ নভেম্বরসকালে নাতিকে সাইকেলের চালকের আসনে বসিয়ে ঘুরতে বের হয়েছেন দাদা। দৌলতপুর, খুলনা, ২৬ নভেম্বরহঠাৎ আনন্দে লাফালাফিতে মেতে উঠেছে ছাগলছানাটি। দৌলতপুর, খুলনা, ২৬ নভেম্বরঝোড়ো বাতাসে নুয়ে পড়া আমন ধান কাটছেন কৃষকেরা।

শোলাকুন্ডু, কানাইপুর, ফরিদপুর, ২৬ নভেম্বরমহাসড়কে চলাচল নিষিদ্ধ ব্যাটারিচালিত রিকশাভ্যানে শিশু শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয়ে যাচ্ছেন চালক। এতে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। রংপুর-নীলফামারী মহাসড়ক, পাগলাপীর, রংপুর, ২৬ নভেম্বরহেমন্তের সকালে লাল শাপলায় ভরে উঠেছে ডিবির হাওর। শাপলাভরা বিলে নৌকায় ঘুরে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছেন দর্শনার্থীরা।

ডিবির হাওর, জৈন্তাপুর, সিলেট, ২৬ নভেম্বরজেলেদের জালে ধরা পড়া তাজা মাছ কিনছেন পাহাড়ি দুই নারী।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন